বেনাপোল বন্দর: আমদানিতে রেলে ঝুঁকছেন ব্যবসায়ীরা

বন্দর ব্যবহারকারীদের ভাষ্য, রেলে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের দুর্ভোগ কমেছে, সময় বেঁচেছে এবং সীমান্ত বাণিজ্যের গতি বেড়েছে। বেনাপোল বন্দরে সরকারের রাজস্ব আদায়ও পরিমাণ বেড়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান বলেন, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস মহামারীর মধ্যে দুই দেশের কাস্টমস, রেল মন্ত্রণালয় ও সরকারের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারকরা ২০২০ সালের ৪ জুন রেলপথে সব […]
টিভি সূচি (শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১)

পাকিস্তান সুপার লিগ করাচি কিংস-মুলতান সুলতানস, বিকেল ৩:০০ ইসলামাবাদ ইউনাইটেড-পোশোয়ার জালমি, রাত ৮:০০ সরাসরি: সনি সিক্স, টেন ক্রিকেট সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ লায়ন্স-ওয়ারিয়র্স, সন্ধ্যা ৬:৩০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ২ লা লিগা এইবার-সেভিয়া, সন্ধ্যা ৭:০০ সেভিয়া-বার্সেলোনা, রাত ৯:১৫ আলাভেস-ওসাসুনা, রাত ১১:৩০ গেতাফে-ভালেন্সিয়া, রাত ২:০০ ফেসবুক লাইভ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, সন্ধ্যা […]
পৌর ভোট: পঞ্চম ধাপের প্রচার শেষ, ইভিএমে ভোটের প্রস্তুতি

শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের ভোটের প্রচার। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৩০ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হবে। মেয়র পদে দলীয় প্রতীকের এ ভোটে কয়েকটি দল অংশ নিলেও বরাবরের মতই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রার্থীদের মধ্যে। এ ধাপের ভোটে সহিংসতা-গোলযোগ যেন না হয়, সে বিষয়ে ‘কঠোর অবস্থানে’ থাকার কথা জানিয়েছে […]
খাশুগজি হত্যার অনুমোদন দেন সৌদি প্রিন্স: যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া খাশুগজিকে আটক বা হত্যার একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন প্রিন্স। দুই বছর আগে দুনিয়াজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্সের সংশ্লিষ্টতার কথা এবারই প্রথম প্রকাশ করল যুক্তরাষ্ট্র। ২০১৮ সালে ইস্তাবুলে সৌদি কনস্যুলেটে গিয়ে নিহত হন জামাল খাশুগজি। সৌদি শাসক গোষ্ঠীর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন […]
মুশতাকের মৃত্যু: ঢাকায় ১৩ বিদেশি দূতের উদ্বেগ

শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, “মুশতাকের মৃত্যুর ঘটনার সার্বিক বিষয়ের দ্রুত, স্বচ্ছ ও স্বাধীন তদন্ত করার জন্য আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই।” বিবৃতিদাতারা হলেন, মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন, কানাডীয় হাই কমিশনার বেনোয়া প্রিফঁতেন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টিরিংক, ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ মারিও […]
আজিমপুরে সমাহিত মুশতাক

তার চাচাতো ভাই মফিজুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে মুশতাককে দাফন করা হয়। তার আগে বাদ এশা লালমাটিয়ার সি ব্লকের মিনার মসজিদে মুশতাকের জানাজা হয়। জানাজার আগে তার বাবা আব্দুর রাজ্জাক ছেলের আত্মার জন্য সবার কাছে দোয়া চান। মুশতাকের মৃত্যুতে ‘অপমৃত্যু’ মামলা শাহবাগে মুশতাকের গায়েবানা জানাজা মুশতাকের মৃত্যুর […]
সু চির সঙ্গে আইনজীবীদের দেখা করার ‘অনুমতি মিলছে না’

এনএলডির নেতাদের বরাত দিয়ে দ্য মিয়ানমার নাউ ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চির দলকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। তারপর থেকে সু চিকে রাজধানী নেপিডোতে তার নিজ বাড়িতেই গৃহবন্দি করে রাখা হয়েছিল। এখন এনএলডির জ্যেষ্ঠ নেতারা দাবি করছেন, সু চিকে তার বাড়ি থেকে অন্য কোথায় নিয়ে […]
গাজীপুরে অটোচালক কলেজছাত্র খুন

শুক্রবার দুপুরে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় তার মরদেহ পাওয়া যায় বলে কাশিমপুর থানার এসআই মো. জলিল মিয়া জানান। নিহত রুবেল (১৮) নওগাঁর রাণীনগর উপজেলার দেবরাগাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে। কাশিমপুর থানার এসআই মো. জলিল মিয়া জানান, কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় সড়কের পাশে ওই অটোচালকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের […]