ক্যাটাগরি

স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ

স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বুধবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত তারা এই বিক্ষোভ দেখায়। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি তুলে নেওয়া হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আশিকুর রহমান আশিক বলেন, “ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেলি শারমিন হাসপাতালটিকে ঘুসের স্বর্গরাজ্য করে তুলেছেন। সাধারণ মানুষকে তিনি […]

হাতিরঝিলে ২ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আব্দুর রহিম (২৫) নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার বিকাল ৫টার দিকে হাতিরঝিলের পিয়ারাবাগ থেকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রহিমের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।

স্যামসাংয়ের নতুন দুই ল্যাপটপে থাকতে পারে ওএলইডি পর্দা

গ্যালাক্সি বুক প্রো এলটিই এবং গ্যালাক্সি বুক প্রো ৩৬০ ৫জি সংস্করণে আসবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ। স্যামমোবাইলের প্রতিবেদন বলছে, গ্যালাক্সি বুক প্রো’তে গতানুগতিক ল্যাপটপের নকশাই চোখে পড়বে। অন্যদিকে, ৩৬০ ডিগ্রি ঘোরানো সম্ভব হবে এমন অংশসহ ‘একের ভেতরে দুই’ ল্যাপটপ হিসেবে আসবে গ্যালাক্সি বুক প্রো ৩৬০। গত মাসের এক ব্লুটুথ সার্টিফিকেশন […]

স্যামসাংয়ের নতুন দু্ই ল্যাপটপে থাকতে পারে ওএলইডি পর্দা

গ্যালাক্সি বুক প্রো এলটিই এবং গ্যালাক্সি বুক প্রো ৩৬০ ৫জি সংস্করণে আসবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ। স্যামমোবাইলের প্রতিবেদন বলছে, গ্যালাক্সি বুক প্রো’তে গতানুগতিক ল্যাপটপের নকশাই চোখে পড়বে। অন্যদিকে, ৩৬০ ডিগ্রি ঘোরানো সম্ভব হবে এমন অংশসহ ‘একের ভেতরে দুই’ ল্যাপটপ হিসেবে আসবে গ্যালাক্সি বুক প্রো ৩৬০। গত মাসের এক ব্লুটুথ সার্টিফিকেশন […]

এক বছর পর জনসম্মুখে উত্তর কোরিয়ার নেতার স্ত্রী

দেশটির সাবেক নেতা ও কিমের প্রয়াত পিতা কিম জং ইলের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত একটি সংগীতানুষ্ঠানে স্বামীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি। অতীতে প্রায়ই বিভিন্ন বড় অনুষ্ঠানে কিমের সঙ্গে রি-ও উপস্থিত থাকতেন, কিন্তু গত বছরের জানুয়ারি থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। তার এই অনুপস্থিতি নিয়ে অসুস্থতা ও গর্ভবতী হওয়ার মতো বিভিন্ন গুঞ্জন ডালপালা মেলেছিল বলে […]

১১ ধাপ এগোলেন লিটন, ৫ ধাপ করে তামিম-তাইজুল

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টেস্ট ও ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শেষে বুধবার র‌্যাঙ্কিং প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই দুই অঙ্ক ছুঁতে না পারা তামিম ঢাকা টেস্টে আগ্রাসী ব্যাটিংয়ে খেলেন ৪৪ ও ৫০ রানের ইনিংস। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে বাংলাদেশ ওপেনার আছেন ৩২তম স্থানে। লিটন ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখেছেন। চট্টগ্রাম […]

দরপতন চলছেই

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২৩ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ কমে ৫ হাজার ৫০৩ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে । বুধবার এ বাজারে ৮৬৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৯৯৫ কোটি ৭৪ লাখ টাকা […]

কোভিড-১৯ টিকার পার্শ্ব-প্রতিক্রিয়ার হার

ভারতের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য সংস্থাগুলো জরিপ অনুযায়ী, স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন তাদের মধ্যে প্রায় ৬৬ শতাংশই পার্শ্ব-প্রতিক্রিয়া অনুভব করেছেন বলে জানান। তবে সেগুলো দেখা দেওয়ার কয়েকদিনের মধ্যেই সেরে গেছে। এই জরিপের জন্য মোট ৫,৩৯৬ জন স্বাস্থ্যকর্মীর মতামত নেওয়া হয় যাদের প্রত্যেকেই কোভিড-১৯’য়ের টিকা নিয়েছেন। দেখা যায় ৬৬ শতাংশই কোনো না কোনো পার্শ্ব-প্রতিক্রিয়ারা শিকার হয়েছেন […]

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হামলায় আহত

লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত হালকা যান চলাচলে কড়াকাড়ি আরোপ করার জেরে এই হামলা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস। তিনি বলেন, কক্সবাজার পৌর কর্তৃপক্ষ লাইন্সেনবিহীন ব্যাটারিচালিত ইজি বাইক (টমটম) চলাচলে কড়াকাড়ি আরোপ করেছে। বেশ কিছু লাইসেন্সবিহীন টমটম আটক করা হয়েছে। ওসি প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন,  লাইসেন্সবিহীন টমটম আটক করার জেরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টমটম […]

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা লুনা সামসুদ্দোহার মৃত্যু

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয় বলে তার স্বামী এ কে এম সামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন লুনা সামসুদ্দোহা।দোহা টেক নিউ মিডিয়া নামের একটি সফটওয়্যার ফার্মের চেয়ারম্যান ছিলেন তিনি। সম্প্রতি ক্যান্সার ধরা পড়ার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। দোহা […]