ক্যাটাগরি

স্বস্তির জয় চট্টগ্রাম আবাহনীর

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধে চিনেডু ম্যাথিউ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন মান্নাফ রাব্বী। ১০ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। এক ম্যাচ কম খেলা রহমতগঞ্জ ৮ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। সপ্তম মিনিটে […]

মাগুরায় রাজু হত্যায় ৩ জনের যাবজ্জীবন

মঙ্গলবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডিত হয়েছেন মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের কাশেস লস্কর, আলতু লস্কর ও ইদ্রিস আলী। এদের মধ্যে ইদ্রিস আলী পলাকত রয়েছেন। এই তিন দণ্ডিতকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মশিউর রহমান মামলার বরাত দিয়ে জানান, অর্থনৈতিক লেনদেনকে […]

মিয়ানমারে সাজা খেটে ২৪ বাংলাদেশি দেশে ফেরত

মঙ্গলবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর ১ নম্বর এন্ট্রি-এক্সিট পয়েন্টে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে এক পতাকা বৈঠক শেষে তাদের ফেরত আনা হয়েছে। ফেরত আসাদের মধ্যে চট্টগ্রাম, বান্দবান, রাঙ্গামাটি ও রাজশাহীর নাগরিক রয়েছেন। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, বিভিন্ন সময়ে মিয়ানমার অভ্যন্তরে অবৈধভাবে […]

‘ক্লাবে জয়ের মানসিকতা ঢুকিয়ে দিয়েছেন গুয়ার্দিওলা’

স্টার্লিংয়ের মতম, ক্লাবে স্প্যানিশ কোচ ঢুকিয়ে দিয়েছেন জয়ের মানসিকতা। টানা জয়ের পরও খেলোয়াড়দের ভুগতে দেন না আত্মতুষ্টিতে। ২০১৬ সালে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর এই স্প্যানিশ কোচ দলকে এনে দিয়েছেন দুটি প্রিমিয়ার লিগ শিরোপা। লিগ পুনরুদ্ধারের অভিযানে এবারও তার দল রয়েছে কক্ষপথে। ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে স্টার্লিং জানান, খেলোয়াড়দের ভেতরে জয়ের মানসিকতা ঢুকিয়ে দিয়েছেন গুয়ার্দিওলা। “এই […]

তিন আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতিতে দায়ীদের চিহ্নিত করতে কমিটি চূড়ান্ত

২০০২ সাল থেকে এসব আর্থিক প্রতিষ্ঠান দেখভালের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দায়ও নিরূপণ করবে এই কমিটি। তিনটি আর্থিক প্রতিষ্ঠান হল- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি), পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে ৫ সদস্যের ‘কারণ উদঘাটন’ (ফেক্ট ফাইন্ডিং) কমিটির সুপারিশ করা হলে তার […]

ঢাকায় বাসে যাত্রী সেবার মান বাড়াতে ভাড়া বাড়ানোর প্রস্তাব

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস মঙ্গলবার নগর ভবনে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনে গঠিত বাস রুট র‌্যাশনালাইজেশন কমিটির ষোড়শ সভা শেষে সাংবাদিকদেরকে একথা জানান। ঢাকার বিশৃঙ্খল বাস চলাচলকে নিয়মে আনতে রুট কমিয়ে আনাসহ নানা উদ্যোগ নিচ্ছে এই কমিটি। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাচপুর […]

‘ভ্যাক্সিন’ নিয়েও বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে: কাদের

বিএনপি এখন ‘নিজেদের ব্যর্থতা’ ঢাকতে দেশের মানুষের স্বস্তি নষ্ট করার পায়তারা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগের পাবনা জেলার চাটমোহর উপজেলা সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন ওবায়দুল কাদের। বিএনপিকে নিয়ে তিনি বলেন, “তারা ভ্যাক্সিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির যে গল্প তৈরির অপচেষ্টা […]

মিয়ানমারের নাগরিকদের ফেরত আটকে দিয়েছে মালয়েশিয়ার আদালত

মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সময় বিকালে মিয়ানমারের এ নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর কথা ছিল। মালয়েশিয়ার আদালত বুধবার সকাল ১০টা পর্যন্ত তাতে স্থগিতাদেশ দিয়েছে বলে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো বন্ধের লক্ষে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের এক আইনজীবীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অ্যাসাইলাম অ্যাকসেসের আইনজীবী নিউ সিন ইয়েয়ো জানিয়েছেন, বুধবার সকালে […]

শিক্ষকরা টিকায় অগ্রাধিকার পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সভা শেষে জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। “শিক্ষকদেরকে ভ্যাকসিনেট করা। শিক্ষকরাতো বেশিরভাগই ৪০ (বয়স) এর ঊর্ধ্বে আছে। কাজেই ভ্যাকসিন এমনিতেই পেয়ে যাবে এবং আমরা এখন তাদেরকে প্রায়োরিটির সাথে ভ্যাকসিন দিয়ে দেব।” এছাড়া বিমানের পাইলট ও ক্রু, বন্দরের সকল কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার […]

কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বিক্ষোভ

তাছাড়া ক্যাম্পাসের ডায়ানা চত্বরে মঙ্গলবার বেলা সড়ে ১১টার দিকে তারা সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় খোলার জন্য সময় বেঁধে দিয়েছেন। তারা বলেন, আগামী ১ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম চালু ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দাবি না মানা হলে তারা অনশনে যাওয়ার ঘোষণা দেন। কয়েক দিন ধরে […]