নাটোরে দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বুধবার রাতে বনপাড়া স্টেশনে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন। মৃত আব্দুল্লাহ আল মাহমুদ শফি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শফি গতকাল বিকালে তার মাকে আনতে বনপাড়া স্টেশনে যাচ্ছিল। পথে তার বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। তিনি […]
আবারও পথ হারাল আরামবাগ

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে পুলিশ এফসি। ১০ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে আরামবাগ; একমাত্র পয়েন্ট তারা পেয়েছিল উত্তর বারিধারার বিপক্ষে ৪-৪ ড্র করে। পাঁচ ম্যাচ পর জয়ে ফেরা পুলিশ এফসি ১২ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে […]
পরীক্ষা নেওয়ার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের চলমান পরীক্ষা স্থগিত করে দিয়েছে। “মহামারীর সময়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী […]
মিয়ানমারে প্রতিবাদকারীদের ওপর হামলা জান্তাপন্থিদের

বৃহস্পতিবার সামরিক জান্তার সমর্থকরা ছুরি, মুগুর ও গুলতি নিয়ে বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই মিয়ানমারের পরিস্থিতি অশান্ত হয়ে আছে। অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি নভেম্বরের সাধারণ নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার পর থেকেই কারচুপির অভিযোগ করে আসছিল সামরিক বাহিনী। এরপর অভ্যুত্থান ঘটিয়ে […]
কুমিল্লায় ট্রেনের নিচে প্রাণ গেল মা-ছেলের

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন। নিহত হয়েছেন সুমি বেগম (২৩) ও এক বছর বয়সী ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে সিলেট অভিমূখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দুইটি একসেঙ্গ স্টেশন অতিক্রম করছিল। “ওই সময় […]
আন্ডার-ডিসপ্লে ‘ফেইশল রিকগনিশন’ দেখালো জেডটিই

প্রযুক্তি বিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, বড় পরিসরে উৎপাদিত স্মার্টফোনে আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা ব্যবহারকারী প্রথম প্রতিষ্ঠানও জেডটিই। প্রতিষ্ঠানটি সম্ভবত এমন প্রযুক্তি বানিয়েছে, যা পর্দার ভেতর দিয়েই ফেইশল রিকগনিশনের জন্য যথেষ্ট ডেটা পাঠাতে সক্ষম। পর্দার কারণে হারানো আলোর ক্ষতি পুষিয়ে নিতে এই ব্যবস্থায় প্রজেক্টরের পিক্সেল ঘনত্ব বাড়িয়ে দিয়েছে জেডটিই। মানুষের মুখের ৩ডি ম্যাপ তৈরি করে দিতে […]
বিমানের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে তদন্তের নথি দেখবে হাই কোর্ট

আগামী দুই সপ্তাহের মধ্যে দুদককে তা দাখিল করতে বলে ৯ মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ রেখেছে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। ওই ১৭ সিবিএ নেতাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদকের প্রতিবেদন দেখে হাই কোর্ট বৃহস্পতিবার এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। […]
জিদানের কাছে জয়ই মুখ্য

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জেতে ১৩ বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের সপ্তদশ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আতালান্তা। ফেরলঁদ মঁদিকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন রেমো ফ্রয়লার। চোটের কারণে অধিনায়ক সের্হিও রামোস, এদেন আজার, করিম বেনজেমাসহ নিয়মিত দলের ৯ ফুটবলারকে ছাড়া খেলতে নামা রিয়াল ভুগছিল আতালান্তার জমাট […]
রাঙামাটিতে ইউপি সদস্য হত্যা: সাবেক উপজেলা চেয়ারম্যান আসামি

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান জানান, মামলায় জেএসএস (সন্তু লারমা) দলের ১০ সদস্যের নাম উল্লেখ করার পাশাপাশি আরও আটজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রূপকারী ইউপি সদস্য বিনয় চাকমা মামলাটি করেছেন। বুধবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরুন্নবী সরকারের কার্যালয়ে ঢুকে রূপকারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও জেএসএস (এমএন লারমা) নেতা সমর বিজয় […]
মেসির ‘অনুপ্রেরণায়’ দ্বিতীয়ার্ধে জেগে ওঠে বার্সা

কাম্প নউয়ে বুধবার লা লিগার ম্যাচটিতে প্রথমার্ধে কেবল একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারে বার্সেলোনা। বিরতি থেকে ফিরেই দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন মেসি। ৩-০ ব্যবধানের জয়ে জর্দি আলবার করা তৃতীয় গোলেও ছিল আর্জেন্টাইন তারকার অবদান। ম্যাচ শেষে প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন কুমান। তবে অধিনায়কের অনুপ্রেরণায় দ্বিতীয়ার্ধে দল ভালো […]