ক্যাটাগরি

মিয়ানমারের সেনাবাহিনীকে সতর্ক করল জাতিসংঘ

মিয়ানমারের সামরিক জান্তার দ্বিতীয় শীর্ষ নেতাকে ফোন করে তিনি এ সতর্কতা জানান বলে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন। রোববার রাতে মিয়ানমারের প্রধান শহরগুলোতে সাঁজোয়া যান ও সেনা মোতায়েন করা হয়। তা সত্ত্বেও অভ্যুত্থানের নিন্দা জানিয়ে ও কারাবন্দি নেত্রী অং সান সু চিসহ অন্যান্যদের মুক্তির দাবিতে প্রতিবাদকারীরা সোমবার ফের বিক্ষোভ দেখান। তবে আগের দিনগুলোতে হাজার হাজার প্রতিবাদকারী […]

টিভি সূচি (মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১)

ভারত-ইংল্যান্ড সিরিজ দ্বিতীয় টেস্ট (চতুর্থ দিন), বেলা ১০:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১   চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা-পিএসজি, রাত ২:০০ সরাসরি: সনি টেন ২ লাইপজিগ-লিভারপুল, রাত ২:০০ সরাসরি: সনি টেন ১   ইন্ডিয়ান সুপার লিগ হায়দরাবাদ-কেরালা, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ ও ২   অস্ট্রেলিয়ান ওপেন কোয়ার্টার-ফাইনাল, বুধবার ভোর ৬:০০* সরাসরি: সনি সিক্স, সনি টেন ২ […]

ভেরনার-জিরুদের গোলে চারে চেলসি

নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে টমাস টুখেলের দল। বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানো দলটি আসরে এই নিয়ে টানা চতুর্থ জয় পেল। ম্যাচের শুরু থেকে নিউক্যাসলকে চেপে ধরা চেলসি ২০তম মিনিটে একটি ধাক্কা খায়। ডি-বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের ট্যাকলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ইংলিশ ফরোয়ার্ড ট্যামি আব্রাহাম। তার বদলি […]

৬ গোলের রোমাঞ্চে বায়ার্নকে রুখে দিল আর্মিনিয়া

আলিয়াঞ্জ অ্যারেনায় সোমবার রাতে বুন্ডেসলিগার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। লিগে টানা পাঁচ ও সব প্রতিযোগিতা মিলে টানা সাত জয়ের পর পয়েন্ট হারাল বায়ার্ন। পুরো ম্যাচে তিনটি শট লক্ষ্যে ছিল আর্মিনিয়ার, তিনটিই সফল। শুরুতে মিশেল ভ্লাপের গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মানুয়েল প্রিটল। দ্বিতীয়ার্ধের শুরুতে লেভানদোভস্কির গোলের পর ফের ব্যবধান দুই গোলে নেন […]

এই পিএসজি ভিন্ন দল: পচেত্তিনো

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৬-১৭ আসরের শেষ ষোলোয় প্রথম লেগে ৪-০ গোলে জিতে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছিল পিএসজি। কিন্তু ফিরতি পর্বে ঘরের মাঠে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা; ৬-১ ব্যবধানে জিতে যায় কোয়ার্টার-ফাইনালে। সেই হৃদয়ভাঙা পরাজয়ের পর প্রথমবারের মতো আবারও একই মঞ্চে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি। কাম্প নউয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় শুরু হবে […]

আল-জাজিরার প্রতিবেদন মিথ্যা: সেনাসদর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে সোমবার রাতে পাঠানো ওই প্রতিবাদলিপিতে বলা হয়েছে, “পেশাগতভাবে অত্যন্ত দক্ষ, সকলের কাছে অতি গ্রহণযোগ্য সেনাবাহিনী প্রধানকে কোনো তথ্য প্রমাণ ছাড়া আল জাজিরা কর্তৃক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং কাল্পনিকভাবে দুর্নীতির সাথে জড়িত করার অপপ্রয়াস সেনাবাহিনী ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।” গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে আল-জাজিরার ওই প্রতিবেদন প্রচারিত […]

অক্সফোর্ডের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল ডব্লিউএইচও

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে ভারতের সেরাম ইনস্টিটিউট এবং দক্ষিণ কোরিয়ার এসকে বায়ো উৎপাদিত অক্সফোর্ডের টিকার অনুমোদন দেওয়ার কথা জানানো হয়। বাংলাদেশেও সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ প্যানেল এই টিকা ব্যবহারের অন্তর্বর্তীকালীন সুপারিশ করার কয়েক দিনের মধ্যে এই টিকা সংস্থাটির অনুমোদন পেল বলে বার্তা সংস্থা রয়টার্সের এক […]

গোপালগঞ্জে মৎস্য চাষিকে ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার, পরে মুক্তি

শনিবার গোপালগঞ্জ সদর থানা পুলিশ বোরহান উদ্দিন শেখকে (৪৫) ছেড়ে দেয় বলে ওসি মো. মনিরুল ইসলাম জানান। বোরহান উদ্দিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়া গ্রামের আবুল বশার শেখের ছেলে। ওসি মনিরুল ইসলাম বলেন, বোরহান উদ্দিন শেখকে নামে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বরের একটি ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা গোপালগঞ্জ পাঠানো হয়। ওই কাগজপত্রে সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম […]

পাবনায় যুবককে গুলি করে হত্যা: অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পাওয়ার পর এই বিক্ষোভ মিছিল হয়।   পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভায় হত্যাকাণ্ডের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাইদ খানকে দায়ী করে তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। তবে আবু সাইদ খান অভিযোগ অস্বীকার করেছেন। নিহত আমিরুল ইসলাম রোববার রাতে ভাঁড়ারা ইউপির আতাইকান্দা এলাকায় একটি চায়ের […]

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানান: প্রধানমন্ত্রী

তিনি বলেছেন, “ইতিহাস মুছে ফেলা যায় না। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।” প্রজন্মের পর প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারে সেজন্য মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে জাদুঘর নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৬৬তম সভায় […]