ক্যাটাগরি

সোনালী ব্যাংক থেকে টাকা আনা যাবে বিকাশে

দিন-রাত যে কোনো সময় ব্যাংকে না গিয়েই এই লেনদেন করা সম্ভব হবে বলে দুই প্রতিষ্ঠানের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এজন্য বুধবার সোনালী ব্যাংক ও বিকাশ তাদের যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব […]

মরা গাছ ভেঙে পড়ে দুজনের মরণ

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি গ্রামের শহিদ মিয়া (৩২) এবং একই ইউনিয়নের গোবদিয়া গ্রামের নাছির উদ্দিন (৩৫)। স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা থানার ওসি মাইন উদ্দিন জানান, মল্লিকবাড়ি বাজার কমিটির আয়োজনে মল্লিকবাড়ি বাজারের একটি মরা আম গাছের নিচে রাত সাড়ে ৯টার দিকে বাজার […]

৮৫ বছরের মধ্যে সবচেয়ে স্বল্পস্থায়ী টেস্ট

তৃতীয় টেস্টে ৪৯ রানের ছোট লক্ষ্য তাড়ায় বৃহস্পতিবার ১০ উইকেটে জিতে ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ০- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আহমেদাবাদ টেস্টের (৮৪২ বল) চেয়ে কম বলে ম্যাচ শেষ হওয়ার ঘটনা নেই একটিও। ইংল্যান্ড-ভারতের মুখোমুখি হওয়া প্রথম দিবা-রাত্রির টেস্টটি দ্রুত শেষ হওয়া ইতিহাসের সপ্তম টেস্ট, ১৯৩৫ সাল থেকে প্রথম। ৭৭- রবিচন্দ্রন অশ্বিন […]

‘বঙ্গবন্ধু:  সমাজ ও রাষ্ট্রভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “বঙ্গবন্ধু পারিবারিকভাবেই অসাম্প্রদায়িক, মানবতাবাদী, সমাজসচেতন এবং গণতান্ত্রিক বিশ্বাস নিয়ে বেড়ে উঠেছেন। “ঝঞ্ঝা বিক্ষুদ্ধ এক কঠিন জীবন ছিল তার নিত্যদিনের পথচলা। স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামে তিনি নিজেকে সবসময় নিবেদিত রেখেছেন। বিশ্বে যত আধুনিক বিজ্ঞানমুখী সমাজব্যবস্থা তৈরি হবে, বঙ্গবন্ধু তত বেশি […]

ফরিদপুরের রুবেল-বরকতের সম্পত্তি ক্রোকের আদেশ

মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তম বিশ্বাস জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। বরকত ও রুবেলের বিরুদ্ধে সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে গত বছরের ২৬ জুন ঢাকার কাফরুল থানায় অর্থপাচারের অভিযোগে মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে দুই হাজার কোটি […]

চীনকে ‘গোপন তথ্য সরবরাহ’, রুশ নাগরিকের কারাদণ্ড

বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ভ্লাদিমির ভাসিলিয়েভ নামে ৫২ বছর বয়সী ওই ব্যক্তিকে ২০১৯ সালের অগাস্টে রাশিয়ার পূর্বাঞ্চলীয় সাইবেরিয়ান জাবায়কালস্কি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এলাকাটি মঙ্গোলিয়া ও চীন থেকে খুবই কাছে। ভাসিলিয়েভের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল, তিনি দোষ স্বীকার করে নিয়েছেন বলে তাসের বরাত দিয়ে জানিয়েছে বার্তা […]