ক্যাটাগরি

পাহাড়ে সেনাবাহিনীর ছেড়ে যাওয়া ক্যাম্পে পুলিশ মোতায়েন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিন পার্বত্য জেলায় মাঝে মাঝেই রক্তক্ষরণ হচ্ছে। অনাকাঙ্ক্ষিতভাবে রক্তের বন্যা বয়েই চলছে। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন ওই জায়গায় একটু খেয়াল করতে। আমরা একজন অতিরিক্ত সচিবের মাধ্যমে আগে তিনটি […]

বঙ্গবন্ধু ‘ওয়াইল্ডলাইফ’ পুরস্কার পাচ্ছেন ইশতিয়াক ও ফিরোজ জামান

বন ও বন্যপ্রাণি সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী,  বন্যপ্রাণি সংরক্ষণবাদী ব্যক্তি ও গণমাধ্যম কর্মী ও ব্যক্তিত্ব শ্রেণিতে এবার পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধান বন সংরক্ষক এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) বাংলাদেশের সাবেক আবাসিক প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমদ। বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা শ্রেণিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান […]

সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট

সেসঙ্গে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেয়। বিদেশি ব্যাংক বিশেষ করে সুইস ব্যাংকে পাচার করা ‘বিপুল পরিমাণ’ অর্থ উদ্ধারের যথাযথ পদক্ষেপের নির্দেশনা চেয়ে ১ ফেব্রুয়ারি রিট […]

আশুলিয়ায় কবরস্থান থেকে ‘১৬টি কঙ্কাল’ চুরি

রোববার শিমুলিয়া ইউনিয়নের ‘রণস্থল জান্নাতুল বাকী কবরস্থান’ এ এক নারীর মরদেহ দাফন করতে গিয়ে কঙ্কাল চুরির ঘটনাটি এলাকাবাসীর নজরে আসে। স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ জানান, স্থানীয় এক নারীর মরদেহ দাফন করতে গিয়ে বেশ কয়েকটি কবর খোঁড়া দেখতে পান এলাকাবাসী। “তবে কঙ্কালগুলো একসাথে চুরি হয়নি। ভিন্ন ভিন্ন সময়ে চুরি হয়েছে।” শিমুলিয়া […]

আবাহনীকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ৪-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ১১ ম্যাচে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া আবাহনী ২২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে মাঠে নামা বসুন্ধরা […]

ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬

সিআইডির সাইবার ইনভেস্টিগেশন টিম শনিবার রাজধানীর পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করে বলে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো.কামরুল আহসান জানান। গ্রেপ্তাররা হলেন- রেজাউল আমিন হৃদয় (২৭), মীর হিসামউদ্দিন বায়েজিদ (৩৮), মো. সিয়াম আহমেদ (২১), মো. ইউনুস আলী (৩০), আরজু ইসলাম জিম (২২) এবং মেহেদী হাসান ভূইয়া সানি (২৮)। তাদের কাছ থেকে ১২ লাখ টাকার সেক্স টয়, ৫টি মোবাইল […]

বিশ্ববিদ্যালয় মার্চেই খোলার দাবিতে জগন্নাথে মানববন্ধন

রোববার দুপুরে পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়টি শহীদ মিনার চত্বরে তারা মানববন্ধন করেন। তাতে অংশ নিয়ে দ্রুত ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানান শিক্ষার্থীরা। ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে করা এই মানববন্ধনে অংশ নেওয়া ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক একেএম রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবকিছু যেখানে চলতেছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হবে? ঈদের আগে […]

শেখ রাসেলকে হারিয়ে দিল উত্তর বারিধারা

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগে ২-১ গোলে জেতে উত্তর বারিধারা। ১১তম ম্যাচে এসে লিগে প্রথম জয়ের স্বাদ পেল দলটি। এই হারে শিরোপা লড়াই থেকে আরও দূরে সরে গেল শেখ রাসেল; ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। এক জয় ও ছয় ড্রয়ে ৯ পয়েন্ট […]

বিশ্ববিদ্যালয় ভর্তি: যোগ্যতার শর্তে আগের নিয়ম বহালের দাবি

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে তারা এ দাবি জানান। মানববন্ধন থেকে আগামী ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানববন্ধন এবং শিক্ষা মন্ত্রণালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। করোনাভাইরাস মহামারীর কারণে এবছর এইচএসসি পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের জেএসসি ও এএসসির ফল গড় করে মূল্যায়ন করা […]

আঙ্গুলের ছাপে পরিচয় জানবে র‌্যাব

এই প্রযুক্তির মাধ্যমে একটি ডিভাইসে আঙ্গুলের ছাপ দেওয়া মাত্র অনলাইনে নানা তথ্য পেয়ে যাবে র‌্যাবের টহল দলের কাছে, যাতে অপরাধীকে সহজেই চিহ্নিত করা বা পরিচয় নিশ্চিত হওয়া যাবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনলাইন আইডিনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস) প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ওআইভিএস প্রযুক্তি কিভাবে কাজ করে তার ব্যাখ্যায় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল […]