ক্যাটাগরি

২১ অগাস্ট মঞ্চে গ্রেনেড ছুড়েছিলেন ইকবাল: র‌্যাব

ঘটনার ১৬ বছর এবং আদালতের রায়ের তিন বছর পর মঙ্গলবার ইকবালকে ঢাকা থেকে গ্রেপ্তারের কথা জানানো হয়। পরে তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। র‌্যাবের বক্তব্য অনুযায়ী, ঝিনাইদহের ইকবাল এক সময় ছাত্রদলে যুক্ত থাকলেও পরে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে (হুজি) জড়িয়ে পড়েন। ২০০৮ সালে তিনি বিদেশে পালিয়ে গিয়েছিলেন। ২০২০ সালের শেষ দিকে তিনি দেশে ফেরেন। […]

বন্ধুত্বের লড়াইয়ে সেরা ‘ধামোস থান্ডার’

ফেইসবুকে ১৯৯৮ সালে এসএসসি ও ২০০০ সালে এইচএসসি’ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠন এখন নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার পাশাপাশি সামাজিক নানান কর্মকাণ্ডের সঙ্গেও ব্যাপকভাবে জড়িত। গ্রুপটি প্রায় দুই বছরের উপরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। এই ধারাবাহিকতায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবং পাওয়ার্ড বাই মেকার্স মার্কেট লিমিটেড এর সৌজন্যে রবিবার রাজধানীর শহীদ ক্যাপ্টেন […]

দেশেই যুদ্ধবিমান তৈরির ইচ্ছার কথা জানালেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার যশোরের বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে অনুষ্ঠিত বিমানবাহিনীর ১১ এবং ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর পক্ষে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ১১ এবং ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একটা আকাঙ্ক্ষা […]

মিয়ানমারের ২ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সোমবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেট কন্ট্রোল দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা হলেন, মিয়ানমারের বিমান বাহিনীর প্রধান জেনারেল মুং মুং কিয়াও এবং সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ এবং সামরিক বাহিনীর অন্যতম স্পেশাল অপারেশন ব্যুরোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোয়ে মিন্ট তুন। জেনারেল মিন্ট তুনের […]

বগুড়ায় একজনকে কুপিয়ে হত্যা

নিহত ফোরকান আলী(২৮) বগুড়া শহরতলির ফুলতলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। ওই এলাকায় সোমবার বিকালে তার ওপর এই হামলা হয় বলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল আজিজ মণ্ডল জানান। তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফুলতলা বাজারে ধাওয়া করে প্রতিপক্ষের লোকজন ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পুলিশ […]

ধামরাইয়ে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

পুলিশের ধারণা, কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে। মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ডের পূর্ব দিকে মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজাদ বিশ্বাস (২৮) ধামরাই থানার কিশোরী নগর এলাকার বাবুল বিশ্বাসের ছেলে। গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের বেলায় রাস্তা পারাপারের সময় কোন গাড়ির ধাক্কায় […]

বিচ্ছেদের গুজব হল সত্যি

বহু দিন ধরেই বনিবনা হচ্ছিল না, গুজবও রটেছিল মার্কিন সংগীত শিল্পী কানিয়ে ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদ ঘটতে চলছে কিম কার্ডাশিয়ানের। সেই কানকথা সত্যি হল। মার্কিন মডেল ও উদ্যোক্তা কিম কার্ডাশিয়ানের পক্ষে লস অ্যাঞ্জেলেস উচ্চ আদালতের প্রতিনিধির বক্তব্য অনুসারে রয়টার্স জানায়, শুক্রবার বিচ্ছেদের জন্য আবেদন করেছেন তিনি। বিনোদন-ভিত্তিক ওয়েবসাইট টিএমজি’য়ের তথ্যানুসারে রয়টার্স আরও জানায়, শান্তিপূর্ণ এই বিচ্ছেদের […]

দুই দেশে মুক্তির অপেক্ষায় অপুর চলচ্চিত্র

সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে ছবিটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। এর আগে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র পরিচালনা করে পরিচিতি পাওয়া সুবীরের এটিই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির দৃশ্যধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে; চলছে ডাবিং। ১০ ফেব্রুয়ারি কলকাতায় গিয়ে ডাবিং করে এসেছেন বলে জানান অপু বিশ্বাস। কলকাতার থেকে সুবীর মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মার্চের মধ্যেই ছবির […]

ঝড় তুলে দুঃখ নিয়ে পিএসএলকে বিদায় গেইলের

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে এবারের পিএসএলের প্রথম দুই ম্যাচ খেলেন গেইল। প্রথম ম্যাচে ৪ চার ও ২ ছক্কায় ২৪ বলে করেন ৩৯। দ্বিতীয় ম্যাচে সোমবার ৫টি করে চার ও ছক্কায় ৪০ বলে ৬৮। এই ম্যাচের পরই তাকে ফিরতে হচ্ছে ক্যারিবিয়ানে। সামনেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। গেইল খেলবেন সেই সিরিজে। বিদায় বেলায় ৪১ বছর বয়সী তারকা […]

বগুড়ায় পিস্তলসহ ‘দাদন ব্যবসায়ী’ গ্রেপ্তার

গাবতলী থানার পরিদর্শক লাল মিয়া জানান, উপজেলার ভাণ্ডারা চারমাথা এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে আবু বকর ছিদ্দিক শাহীন (৪২) নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শাহীন উপজেলার গড়েরবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। শাহীন এলাকায় দাদন ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছে। পরিদর্শক লাল মিয়া জানান, “শাহীন এলাকায় দাদন ব্যবসা করতেন। টাকা দিয়ে সুদ নিতেন। […]