মাহবুব তালুকদার পদত্যাগ করতে ‘প্রস্তুত’

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসি মেয়াদের চার বছর পার করার পর দুর্নীতি-অনিয়মের অভিযোগে ৪২ জন নাগরিকের দাবির প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। সোমবার নির্বাচন ভবনের নিজের দপ্তরে ‘ইসির পঞ্চম বর্ষের প্রারম্ভে আমার বক্তব্য’ শিরোনামে বক্তব্য নিয়ে সাংবাদিকদের সামনে আসেন এ নির্বাচন কমিশনার। ৪২ নাগরিক বর্তমান ইসি সদস্যদের পদত্যাগ দাবি করেছেন, এ বিষয়ে আপনার অবস্থান কী- […]
১০ বছরের সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে। সব মিলিয়ে ২০২০ সালে ৩২ শতাংশ দিয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। এর আগে ২০১০ সালে এর চেয়ে বেশি লাভ দিয়েছিল গ্রীন ডেল্টা। সেবার লভ্যাংশ দিয়েছিল ৪০ শতাংশ। আগামী ৩০ মার্চ সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক […]
খুলনায় উন্নয়নের দাবিতে অবস্থান কর্মসূচি

সোমবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা কেডিএ’র সামনে এ কর্মসূচি পালন করেন কমিটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, অপরিকল্পিত আবাসন প্রকল্প ও নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণ বন্ধ করতে হবে। একইসঙ্গে কেডিএ চেয়ারম্যান হিসেবে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দিতে হবে। এছাড়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতি বন্ধ, রূপসা বাইপাস শিপিইয়ার্ড রোড, নিরালা রোড, গল্লামারী থেকে রায়েরমহল ও […]
ভারত থেকে টিকার দ্বিতীয় চালান আসছে ২২ ফেব্রুয়ারি: বেক্সিমকো এমডি

সোমবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি। সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দিয়ে বাংলাদেশে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে। বাংলাদেশ সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ টিকা কিনছে। এই টিকা আনছে বাংলাদেশে সেরামের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ টিকা আসে […]
মোহাম্মদপুরের ধর্ষণ মামলা: প্রতিবেদন দিতে ৪ মার্চ পর্যন্ত সময়

সোমবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. সাজেদুল হক তা দিতে পারেননি। সে কারণে ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করে দেন। ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১ ফেব্রুয়ারি ইউল্যাবের শিক্ষার্থী ওই তরুণীর মৃত্যু হলে তার বাবা মোহাম্মদপুর থানায় নারী […]
পুঁজিবাজারে সূচকে উল্লম্ফন

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৯৭ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৪৫ দশমিক শূন্য ৯ পয়েন্টে অবস্থান করছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। সোমবার ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮০১ কোটি ৬৬ লাখ […]
করোনাভাইরাস: একদিনে ১১ মৃত্যু, ৪৪৬ রোগী শনাক্ত

সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৪৪৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪১ হাজার ৩৮ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ […]
অমিত শাহ ‘নেপাল, শ্রীলঙ্কায়ও বিজেপি সরকার চান’

ভারতের মধ্যে বিজেপির প্রভাব বৃদ্ধি নিয়ে কথা বলতে গিয়ে শনিবার তিনি এমন কথা বলেছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। দেশটির ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ নিজেই তাকে এ পরিকল্পনার কথা জানিয়েছেন বলে দাবি করেছেন বিপ্লব কুমার। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য বিজেপির এক সভায় তিনি জানান, ২০১৮ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন […]
১৫ ফেব্রুয়ারির নির্বাচন ইতিহাসের ‘কলঙ্কজনক অধ্যায়’: প্রধানমন্ত্রী

সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আজকে পনেরই ফেব্রুয়ারি। আমরা একটু স্মরণ করাতে চাই ১৯৯৬ সালে এই পনেরই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা ভোটাবিহীন নির্বাচন হয়েছিল।” সেই নির্বাচনের প্রেক্ষাপট বলতে গিয়ে প্রধানমন্ত্রী শুরু করেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের ক্ষমতা দখলের ঘটনা দিয়ে। “১৯৭৫ […]
বঙ্গবন্ধুর বায়োপিকের চিত্রনাট্য পড়ে গায়ে কাঁটা দিয়েছে: মাসুদ আখতার

চার দশকের ক্যারিয়ারে ‘ওম শান্তি ওম’, ‘কাহানি’, ‘রামলীলা’, ‘পিপলি লাইভস’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে ভারতের পাশাপাশি বাংলাদেশি দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। হিন্দির পাশাপাশি টালিগঞ্জের ‘খাদ’, ‘হামি’, ‘কিশোর কুমার জুনিয়র’সহ বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করলেও ‘বঙ্গবন্ধু’র মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনও বাংলাদেশি চলচ্চিত্রে দেখা যাবে তাকে। মুম্বাই থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক টেলিফোন […]