ভেরোনায় আবারও হোঁচট খেল ইউভেন্তুস

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে সেরি আর ম্যাচটি ১-১ ড্র হয়েছে। ম্যাচের দুটি গোলই দ্বিতীয়ার্ধে। শেষ দিকে ভেরোনার গোলটি করেন আন্তোনিন বারাক। ভেরোনার বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রাইলো তুরিনের ক্লাবটি। গত মৌসুমে এই মাঠে ২-১ গোলে হেরেছিল ইউভেন্তুস। এরপর চলতি আসরে প্রথম দেখায় চ্যাম্পিয়নদের তাদেরই মাঠে ১-১ এ রুখে দেয় ভেরোনা। গতিময় ফুটবলে […]
‘অবৈধভাবে’ বাংলাদেশে এসে বিয়ে করা ভারতীয় গ্রেপ্তার

গ্রেপ্তার মানিক সরকারের (৪০) বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশ এবং অবৈধভাবে অবস্থান করার অভিযোগ আনা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে গাজীপুরের বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানিয়েছেন। মানিক ভারতের দক্ষিণ ত্রিপুরার উত্তর কৃষ্ণপুরের টিলা রাধানগর এলাকার মনীন্দ্র সরকারের ছেলে বলে জানান তিনি। ওসি ফারুক বলেন, ‘প্রায় দুই মাস আগে’ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ […]
হাসপাতাল থেকে চুরি যাওয়া এক শিশু জীবিত, অপরজনের লাশ উদ্ধার

এ ঘটনায় কল্পনা খাতুন (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার এবং পাঁচ নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার আলোকদিয়া গ্রামের একটি বাড়ি থেকে জীবিত ও মৃত শিশু দুটিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় আলোকদিয়া গ্রামের সাদ্দামের স্ত্রী কল্পনাকে। […]
সেনাবিরোধী বক্তব্যের পর মিয়ানমারের জাতিসংঘ দূত বরখাস্ত

এক আবেগময় বক্তৃতায় রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত কারও সেনাবাহিনীকে সহযোগিতা করা উচিত নয়। এর প্রতিক্রিয়ায় শনিবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। বলা হয়, তিনি ‘দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং সরকার স্বীকৃত নয় এমন একটি সংগঠনের পক্ষে বলেছেন যারা দেশকে […]
শেয়ার বাজারে প্রবাসী বিনিয়োগ বাড়াতে লন্ডনে মেলা
আগামী ১০ অক্টোবর সেন্ট্রাল লন্ডনের রয়্যাল ল্যাংকস্টার হোটেলে এ মেলা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মেলার আয়োজক ‘কারি লাইফ ইভেন্টস’। মেলার অন্যতম উদ্যোক্তা ও কারি লাইফ মিডিয়া গ্রুপের প্রধান সৈয়দ বেলাল আহমেদ বলেন, “প্রবাসীদের কাছে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগের সব তথ্য ও সুবিধাদি পৌঁছে দিতে তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছি।” তিনি জানান, […]
ঢাবির শতবর্ষে প্রাক্তনদের বছরব্যাপী কর্মসূচি

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি এ কে আজাদ। অনুষ্ঠানে ফেব্রুয়ারি মাসের কর্মসূচি হিসেবে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসবের লোগো উন্মোচন এবং ‘শিল্পীর রং তুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। […]