ক্যাটাগরি

৩০ মার্চের মধ্যে শিক্ষক-কর্মচারীদের টিকা নিতে হবে: প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মহামারীর মধ্যে এক বছর বন্ধ থাকার পর ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও আর্থিক অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “করোনাভাইরাসের কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। এটা কষ্টকর ব্যাপার। তবে আমরা আশা […]

তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়

তিন দিনেই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১৫১ রান করা আইরিশদের দ্বিতীয় ইনিংস থমকে যায় ১৩৯ রানে। বাংলাদেশ ইমার্জিং দল একমাত্র ইনিংসে করে ৩১৩ রান। স্বাগতিকরা ম্যাচ জেতে ইনিংস ও ২৩ রানে। এই ম্যাচের আগে ১১টি প্রথম শ্রেণির ম্যাচে তানভিরের উইকেট ছিল কেবল ১৯টি, পাঁচ উইকেট ছিল না একবারও। প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ […]

শাহজাদপুরে ‘ভাতিজার হাতে’ চাচার মৃত্যু

উপজেলার গালা ইউনিয়নের ফকির পাড়া গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান। নিহত ভুট্টো মোল্লা (৪০) ওই গ্রামের মৃত বনো মোল্লার ছেলে।  রোববার সকালে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে। এরা হলেন- নিহত ভুট্টোর ভাই সিদ্দিক মোল্লা, ভাবি  শ্রিমতি বেগম এবং ভাতিজা বৌ আরিফা খাতুন।  ওসি বলেন, “পারিবারিক কলহের জেরে সিদ্দিক মোল্লা ও ভুট্টো মোল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হলে সিদ্দিক মোল্লার ছেলে শফিকুল ফালা দিয়ে চাচা ভূট্টোকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। “পরে চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।” এছাড়া এ ঘটনায় ভুট্টোর স্ত্রী এবং ভাই নবীরুল গুরুতর আহত হয়েছেন বলে জানান ওসি শাহিদ। তিনি বলেন, “নবীরুলের একটি চোখ উঠে গেছে । আহদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। “ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেন ওসি।

শিক্ষকদের টাইম স্কেল: হাই কোর্টে রিট খারিজ

চূড়ান্ত শুনানির পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মোকছেদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আইনজীবী মোকছেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “যে বিষয়টা নিয়ে রিট আবেদনটি করা হয়েছিল, […]

পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের সমাবেশ পণ্ড

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির জন্য জমায়েত শুরুর আগেই পুলিশ লাঠিপেটা করে ও কাঁদুনে গ্যাস ছুঁড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় ছাত্রদলের সহসভাপতি মামুন খানসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্র দলের বেশ কয়েকজনকে আটক করেছে। পুলিশ ও ছাত্র দলের নেতা-কর্মীদের মধ্যে ইটপাটকেল ছুড়াছুড়িতে জাতীয় প্রেস ক্লাবের সামনের জায়গা […]

‘পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ গঠনের দাবিতে রিট

সুপ্রিম কোর্টের ‘শতাধিক’ আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাই কোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।” অবসরপ্রাপ্ত বিচারপতি, পুলিশের সাবেক মহাপরিদর্শক, অবসরপ্রাপ্ত সচিব, আইনের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে […]

তাড়াশে সংঘর্ষে আহত ৩০

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদর (ইউপি) চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল জানান, রোববার সকালে তার ইউনিয়নের দিঘী সগুনা গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান বলেন, “দিঘী সগুনা গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফসার ও সাধারণ সম্পাদক ইদ্রিসের দলের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে অন্তত ৩০ জন আহত হয়।” আহদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।   এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তাড়াশ থানার এসআই আব্দুল মতিন জানান।  তবে সংঘর্ষের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাতে পারেন নি তিনি।

পশুর নদে আটকা পড়েছে কয়লাবোঝাই জাহাজ

শনিবার রাত ১১টার দিকে পুশুর নদের ইসমাইলের চরে এমভি বিবি-১১৫৮ নামের জাহাজটি আটকা পড়ে।  মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, “মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করা জাহাজ থেকে ইস্টার্ণ প্রাইভেট লিমিটেডের আমদানি করা কয়লা এমভি বিবি-১১৫৮ নামে একটি লাইটার জাহাজ পরিবহন করছিল। “হারবাড়িয়া থেকে ৮০০ টন কয়লা নিয়ে খুলনার দিকে যাওয়ার পথে […]

কার্টুনিস্ট কিশোরকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ

পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম রোববার এ আদেশ দেন। কিশোরের অনুপস্থিতিতেই এদিন আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। কিশোরের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আসামিকে হাজির না করায় ক্ষোভ প্রকাশ করে আদালতের কাছে সংশ্লিষ্টদের শাস্তি চান। পাশাপাশি যে মামলায় একবার অভিযোগপত্র দেওয়া হয়েছে, সেই মামলার আসামিকে রিমান্ডে নিতে পুলিশের ওই আবেদনের […]

সৈয়দপুর পৌরসভায় জাপা ভোট বর্জনের মেয়র প্রার্থীর

রোববার বেলা সোয়া ১১টায় সৈয়দপুর পৌর শহরের পাঁচমাথা মোড়ে নির্বাচনী প্রধান কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের  ঘোষণা দেন তিনি। সিদ্দিকুল আলম বলেন, “লাঙ্গলের সুনিশ্চিত বিজয় জেনে সরকার দলীয় নেতাকর্মীরা পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪১টি ভোট কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এমনকি লাঙ্গলের কর্মীদের গুম করাসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে। […]