সৌদি বাদশার সঙ্গে ফোনালাপে মানবাধিকারের প্রসঙ্গ তুললেন বাইডেন

ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশুগজি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দাদের একটি প্রতিবেদন পড়ার পর বাইডেন সৌদি বাদশাকে ফোন করেন বলে জানিয়েছে বিবিসি। কয়েক দিনের মধ্যে প্রকাশ হতে যাওয়া ওই প্রতিবেদনে খাশুগজি হত্যায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হবে বলে মনে করা হচ্ছে। বাইডেনের আগের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও […]
আকমলের নিষেধাজ্ঞা কমল আরও ৬ মাস

আকমলের দেড় বছরের নিষেধাজ্ঞা কমে দাঁড়িয়েছে ১২ মাস। পাশাপাশি বোর্ডের দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে তাকে ৪২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনৈতিক প্রস্তাব পেয়েও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় প্রথমে গত বছরের এপ্রিলে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয় আকমলকে। এরপর মে মাসে নিষেধাজ্ঞার বিরুদ্ধে […]
করোনাভাইরাসে এক দিনে ১১ মৃত্যু

শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৩৯৫ জনের মৃত্যু হল। আর গত ২৪ ঘণ্টায় আরও ৪৭০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৪৩ […]
পুনর্বাসন ছাড়া লালদিয়ার চর ‘ছাড়বেন না’ বাসিন্দারা

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা সরকার বিকল্প আবাসনের ব্যবস্থা না করলে ওই ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলমগীর হাসান সংবাদ সম্মেলনে বলেন, “নৌপরিবহন প্রতিমন্ত্রী যে কথা বলেছেন, এখানে ভাড়াটিয়ারা থাকে। যৌথ সার্ভে করলে সেটার উত্তর বের হবে। বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, মন্ত্রণালয়ের প্রতিনিধি, পুলিশ […]
বাংলা ভাষা-প্রযুক্তির ওয়েবসাইটের সঙ্গে উন্মুক্ত হল ‘ধ্বনি’

শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে টুল দুটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তি বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্প বাস্তবায়ন করছে। “এর উদ্দেশ্য বৈশ্বিক প্ল্যাটফর্মে নেতৃস্থানীয় ভাষা হিসেবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করা। বিশেষ করে, কম্পিউটিং ও আইসিটিতে বাংলা ভাষাকে অভিযোজিত করা বা […]
মুশতাকের মৃত্যু: রাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে শুক্রবার বেলা ১১টার দিকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মানববন্ধনে এই প্রতিবাদ জানান শিক্ষক-শিক্ষার্থীরা। তারা মুখে কালো কাপড় বেঁধে ‘ডিজিটাল নিরাপত্তা আইন মানি না’, ‘মতপ্রকাশের স্বাধীনতা চাই’ লেখা ফেস্টুন নিয়ে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা। তিনি বলেন, “আমরা আজ যে […]
টলিউডে ব্যস্ত নুসরাত ফারিয়া

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র শুটিং চলছে মুম্বাইতে। আর সেখানেই অন্যান্য শিল্পীদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন নুসরাত। এই ছবিতে তিনি শেখ হাসিনার চরিত্র রূপায়ন করছেন। মুম্বাই থেকেই টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত বলেন, “মার্চের শেষ পর্যন্ত শুটিং চলবে। সম্মানজনক এই কার্যক্রমে থাকতে পেরে আমি সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।” তিনি […]
সিরিয়ায় ইরানসমর্থিত বাহিনীর ওপর মার্কিন বিমান হামলা, নিহত ১৭

এতে ইরানপন্থি অন্তত ১৭ যোদ্ধার মৃত্যু হয়েছে বলে যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। বৃহস্পতিবারের হামলায় ইরানসমর্থিত একাধিক গোষ্ঠীর অনেক স্থাপনাও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। ইরাকে যুক্তরাষ্ট্র ও এর মিত্র সেনাদের ওপর সাম্প্রতিক বেশকিছু হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন সিরিয়ায় এ বিমান হামলা অনুমোদন দেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো […]
মুশতাকের মৃত্যুর কারণ জানতে ‘প্রয়োজনে’ তদন্ত কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেছেন, কী কারণে কারাগারে মুশতাকের মৃত্যু হল তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে। শুক্রবার দুপুরে চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার কাছে প্রশ্ন ছিল, কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু কীভাবে হল, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে কিনা? জবাবে […]
মুশতাকের মৃত্যুর কারণ জানতে প্রয়োজনে তদন্ত কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেছেন, এই মৃত্যুর কারণ জানতে প্রয়োজনে তদন্ত কমিটিও হতে পারে। শুক্রবার দুপুরে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু কিভাবে হল, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে কিনা? জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল […]