ক্যাটাগরি

প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ আর নেই

তার ছেলে সৈয়দ নাসিফ মকসুদ জানান, মঙ্গলবার বিকালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তার বাবাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া আবুল মকসুদ পরিচিত ছিলেন সমাজ, সংস্কৃতি ও রাজনীতির সমসাময়িক ঘটনাবলী নিয়ে সংবাদপত্রে লেখা কলাম এবং গবেষণামূলক প্রবন্ধের কারণে। তার বয়স হয়েছিল ৭৫ বছর। রাষ্ট্রপতি […]

গাজীপুরে গলায় রশি পেঁচানো অটোচালকের লাশ

মঙ্গলবার দুপুরে টেংরা সরকারি আকাশি বনে এই লাশ পাওয়া যায় বলে শ্রীপুর থানার এসআই প্রদীপ কুমার জানিয়েছেন।  নিহত মতিয়ার রহমান (২৫) লালমনিরহাট সদর উপজেলার হরিদেব গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি শ্রীপুরের আনসার টেপিরবাড়ী গ্রামে একটি ভাড়া বাড়িতে থেকে এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। নিহতের ভাই মফিজুল ইসলাম জানান, মতিয়ার রহমান সোমবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে […]

পানি ছিটিয়ে শাহবাগ অবরোধকারীদের সরালো পুলিশ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চারপাশের রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। জনদুর্ভোগের কারণে কয়েক দফা অনুরোধের পরও তারা রাস্তা না ছাড়লে সন্ধ্যা ৬টার দিকে বিপুল সংখ্যক পুলিশ জলকামান নিয়ে তাদের ধাওয়া দেয়। অবরোধকারীরা তখন ছত্রভঙ্গ হয়ে শাহবাগ মোড় […]

ফোল্ডএবল মেইট এক্স২ নিয়ে এলো হুয়াওয়ে

মেইট এক্স২-এর প্রাথমিক মডেলটির দাম ধরা হয়েছে ১৭ হয়েছে ৯৯৯ ইউয়ান। অন্যদিকে, ৫১২ গিগাবাইট র‌্যাম সম্বলিত সংস্করণটির দাম ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ ইউয়ান। গিজমো চায়নার বরাত দিয়ে ডেইলি পাইওনিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ফেব্রুয়ারির ২৫ তারিখে চীনে ফোল্ডএবল স্মার্টফোনটির বিক্রি শুরু হবে। স্মার্টফোনটির সঙ্গে থাকবে হুয়াওয়েসুপারচার্জ চার্জার, একটি টাইপ-সি ডেটা কেবল, এক জোড়া টাইপ-সি […]

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ৩

কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন, যাদের একজনকে ‘রোহিঙ্গা ডাকাত’ বলছে র‌্যাব। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অতিরিক্ত অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন এবং বেশকিছু অস্ত্র ও গুলি […]

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে আদালতে নিলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম। গ্রেপ্তার মো. আপন (২০) এবং তার সহযোগী মাহাবুব মিয়া (১৯)। পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার এক দিন মজুরের কিশোরী মেয়ে (১৪) বাইরে তাদের মুরগি খুঁজতে যায়। ওই সময় আপন ও মাহাবুব ওই […]

গালওয়ানে নিহত সেনাদের নিয়ে অপমানজনক মন্তব্য, চীনা ব্লগার গ্রেপ্তার

পুলিশ জনায়, ৩৮ বছরের ওই ব্লগার গালওয়ান সীমান্তে হওয়া সংঘর্ষ নিয়ে খুবই ‘নোংরাভাবে সত্যকে বিকৃত করেছেন’। চায়না ডেইলি তে মঙ্গলবার এ গ্রেপ্তারের খবর প্রকাশ পায় বলে জানায় বিবিসি। চায়না ডেইলি-র খবরে বলা হয়, ওই ব্যক্তির নাম কিউ। তাকে গত ১৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো তে তার প্রায় ২৫ লাখ অনুসারী […]

আন্তর্জাতিক ক্রিকেটকে থারাঙ্গার বিদায়

৩৬ বছর বয়সী থারাঙ্গা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বিদায়ের কথা জানান। সবশেষ তিনি শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ২০১৯ সালের মার্চে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে। এর আগের বছরের মার্চে খেলেছেন সবশেষ টি-টোয়েন্টি, সবশেষ টেস্ট ২০১৭ সালের অগাস্টে। ২০০৫ সালের অগাস্টে ডাম্বুলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু থারাঙ্গার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা। ক্যারিয়ারে বেশ কয়েকবার শ্রীলঙ্কার […]

পোশাক কারখানা মালিকদের প্রণোদনার ঋণ শোধের সময় বাড়ল

ওই ঋণ পরিশোধের জন্য গ্রেস পিরিয়ডের সময় ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করতে সোমবার বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ সংক্রান্ত একটি চিঠি তারা পেয়েছেন। বাংলাদেশ ব্যাংক অচিরেই প্রজ্ঞাপন জারি করবে। করোনাভাইরাসের মহামারীর মধ্যে গতবছর আন্তর্জাতিক বাণিজ্য এক প্রকার অচল হয়ে […]

শীর্ষে উঠলেন সিদ্দিকুর

আর্মি গলফ ক্লাবে মঙ্গলবার তিনটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে শীর্ষে উঠেছেন তিনি। আগের রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে দ্বিতীয় স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার। প্রথম রাউন্ডে শীর্ষে থাকা আকবর হোসেন পারেননি ছন্দ ধরে রাখতে। পারের চেয়ে দুই শট […]