করোনাভাইরাসে দেশে এক দিনে ১৮ মৃত্যু

মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩৯৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ […]
রোলএবল স্মার্টফোন পরিকল্পনা ‘বাতিল করেনি’ এলজি

এর আগে এক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইওনাপ জানিয়েছে, পর্দা প্রস্তুতকারক চীনা প্রতিষ্ঠান বিওই-সহ যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে রোলএবল স্মার্টফোনের উন্নয়ন স্থগিত রাখতে বলেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। এদিকে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে দেখা যাচ্ছে এলজি’র দাবি, রোলএবল স্মার্টফোনের উন্নয়ন স্থগিত করা হয়নি। সোমবার প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেছেন, “আমি দৃঢ়ভাবে বলতে পারে ভবিষ্যতের […]
হরমোনের কারণে মেদ বাড়ার ইঙ্গিত

সঠিক উপায় ও মাত্রায় স্বাস্থ্যকর খাবার খাওয়া আর শরীরচর্চা করেও কিছু মানুষ মেদ ঝরাতে পারেন না। আর এমন পরিস্থিতির নেপথ্যের কারণ হয়ত হরমোনের ভারসাম্যহীনতা। হরমোনের কারণে মেদ বাড়ছে এমনটা বোঝার কিছু উপায় তুলে ধরা হল স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে। হরমোনের ভারসাম্যহীনতার কারণে পেটে মেদ বাড়লে তাকে চিকিৎসকরা ‘হরমোন বেলি’ বলেও আখ্যায়িত করেন। শরীরের […]
চলছে মূল্যছাড়, রয়েছে নতুন আসবাব ও পোশাকের আয়োজন
সামাজিক ব্যবসায় গ্রামীণ ইউনিক্লো’র ১০ম বর্ষ বাংলাদেশের খুচরা পোশাক বিক্রয় খাতে সামাজিক ব্যবসায় ইউনিক্লো সোস্যাল বিজনেস লিঃ বাংলাদেশে ‘গ্রামীণ ইউনিক্লো’ ব্র্যান্ড নামে দশ বছর ধরে ব্যবসা ও নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি সারা বিশ্বে বিভিন্ন প্রসিদ্ধ ও নামকরা ব্র্যান্ড যেমন ইউনিক্লো, জি ইউ, থিওরি, জে ব্র্যান্ড, পি.এল.এস.টি, প্রিন্সেস টাম টাম-সহ আরও অন্যান্য ব্র্যান্ডের মৌলিক প্রতিষ্ঠান। […]
রাজশাহীতে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান জানান, রাজশাহী সিটি হাটের কাছে বাইপাস সড়কে মঙ্গলবার দুপুরে তারা হতাহত হন। নিহত জামানুর রহমান সবুররের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। ওসি সাইফুল বলেন, মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সবুরকে মৃত […]
সন্দেহ পিছে ফেলে চলুন একসাথে চলি: দোরাইস্বামী

তিনি বলেছেন, পরস্পরের সন্দেহ ও সংশয় দূরে রেখে একসঙ্গে চলার মধ্য দিয়ে দুই দেশই সমৃদ্ধির পথে এগোতে পারবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের রাষ্ট্রদূত। তিনি বলেন, “আমাদের সম্পর্ক টেকসই হওয়ার মূলনীতি ইতোমধ্যে তৈরি হয়ে আছে। এখন আমাদের উচিৎ সন্দেহ ও […]
চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ

সারাদেশ থেকে আসা সংগঠনটির কয়েকশ নেতা-কর্মী মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। ফলে শাহবাগ মোড়ের চারপাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, সরকারের তরফ থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন। “চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ আমাদের সাত দফা দাবি না মানা […]
কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহানের নিহতের ঘটনায় মামলা

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, মঙ্গলবার বেলা ১১টায় বুরহানের বাবা চর ফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের নামে এ মামলা দায়ের করেন। গত শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট পূর্ব বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পেশাগত দায়িত্বপালনকালে গুলিবিদ্ধ হন দৈনিক বাংলাদেশ সমাচার […]
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

তারা হলেন- উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণ গ্রামের সালেকুজ্জামানের ছেলে আব্দুল হামিদ (২৪) ও রাশেদ আলীর ছেলে আব্দুর রহিম (২৮)। উপজেলার রশিকনগর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে মঙ্গলবার বেলা ১২টার দিকে তারা নিহত হন বলে শিবগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দীন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হামিদ ও রহিম মোটরসাইকেলে করে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে […]
মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা ৭৫ হাজার টাকা করার সুপারিশ

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা, জেলা, বিভাগীয় ও বিশেষায়িত সরকারি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে সেবা দেওয়া হয়। আমরা এটা ৭৫ হাজার টাকা করতে বলেছি। “ওষুধ কিনতে খুব বেশি টাকা লাগে না। […]