ওমান উপসাগরে জাহাজে বোমা হামলার দায় ইরানকে দিল ইসরায়েল

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি মালিকানাধীন ক্ষতিগ্রস্ত জাহাজটি রোববার দুবাইয়ের রশিদ বন্দরে উপস্থিত হয়েছে, এখানে একটি ড্রাই ডকে তুলে জাহাজটির ক্ষয়ক্ষতি পর্যালোচনা করা হবে। বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার ভোররাতের কোনো এক সময় ওমানের রাজধানী মাসকটের উপকূলে নোঙর করা জাহাজ এমভি হিলিওস রে আঘাতপ্রাপ্ত হয়। জাহাজটির ওয়াটার লাইনের উপরে একটি বিস্ফোরণ ঘটে। এতে জাহাজের কাঠামোর উভয় […]
‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড’ পেল প্রিমিয়ার সিমেন্ট

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার সিমেন্ট জানায়, সম্প্রতি রাজধানীর র্যাডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। কোম্পানির পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক। অনুষ্ঠানে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের পক্ষ থেকে আরও উপস্থিতছিলেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম তালুকদার। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর […]
জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন

৩২ বছর বয়সী নারাইন সবশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ২০১৯ সালের অগাস্টে। সম্প্রতি দেশটির ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে খেলেছেন তিনি চার ম্যাচ। অবশ্য চোটের জন্য শনিবারের ফাইনালে খেলতে পারেননি। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় আরও একবার প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন। পরে ছাড়পত্র পান বোলিংয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে বেশ […]
ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি হচ্ছে ফ্রেশ বিস্কুট

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেঘনা গ্রুপ জানায়, বিস্কুট তৈরির অন্যতম উপাদান আটা, ময়দা, তেল, মিল্ক পাউডার এবং চিনি মেঘনা গ্রুপ দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে বিস্কুট কারখানায় সংযোজন করা হয়েছে ইতালি এবং ডেনমার্ক থেকে আমদানি করা সর্বাধুনিক প্রযুক্তির মেশিন। ফ্রেশ বিস্কুট তৈরি হয় সর্বাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে, যা পণ্যের স্বাদ […]
মত প্রকাশ আটকাতেই ডিজিটাল নিরাপত্তা আইন: ফখরুল

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি মুশতাক আহমেদের মৃত্যু এবং তার প্রতিবাদে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটার প্রসঙ্গ টেনে রোববার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, “সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের সাংবিধানিক অধিকার, অন্যায়ের প্রতিবাদ করা বা তাদের মতকে প্রকাশ করা চরমভাবে ক্ষুণ্ন করছে বা আক্রমণ করছে। এর জন্য যতগুলো আইন করেছে, তার মধ্যে নিকৃষ্টতম […]
‘অন্যায় না করেও’ অর্থের বিনিময়ে মীমাংসা চায় টিকটক

বিবিসি’র প্রতিবেদন বলছে, গ্রাহকের ভিডিওতে ‘ফেইশল ফিচার’ শনাক্ত করতে এবং গ্রাহকের বয়স, লিঙ্গ এবং জাতিগত পরিচয় শনাক্ত করতে অ্যালগরিদমের ব্যবহার করে টিকটক আইন অমান্য করেছে বলে মার্কিন আদালতে দায়ের করা মামলায় দাবি করেছে একটি দল। গ্রাহকের ডেটা চীনে পাঠানো হয়েছে বলেও দাবি করেছে দলটি। কোনো অন্যায়ের কথা স্বীকার না করলেও আদালতের মামলা এড়াতে প্রতিষ্ঠান অর্থ […]
পোশাকখাতের তরুণ উদ্যোক্তাদের নতুন সংগঠন বায়লা

বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশন বা বায়লা নামের এই সংগঠন বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের সুনাম তুলে ধরা, বাজার গবেষণা, পণ্যবৈচিত্র্যকরণে নতুন প্রজন্মের চিন্তাভাবনা নিয়ে প্রতিষ্ঠানিক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে। শনিবার রাতে ঢাকার হোটেল র্যাডিসন ব্লুতে নতুন প্রজন্মের সংগঠন বায়লার ১৬ সদস্যের পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। বায়লার প্রেসিডেন্ট করা হয়েছে সায়েম গ্রুপের পরিচালক আবরার হোসেন সায়েমকে, […]
সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা

সেমি-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরে পিছিয়ে আছে বার্সেলোনা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী বুধবার ঘরের মাঠে ফিরতি লেগে খেলতে নামবে তারা। তবে, গত শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষেই ২-০ গোলে জেতা ম্যাচে পায়ে ব্যথা পেয়ে ৭১তম মিনিটে মাঠ ছাড়েন পেদ্রি। পরে রোববার বিবৃতিতে তার বাঁ পায়ের পেশির চোটের খবর জানায় বার্সেলোনা। ১৮ বছর বয়সী এই […]
নওগাঁয় যাচাইয়ে বাদ পড়া ৫৭ মুক্তিযোদ্ধার প্রতিবাদ

রোববার উপজেলা পরিষদ এলাকায় তারা পরিবারের সদস্যদের নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ‘অনুমোদন ছাড়া’ বেসামরিক গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলতি ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে শুরু হয়ে এক নাগারে তিন দিনে সমাপ্ত হয়। ওই প্রতিবেদন গত ২২ র্ফেরুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক বরাবর পাঠায় জামুকার নিয়োগ করা […]
চট্টগ্রামে সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া দেখলেন মিলার

রোববার দামপাড়া পুলিশ লাইন মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যান্টিটেরোরিজম অ্যাসিসটেন্স (এটিএ) প্রোগ্রামের আওতায় চট্টগ্রাম নগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যদের মাসব্যাপী সিআরটি ম্যানটরশিপ ও বিডিইউ ম্যানটরশিপ ট্রেনিং চলছে। এর মধ্যে শনিবার দেশটির রাষ্ট্রদূত তাদের মহড়া পরিদর্শনে আসেন। চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে রোববার সিএমপির ক্রাইসিস রেসপন্স টিম ও বোম্ব ডিস্পোজাল […]