ক্যাটাগরি

বাদানুবাদের পর ছাত্র ফেডারেশনের মিছিলের পথ ছাড়ল পুলিশ

শনিবার বেলা সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগের পথে জাতীয় গ্রন্থাগারের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তবে কিছুক্ষণ বাকবিতণ্ডার পর পুলিশ মিছিলের পথ ছেড়ে দেয়। পরে ছাত্র ফেডারেশনের মিছিলটি শাহবাগ ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়। সেখানে হয় সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশের শেষ দিকে ‘জনগণের পক্ষ থেকে’ […]

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে অপহৃত ৩ শতাধিক স্কুলছাত্রীর খোঁজে অভিযান

শুক্রবার গভীর রাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী অপহৃত ছাত্রীদের সন্ধান বের করতে পারেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জামফারা রাজ্যের গভর্নর এরই মধ্যে তার রাজ্যের সব বোর্ডিং স্কুল বন্ধ ঘোষণা করেছেন। এ নিয়ে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে দুটো একই ধরনের অপহরণের ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে দেশটির উত্তরপশ্চিমাঞ্চল বিভিন্ন জঙ্গি সংগঠন ও অপরাধী […]

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট নিপীড়নে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

দুই বছর আগে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে নির্বাসিত সাংবাদিক জামাল খাশুগজিকে হত্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুমোদন ছিল বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পরররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিনকেন শুক্রবার এক বিবৃতিতে ‘খাশুগজি ব্যান’ নামের এই ভিসা নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। এর আওতায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সেই সব ব্যক্তি […]

র‌্যাপ গান ভিত্তিক ‘টিকটক প্রতিদ্বন্দ্বী’ আনলো ফেইসবুক

ফেইসবুক বলছে, র‌্যাপ তৈরি ও শেয়ার সহজ হওয়ায়, এখন থেকে “যন্ত্রাংশ ও তৈরিতে ব্যাপকভাবে বিনিয়োগ না করেই” কনটেন্ট নিয়ে পরীক্ষা চালাতে ও এতে মনোযোগ দিতে পারবেন র‌্যাপাররা।  “অডিও নির্মাণ টুল জটিল, দামী, ব্যবহারে কঠিন হতে পারে। বিএআরএসের সাহায্যে আপনি আমাদের পেশাদারদের মতোই যেকোনো বিটস ব্যবহার করতে পারবেন, গানের কথা লিখতে পারবেন এবং নিজেকে রেকর্ড করতে […]

কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ২

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. সিরাজুল ইসলাম জানান, শনিবার সকাল ৬টায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন -চকরিয়া উপজেলার ডুলহাজারা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২২) ও পেকুয়া উপজেলার শিলখালী এলাকার চাঁন মিয়ার ছেলে আবু তালেব (৪০)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানান জানিয়েছেন এসআই সিরাজুল। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, “এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক […]

৫ মার্চ পর্যন্ত রাশিফল

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা। জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না। মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে […]

ময়মনসিংহে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে একজনকে পিটিয়ে হত্যা

নিহত বিল্লাল হোসেন (২২) উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। ওই গ্রামে শুক্রবার রাত ৩টার দিকে তাকে হত্যা করা হয় বলে তার বড় ভাই সোলাইমান অভিযোগ করেছেন। তিনি বলেন, “বিল্লাল ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে নারায়ণপুর গ্রামের জামে মসজিদের কাছে কয়েকজন তাকে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে।” পরে তারা […]

খাশুগজি হত্যাকাণ্ড: ৭৬ সৌদি নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

খাশুগজি হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্স অনুমোদন দিয়েছিলেন বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপরই ওয়াশিংটনের রিয়াদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিল। গোয়েন্দা প্রতিবেদনে মোহাম্মদ বিন সালমানকে ভিন্নমতাবলম্বী সাংবাদিক খুনে দায়ী করা হলেও শুক্রবার যুক্তরাষ্ট্র সরাসরি তার ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে যেন কাজের সম্পর্ক বজায় থাকে, তা নিশ্চিত […]

শাহীন রেজা নূরের মরদেহ দেশে আসছে বুধবার

শাহীন রেজা নূরের ভাই তৌহিদ রেজা নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওইদিন ভোর ৫টা ২৫ মিনিটে তার মরদেহ দেশে এসে পৌঁছবে। ক্যান্সারে আক্রান্ত এই শহীদ-সন্তান কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে গত ১৩ ফেব্রুয়ারি মারা যান। তৌহিদ রোজা নূর বলেন, “শাহীন ভাইয়ের মরদেহ দেশে আসার পর তাকে বহনের জন্য গাড়ি বহর বা অন্যান্য যেসব সুবিধাদির প্রয়োজন হবে, […]

ত্বকের দাগ-ছোপ দূর করার খাবার

শুষ্ক, রুক্ষ বা দাগছোপ যুক্ত ত্বকে উজ্জ্বলভাব আনতে ব্যবহার করা যায় নানান ধরনের খাবার। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বক সুন্দর ও দাগহীন রাখতে উপকারী খাদ্যাভ্যাস সম্পর্কে জানানো হল।   লেবু ও মধু: এক গ্লাস লেবুর পানিতে এক চা-চামচ মধু মিশিয়ে পান করলে প্রাকৃতিকভাবে শরীর থেকে বিষাক্ত উপাদান দূর হয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন […]