জয়পুরহাট পৌরসভায় আবারও নৌকা

রোববার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ ফলাফল জানিয়েছেন। মোস্তাক নৌকা প্রতীক নিয়ে ২৪ হাজার ৪৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামছুল হক ধানের শীষ মার্কায় পেয়েছেন ৪ হাজার ১৬১ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বেদারুল ইসলাম বেদিন ৫৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাসিবুল ইসলাম ১ হাজার ৫২৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. […]
ঘুরে দাঁড়িয়ে আর্সেনালের দারুণ জয়

কিং পাওয়ার স্টেডিয়ামে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জেতে আর্সেনাল। ইউরি টিলেমানস লেস্টারকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন দাভিদ লুইস। সফরকারীদের অন্য দুই গোলদাতা আলেকসঁদ লাকাজেত ও নিকোলাস পেপে। ২০১৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম লেস্টারের মাঠে লিগ ম্যাচে জিতল আর্সেনাল। এখানে শেষ তিন ম্যাচেই তারা হেরেছিল। ‘গানার’ নামে পরিচিত দলটি গত অক্টোবরে […]
চ্যাম্পিয়নশিপ লিগে ড্র করেই চলেছে ফকিরেরপুল

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। হার দিয়ে চ্যাম্পিয়নশিপ লিগ শুরুর পর টানা চার ম্যাচ ড্র করা ফকিরেরপুল ৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে। টানা দুই জয়ের পর পয়েন্ট হারানো অগ্রণী ব্যাংক পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে […]
চরফ্যাশন পৌরে আ.লীগ বিজয়ী

রোববার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ফলাফল ঘোষণা করেন। চরফ্যাশন পৌর মেয়র পদে মো. মোরশেদ নৌকা প্রতীকে ১৪ হাজার ৯১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শরীফ হোসেন নারিকেল গাছ প্রতীকে ৭৮১ ভোট পেয়েছেন। চরফ্যাশন পৌরসভার ১৭টি কেন্দ্রে ২৭ হাজার ৫৭১ জন্য ভোটারের মধ্যে ৬০ ভাগ ভোট পড়েছে বলে জানান […]
মিয়ানমারের রক্তাক্ত রোববার
>> রয়টার্স Published: 28 Feb 2021 07:47 PM BdST Updated: 28 Feb 2021 07:47 PM BdST মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে টানা তিন সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। কিন্তু রোববারের মত এত রক্ত ঝরতে বা প্রাণহানি এতদিন দেখা যায়নি। রয়টার্সের ছবিতে এদিনের বিক্ষোভের কিছু চিত্র তুলে ধরা হলো। মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াংগনের একটি সড়কে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে রোববার […]
রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট পৌরে নৌকার জয়

রোববার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম এসব ফলাফল জানান। রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন তোফাজ্জাল হোসেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৮২৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী জার্জিস হোসেন সোহেল পেয়েছেন ৬ হাজার ২৭৩ ভোট। এছাড়াও এ পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হাসানুজ্জামান সান্টু (মোবাইল ফোন) […]
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সবাই সোচ্চার হন: কামাল

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি মুশতাক আহমেদের মৃত্যুর পর ক্ষোভ-বিক্ষোভ থেকে নতুন করে আইনটি বাতিলের দাবি ওঠার মধ্যে রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। কামাল বলেন, “সরকারের হেফাজতে কারাগারে থাকা অবস্থায় মুশতাক আহমেদের মৃত্যুতে দেশবাসীর সাথে আমিও মর্মাহত এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত মুশতাকের জামিন না পাওয়া ও […]
বণিকবার্তার কর্মী হত্যামামলায় খালাত ভাইর ফাঁসির রায়
রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখানের দেওয়া রায়ে আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এইচ এম ফয়সাল নিহত জাহাঙ্গীরের খালাত ভাই। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন নাজমুল হাসান ওরফে রাকিব, রায়হান হাসান সারোয়ার ও ফাহিম হাসান খান। মৃত্যুদণ্ডে দণ্ডিত ফয়সাল পলাতক রয়েছেন। তর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানান মহানগর […]
সিসিসি মেয়রের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতের সাক্ষাৎ

রোববার এই সাক্ষাতের সময় তিনি চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে বিনিয়োগ করতে মেয়র যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্র আগ্রহী। এজন্য দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলরকে পর্যবেক্ষণ ও সম্ভাব্যতা যাচাই পূর্বক প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। “এর ভিত্তিতেই এই খাতে […]
জাবিতে চূড়ান্ত পরীক্ষার দাবিতে অনশনে ২ শিক্ষার্থী

রোববার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে তারা কর্মসূচি শুরু করেন। এই দুই শিক্ষার্থী হলেন প্রাণিবিদ্যা বিভাগের নুর হোসাইন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের নাঈম শেখ। তাদের সঙ্গে কর্মসূচিতে একই বর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছেন। ২৬ মাস ধরে তৃতীয় বর্ষে থাকলেও চূড়ান্ত পরীক্ষা দিতে না পারায় এ কর্মসূচি পালন করতে […]