কোভ্যাক্সের টিকা প্রথম পেল ঘানা

পশ্চিম আফ্রিকার এ দেশটি বুধবার কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বানানো ৬ লাখ ডোজ টিকা পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ধনী দেশগুলোর দাপটে দরিদ্র দেশগুলো যেন টিকাবঞ্চিত না হয় তা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) নেতৃত্বে কোভ্যাক্স নামের এই বৈশ্বিক উদ্যোগের […]
রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

উপজেলার রাজানগর ইউনিয়নের ফুল বাগিচা এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৭২)। রাজানগর ফুল বাগিচা এলাকায় তার বাড়ি। এ ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামে একজনকে আসামি করে মামলা করেছে নিহত মোস্তাফিজুরের স্ত্রী। নিহত মোস্তাফিজুর ও আসামি জাহাঙ্গীর দুজনই একই এলাকার বাসিন্দা বলে জানান রাঙ্গুনিয়া থানার পরিদর্শক […]
পাউবোর ছয় হাজার পদ শূন্য

পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানটির অনুমোদিত ১২ হাজার ৬৩৮টি পদের বিপরীতে ছয় হাজার ৬৫৯ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছে। পদ শূন্য রয়েছে পাঁচ হাজার ৯৭৯টি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের প্রাপ্ত তথ্য মতে, নিম্নতর গ্রেডে শূন্য পদের সংখ্যা সবচেয়ে বেশি। […]
বিডিনিউজ টোয়েন্টিফোরকে চাপ প্রয়োগকারীদের শাস্তি দাবি বিএফইউজের
বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বুধবার এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন। ‘অশুভ শক্তির’ এই চাপ শুধু দেশে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকারের আন্তরিকতাকেই প্রশ্নবিদ্ধ করবে না, গণতন্ত্র সুসংহত করার সরকারের প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করবে বলে সতর্ক করেছেন বিএফইউজের নেতারা। গত ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রভাবশালী ব্যক্তিদের ওই চাপের বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে […]
একুয়েডরে কারাগারে সংঘর্ষে ৭৫ কয়েদী নিহত

বিবিসি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই সংঘর্ষ শুরু হয়। যা নিয়ন্ত্রণে কারাগারগুলোতে সেনা ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কারাগারের ভেতরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ হতে পারে। গত ডিসেম্বরে এক গ্যাং-লিডার নিহতের পর থেকেই কারাগারের দখল নেওয়া নিয়ে কয়েদীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। যে তিনটি কারাগারে সংঘর্ষ হয়েছে সেখানেই দেশটির প্রায় ৭০ […]
শেষ দিকের গোলে স্বস্তির জয় সাইফের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ২-১ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং। আরিফ হোসেন উত্তর বারিধারাকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান জন ওকোলি; জয়সূচক গোলটি করেন সাজ্জাদ। ১০ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সাইফ স্পোর্টিং। টানা পাঁচ ড্রয়ের পর হারের তেতো স্বাদ পাওয়া উত্তর বারিধারা ৬ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে। […]
বৈষম্য বিপজ্জনক পর্যায়ে, মত প্রকাশ সঙ্কুচিত: জেএসডি

বুধবার ঢাকার উত্তরায় নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে ডেকে কর্মসূচি ঘোষণা করেন জেএসডি সভাপতি রব। আগামী ২ মার্চ থেকে বছরব্যাপী নানা কর্মসূচি পালন করবে দলটি। ২ মার্চ, ৩ মার্চ, ৭ মার্চ ও ১০ এপ্রিল আলোচনা সভা থাকবে। স্বাধীনতা সংগ্রামে ছাত্রলীগের নিউক্লিয়াস এবং প্রবাসী সরকারের ভুমিকা নিয়ে আলোচনাও থাকবে। রব বলেন, ৫ লক্ষ্যকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী […]
হাওর বাঁচাও আন্দোলন সভাপতি বজলুল মজিদ নেই

হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দুপুর ৩টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান বলে দোয়ারা বাজার উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মাছুম হেলাল জানিয়েছেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে হেলাল জানান, দুপুরে অসুস্থবোধ করলে বজলুল মজিদ খসরুকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালেই তিনি মারা যান। বজলুল মজিদ চৌধুরী খসরুর গ্রামের বাড়ি জেলার দোয়ারা বাজার উপজেলায়। […]
সূচক বেড়েছে পুঁজিবাজারে

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬৭ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৮৫ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে। তবে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে আগের দিনের তুলনায় কমেছে। এদিন ঢাকায় ৫৩০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৫৯১ কোটি ৮১ লাখ টাকা […]
সব ক্ষমতা এক ব্যক্তির হাতে: জিএম কাদের

তিনি বলেছেন, “দেশের সকল ক্ষমতাই এখন এক ব্যক্তির হাতে। তিনি যাই বলেন, তার বাইরে কিছুই হয় না। এটাকে কখনোই গণতন্ত্র বলা যায় না। এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকার কারণে ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এটাকেই বলে স্বৈরতন্ত্র।” গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সামরিক শাসক এইচ এম এরশাদের দল জাতীয় পার্টি বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটেই থেকেই বর্তমান সংসদে বিরোধী […]