উইন্ডিজ টি-টোয়েন্টি দলে গেইল, এডওয়ার্ডস

শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ সদস্যের টি-টোয়েন্টি দলে তাদের সঙ্গে আছেন দুই তরুণ স্পিনার আকিল হোসেইন ও কেভিন সিনক্লেয়ার। প্রথমবারের মতো এই সংস্করণে ডাক পেলেন বাংলাদেশ সফরে ওয়ানডেতে আলো ছড়ানো আকিল। ঘরোয়া ক্রিকেটে দারুণ বোলিং করা সিনক্লেয়ার জাতীয় দলে এলেন এই প্রথম। ২০১২ সালে সবশেষ ক্যারিবিয়ানদের হয়ে টি-টোয়েন্টি খেলেন এডওয়ার্ডস। ২০১৯ সালের অগাস্টে এই সংস্করণে শেষবার খেলেন […]
সাতক্ষীরায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ ইটভাটা শ্রমিকের

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মো. বুরহানউদ্দিন জানান, শনিবার সকালে সাতক্ষীরা-খুলনা মহসড়কের তালতলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)। ওসি বলেন, “সাতজন শ্রমিক শনিবার সকালে বাইসাইকেলে করে বিনেরপোতায় লিয়াকত আলীর বি বি ব্রিকস ইটভাটায় কাজ […]
শ্রীদেবীর অন্তকথন

শ্রীদেবির কথা স্মরণ করে লিখলেন আরাফাত শান্ত। চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মা শ্রীদেবীর চলে যাওয়ার পর একটা সুন্দর টুইট করেছিলেন। যার সারমর্ম হলো, ‘ক্লান্তিকর কিন্তু তারকাখচিত এক জীবনের পরিসমাপ্তি।’ সেই কিশোর বয়সে অভিনয়ে নেমে বাবা-মা কে বানিয়েছেন লোভী। সন্তানের চেয়ে মেয়ে হয়ে দাঁড়িয়েছে পারিবারিক আয়ের প্রধান উৎস। তামিল সিনেমাতে তিনি যেসব হিরোর বিপরীতে অভিনয় আর […]
এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেল বাংলাদেশ

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপির চেয়ার টেফারি টেসফাসো শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নিউ ইয়র্কে সিডিপির পাঁচ দিন ব্যাপী ত্রিবার্ষিক পর্যালোচনা সভা শেষে এই ঘোষণা আসে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোন দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়। বাংলাদেশ দ্বিতীয় বারের মতো মানদণ্ডগুলো […]
ভাষা শহীদ স্মরণে ইকরিমিকরির বর্ণ উৎসব

২১ ফেব্রুয়ারি ঢাকার পূর্বাচলে জয় বাংলা চত্বরে এ উৎসবে তাদের নির্মিত একটি শহীদ মিনার উদ্বোধন করেন ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিক। ছবি আঁকছেন ভাষা সংগ্রামী আহমদ রফিক দিনব্যাপী এ কর্মসূচিতে প্রদর্শন করা হয় ভাষা সংগ্রামী আহমদ রফিকসহ বরেণ্য ও তরুণ ৫০ শিল্পীর ৫০টি বর্ণের ছবি। শিশু-কিশোরদের অংশগ্রহণে ছিল রাস্তাজুড়ে বর্ণ আলপনা, বর্ণমালায় হাতেখড়ি, বইটং […]
পল্লীকবির ভিটেমাটি

“তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়; মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে, বোনের আদরে, ভায়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই- যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়।” পল্লীকবি জসীম উদ্দীনের ‘নিমন্ত্রণ’ কবিতাটি মনে আছে? যে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে কবি এক আকুল […]
অভ্যুত্থানকারীদের থামাতে জাতিসংঘকে ‘ব্যবস্থা নিতে’ অনুরোধ মিয়ানমারের দূতের

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভ দমনে পুলিশের কঠোর অবস্থানের মধ্যে শুক্রবার তার এ আহ্বান মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে। দেশটিতে চলতি মাসের শুরুতে সামরিক বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত এবং অং সান সু চি এবং তার দলের বেশিরভাগ নেতাকে আটক করে। এর প্রতিবাদে মিয়ানমারের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষের […]
টিকায় শিক্ষকদের অগ্রাধিকার, বয়সের বাধা থাকছে না

এজন্য সারা দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে সাত লাখ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর তালিকা পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকাদানে সরকারের সুরক্ষা ওয়েবসাইটে বৃহস্পতিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা ক্যাটাগরিতে নিবন্ধনও শুরু হয়েছে। এর ফলে তালিকায় তথ্য থাকা চল্লিশের কম বয়সী শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীরাও ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে টিকা নিতে পারবেন। তবে ডেটাবেইজে তথ্য জমা না […]
খুলনায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আড়ংঘাটা থানার ওসি রেজাউল করিম জানান, নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. মিরাজ (২৮) ও মো. ফাহাদ (২৪)। তাদের বাড়ি বরিশালের উজিরপুর ও নারায়ণগঞ্জে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, বরিশাল থেকে তিনটি মোটরসাইকেলে ছয় যুবক যশোরের দিকে যাচ্ছিলেন। পথে খুলনাগামী ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই মোটর […]
ঢাকা বারের সভাপতি আ. লীগের, সম্পাদক বিএনপির

শনিবার সকালে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট আবুল বাতেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান (তারেক), কোষাধ্যক্ষ পদে একেএম আরিফুল ইসলাম কাওছার, […]