নিশো-তিশার ‘ছন্দপতন’

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটকটি সোমবার রাত ১১ টায় দীপ্ত টিভিতে প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। টেলিভিশনে প্রচারের পর বুধবার রাত ১১টায় সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটি নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন সাব্বির চৌধুরী। প্রযোজনা করেছেন শেখ শাহেদ আলী পাপ্পু। সাব্বির চৌধুরী বলেন, “দর্শকদের কথা মাথায় রেখেই […]
প্রতিশোধের নেশায় মাঠে নামবে পিএসজি: দেম্বেলে

ক্লাব ফুটবলে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ২০১৬-১৭ আসরের শেষ ষোলোয় প্রথম লেগে ৪-০ গোলে জিতে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছিল পিএসজি। কিন্তু ফিরতি পর্বে ঘরের মাঠে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা; ৬-১ ব্যবধানে জিতে যায় কোয়ার্টার-ফাইনালে। সেই হৃদয়ভাঙা পরাজয়ের পর প্রথমবারের মতো আবারও বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি। কাম্প নউয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় শুরু […]
পাপুলের স্ত্রী ও মেয়ের জামিন বাতিল হবে না কেন: হাই কোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সাড়া দিয়ে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়। আগামী ১০ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষ ও বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে দুদকের আবেদনে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। […]
অ্যাপলের গাড়ি নিয়ে ‘ভীত নন’ ফোকসভাগেন প্রধান

সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হার্বার্ট ডিয়েস। ডিসেম্বরের এক প্রতিবেদনে রয়টার্স উল্লেখ করেছিল, অ্যাপল ২০২৪ সাল নাগাদ বাজারের জন্য গাড়ি আনতে পারে। নিজস্ব ব্যাটারি প্রযুক্তি থাকায় প্রতিষ্ঠানটির খরচ কম হতে পারে। “গাড়ি শিল্প গতানুগতিক কোনো প্রযুক্তি খাত নয় যে একবারের চেষ্টায় আপনি এটি দখল করে নেবেন,” – বলেছেন ডিয়েস। “অ্যাপল এটি রাতরাতি করতে […]
কবি কামরুজ্জামান চৌধুরী আর নেই

সোমবার বিকালে নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং আসর নামাজরে পর নেত্রকোণা জামে মসজিদে জানাজা শেষে মোক্তারপাড়ায় পারিবারিক গোরস্থানে সমাহিত করার কথা রয়েছে। এ তথ্য দিয়ে নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান জানিয়েছেন, রোববার শেষ রাত সোয়া ২টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান কামরুজ্জামান। কামরুজ্জামানের চারটি গ্রন্থের মধ্যে রয়েছে বাঙালির চিন্তা চেতনায় নজরুল। […]
মন্ত্রীকে দিয়ে শেষ বান্দরবানের টিকা

সোমবার সকালে বান্দরবান সদর হাসপাতালে এই মন্ত্রী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা। তিনি জানান, সকালে জেলা সদর হাসপাতালে এসে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর টিকার ডোজ নিয়েছেন। “মন্ত্রী করোনাভাইরাসের এই টিকা নেওয়ার মাধ্যমে বান্দরবানে প্রথম ডোজ শেষ করা হয়েছে।” এই জেলা ১২ হাজার টিকার ডোজ টিকা পেয়েছে জানিয়ে এই স্বাস্থ্য […]
টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কাজ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ এর টিকা নিয়ে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনো কাজ হয়নি। বরং সময়মতো টিকা বাংলাদেশে এসেছে এবং জনগণকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। গুজব উপেক্ষা করে মানুষ করোনাভাইরাসের টিকা নিচ্ছে।” করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরু করেছে সরকার। […]
জনগণের জন্য কী করেছি, তা হিসাবের সময় এখন: রাষ্ট্রপতি

তিনি বলেছেন, জনগণের জন্য রাজনৈতিক নেতারা কী করেছে, তার হিসেব করার সময় এখন। সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইন্সটিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রপ্রধান। তিনি বঙ্গভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য তুলে ধরে আবদুল হামিদ বলেন, […]
মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে

সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশে মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের হারানো সম্মান জাতির কাছে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়। শেখ হাসিনা বলেন, “সেই ভাতা যখন আমরা চালু করি, […]
ঢাকার মান্ডায় কিশোর খুনে ৭ কিশোর গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ তাদের গ্রেপ্তার করে বলেছে, এরা সবাই সংঘবদ্ধ কিশোর অপরাধী দলে জড়িত। গত শুক্রবার রাতে হাসান মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সোমবার এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান বলেন, “সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হাসান মিয়াকে খুন করা হয়েছে।” “খুবই তুচ্ছ ঘটনায় এই খুনের ঘটনা। […]