ক্যাটাগরি

ঢাকায় ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।  মো. মজনু (২০) নামে ওই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। নিহতের সহকর্মী বিপ্লব সাংবাদিকদের বলেন, মগবাজারের ইস্পাহানি কলোনিতে একটি নির্মাণাধীন ১৩ তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান মজনু। গুরুতর আহত অবস্থায় মজনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের […]

মেয়েদের জাতীয় হ্যান্ডবলে দাপুটে শুরু আনসারের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে মঙ্গলবার ৬৪-০২ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে উড়িয়ে দেয় আনসার। প্রথমার্ধে জয়ী দল ৩০-০ ব্যবধানে এগিয়ে ছিল। উদ্বোধনী দিনে আরও জয় পেয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। ৩০-০৫ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে তারা। অন্য ম্যাচে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৬-১১ […]

৪ লেইনের সিলেট মহাসড়কে দিতে হবে টোল: মন্ত্রী

মঙ্গলবার একনেকে ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পটি অনুমোদনের পর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। অন্যগুলোর তুলনায় এই মহাসড়ক চার লেইনে উন্নীত করার ক্ষেত্রে ব্যয় বেড়ে যাওয়ার কারণও ব্যাখ্যা করেন পরিকল্পনামন্ত্রী। একনেক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার পর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আসের পরিকল্পনামন্ত্রী। মান্নান বলেন, সভায় […]

ভারতে টিভি স্ট্রিমিং ডিভাইস বানাবে অ্যামাজন

মঙ্গলবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অনলাইন রিটেইল জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ফক্সকনের মালিকানাধীন ক্লাউড নেটওয়ার্ক টেকনোলজি তৈরি করবে স্ট্রিমিং ডিভাইস ‘ফায়ার টিভি স্টিক’। অ্যামাজন বলছে, ভারতীয় গ্রাহক চাহিদা মেটাতে প্রতি বছর হাজার হাজার ফায়ার টিভি স্টিক তৈরি করবে তারা। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, “দেশীয় চাহিদার ভিত্তিতে অ্যামাজন ক্রমাগত বাড়তি বাজার/শহরে যাওয়ার সক্ষমতা বাড়াতে থাকবে।” রয়টার্স […]

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ফাইজারের টিকার ফর্মুলা চুরির অভিযোগ

তবে উত্তর কোরিয়া ওই তথ্য চুরি করতে সক্ষম হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় বিবিসি। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইওনহাপ জানায়, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা গোপন সংবাদ ব্রিফিংয়ে আইনপ্রণেতাদের এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে জানতে বিবিসি থেকে ফাইজার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এখনো সাড়া দেয়নি। উত্তর কোরিয়া সরকার এখন ‍পর্যন্ত সেখানে […]

অর্থনীতি পুনরুদ্ধারে ‘আশাবাদী’ ৭১% ব্যবসায় প্রতিষ্ঠান

কোভিড-১৯ উত্তরণে ব্যবসায় প্রতিষ্ঠানের আত্মবিশ্বাস যাচাইয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ওই জরিপটি পরিচালনা করে।  ‘ তৃতীয় পর্যায়ের এই জরিপের যে ফলাফল মঙ্গলবার তুলে ধরা হয়, তাতে জরিপের আওতায় থাকা ৭১ শতাংশ ব্যবসায় প্রতিষ্ঠান অর্থনীতির ঘুর দাঁড়াবে বলে মনে করেন, যেগুলোর অর্ধেকের বেশির এবিষয়ে জোরালো আশাবাদ প্রকাশিত হয়েছে। এক ওয়েবিনারে […]

পায়রায় বাড়ল ব্যয়, পুরো পরিকল্পনা দেখতে চান প্রধানমন্ত্রী

মঙ্গলবার একনেক প্রকল্পটির সংশোধনী অনুমোদন দেওয়ার সময় প্রকল্পটির সার্বিক অবস্থা দেখার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, “পায়রা বন্দর নির্মাণ প্রকল্পটির সংশোধনী অনুমোদনের সময় প্রধানমন্ত্রী পরবর্তী একনেক সভায় প্রকল্পটির টোটাল ওয়ার্কপ্ল্যান নিয়ে আসার জন্য বলেছেন। “পায়রা বন্দরের টোটাল ওয়ার্ক প্ল্যান, সামগ্রিক কর্মপরিকল্পনা আগামী একনেক সভায় আনতে হবে। […]

চুয়াডাঙ্গায় তিন ইটভাটাকে জরিমানা

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে। জীবননগরের মেসার্স নিউ ব্রিকসকে ৪০ হাজার টাকা, মেসার্স সরকার ব্রিকসকে ৪০ হাজার টাকা এবং মেসার্স পিয়াস ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেন সজল আহম্মেদ। “প্রস্তুত করা ইটের সঠিক মাপ না থাকা এবং মূল্য […]

ঢাবির ভর্তি পরীক্ষা ২১ মে থেকে শুরুর প্রস্তাব

মঙ্গবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির জরুরি সভায় এ প্রস্তাব উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি পরীক্ষা কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতির কারণে এবার ভর্তি পরীক্ষায় অনেক পরিবর্তন আসছে। এই বিষয়গুলো ডিনস […]

যে কারণে ফারাবীর যাবজ্জীবন

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান মঙ্গলবার দপুরে এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়া, আকরাম হোসেন, মো. আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ও মো. আরাফাত রহমান ওরফে সিয়ামকে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)(অ) ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর ফারাবীকে ওই আইনের ৬ […]