চীনের করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে নেপাল

বৃহস্পতিবার দেশটির ওষুধ প্রশাসন বিভাগ এ অনুমোদন দেয় বলে জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত টিকার অনুমোদন দেওয়ার পর এবার নেপাল দ্বিতীয় আর একটি টিকার অনুমোদন দিল। দেশটির ওষুধ প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সন্তোষ কে. সি. বলেন, “নেপালে জরুরি ব্যবহারের জন্য শর্তসাপেক্ষে চীনের এই টিকাটির অনুমোদন দেওয়া হয়েছে।” বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই […]
শহীদ মিনারে সমাগম সীমিত রাখতে বললো ডিএমপি

সংক্রমণ এড়াতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে একসঙ্গে ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুজনের বেশি শহীদ মিনারে না আসতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে যান পুলিশ কমিশনার। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “এ বছর ভিন্ন একটি পরিবেশে একুশে […]
ফরিদপুরে পদ্মায় নাব্য সংকটে বিপাকে নৌযান

বন্দরের পণ্য খালাসকারী প্রতিষ্ঠান লাকি ট্রান্সপোর্টের ব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, এই নৌবন্দরে প্রায় আট হাজার শ্রমিক কাজ করেন। “জাহাজ ও কার্গো না আসায় তারা কাজ পাচ্ছেন না। বছরে প্রায় পাঁচ মাস পানি কম থাকে বলে বন্দরে পণ্য খালাসে সমস্যা হয়।” এখন বড় নৌযানগুলো দূরে নোঙ্গর করার পর সেখান থেকে ছোট ট্রলারে মাল খালাস করা […]
প্রতিপক্ষকে গোল ‘উপহার’ দেওয়ায় ক্ষুব্ধ পিরলো

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারে ইউভেন্তুস। মেহেদি তারেম ও মুসা মারেগা পোর্তোকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান কমান ফেদেরিকো চিয়েসা। রদ্রিগো বেন্তানকুরের ভুলে ম্যাচের ৬৩ সেকেন্ডের মাথায় পিছিয়ে পড়ে সেরি আর চ্যাম্পিয়নরা। গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ডি-বক্সের মুখে বাড়িয়েছিলেন বেন্তানকুরকে। বিপদের কোনো হুমকি ছিল না, কিন্তু উরুগুয়ের এই মিডফিল্ডার স্ট্যাসনিকেই […]
ইজিবাইক-থ্রিহুইলার নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: সড়ক মন্ত্রী

বৃহস্পতিবার নিজের সরকারি বাসা থেকে বিআরটিএ প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৮তম সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি, “এ লক্ষ্যে সড়ক পরিবহন বিভাগে গঠিত কমিটির পেশকৃত প্রস্তাবিত সুপারিশমালা যাচাই-বাছাই করে কর্মকৌশল নির্ধারণে একটি সাব কমিটি গঠন করা হয়েছে।” সড়ক পরিবহন আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিতে আইনগত কাঠামো আরও যুগোপযোগী এবং যৌক্তিক করতে […]
কাঠমুন্ডুতে বিমানের নিয়মিত ফ্লাইট ফের চালু

বৃহস্পতিবার বেলা ২টা ৪০ মিনিটে প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বলে বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন। দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার বলেন, দীর্ঘ বিরতির পর আজকে দুপুরে বিমানের বিজি ০৭১ ফ্লাইটটি ঢাকা থেকে ১০৬ জন যাত্রী নিয়ে কাঠমুন্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। সেটা সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিজি ০৭২ ফ্লাইট হিসেবে […]
টিমস বিভ্রাট: অ্যাপের ত্রুটি তদন্ত করছে মাইক্রোসফট

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, বার্তা পেতে বিলম্বের অভিযোগ করেছেন শত শত গ্রাহক৷ অভিযোগের প্রেক্ষিতে বুধবার অ্যাপটির ত্রুটি অনুসন্ধানের কথা জানিয়েছে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানটি৷ করোনাভাইরাস মহামারীতে বাসা থেকে কাজ এবং অনলাইন ক্লাসের জন্য টিমস এবং স্ল্যাক-এর মতো অন্যান্য অ্যাপে আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল হয়েছে মানুষ৷ মাইক্রোসফট স্বীকার করেছে, বার্তায় বিলম্বের কারণে মার্কিন গ্রাহকরা ভুক্তভোগী […]
ফেনীতে খেলনা পিস্তলসহ ২ ছিনতাইকারী আটক

র্যাব ৭-এর ফেনী ফাঁড়ির ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী বলেন, বুধবার মধ্যরাতে উপজেলার জায়লস্কর এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- উপজেলার উত্তর জায়লস্কর শাহ আলম মাস্টারবাড়ির শাহাবুদ্দিনের ছেলে মো. কামাল উদ্দিন (১৮) ও একই বাড়ির মো. জহির আহম্মদের ছেলে মো. সাখাওয়াত হোসেন শিবু (২০)। র্যাব কর্মকর্তা জুনায়েদ বলেন, “ছিনতাই […]
৩ কোটি ২০ লাখ রুপিতে আবার কলকাতায় সাকিব

আইপিএলে সাকিবের প্রথম দল ছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১১ থেকে টানা সাত মৌসুমের ছয়টিতে খেলেছিলেন এই দলে। কলকাতার দুটি শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি। চেন্নাইয়ে বৃহস্পতিবার নিলামে সাকিবকে দলে পাওয়ার লড়াই জমেছিল কলকাতা ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। ২ কোটি ভিত্তি মূল্যের অলরাউন্ডারকে প্রথম ডাকে কলকাতা। এরপর দ্বৈরথে যোগ দেয় পাঞ্জাব। সাকিবের পারিশ্রমিক তাতে ছাড়িয়ে […]
গোপালগঞ্জে মামলায় আসামি দেড়শ, ৭ গ্রাম পুরুষ শূন্য

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, রোববার রাতে ৮০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ১৫০ জনকে আসামি করে এসআই সজীব মণ্ডল এ মামলা করেন। স্থানীয়রা জানায়, কাশিয়ানী উপজেলার রাজপাট চৌরঙ্গী মোড়ে সড়কের ওপর ইজিবাইক পাকিংকে কেন্দ্র করে রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার মুন্সী ও ইজিবাইক চালক বরইহাট গ্রামের আরমানের কথা […]