ক্যাটাগরি

ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বিএসইসি

বিনিয়োগকারীদের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে। রোববার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত্ করেন। বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, ইউনাইটেড এয়ার ২০১০ সাল থেকে ১০ বছর ধরে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে না। চার বছর ধরে তাদের কার্যক্রম বন্ধ। উদ্যোক্তা পরিচালকরা ইউনাইটেড এয়ারের ৫ শতাংশের কম […]

ছাত্রদলের ৩ নেতা-কর্মীর জন্য ফখরুলের উদ্বেগ

তিনি রোববার রাতে এক বিবৃতিতে বলেছেন, সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ধ্যায় টিএসসি এলাকা থেকে তাদের তুলে নিয়ে গেলেও আটকের কথা অস্বীকার করছে। এরা হলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য আনিসুর খন্দকার অনিক, এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান এবং সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদ। ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি […]

খাশুগজি হত্যা: সৌদি আরবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সোমবার

ক্রাউন প্রিন্স মোহাম্মদই নির্বাসিত সাংবাদিক খাশুগজিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন বলে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতর খাশুগজিকে খুন করা হয়। প্রথমে নিখোঁজ এবং পরে কনসুলেটের ভেতর খাশুগজিকে হত্যার কথা সৌদি আরব স্বীকার করলেও তার মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। খাশুগজি হত্যাকাণ্ডের শুরু থেকেই নির্দেশদাতা হিসেবে ক্রাউন প্রিন্স মোহাম্মদের নাম […]

আবারও চেলসি-ম্যানইউ ড্র

স্ট্যামফোর্ড ব্রিজে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গত অক্টোবরে দুই দলের প্রথম দেখায় ওল্ড ট্র্যাফোর্ডেও গোলশূন্য সমতায় শেষ হয়েছিল ম্যাচ। আসরে টানা দুই ম্যাচে জয়শূন্য রইল চেলসি। গত রাউন্ডে সাউথ্যাম্পটনের সঙ্গে ১-১ ড্র করেছিল তারা। প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি কেউই। চতুর্দশ মিনিটে নিজেদের ডি-বক্সে চেলসির ক্যালাম হাডসন-ওডোইয়ের হাতে বল লাগলে […]

কালিহাতীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

শনিবার রাতে উপজেলার কোকডহড়া ইউনিয়নের দত্ত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী (১৬) বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী; তাদের বাড়ি উপজেলার কোকডহড়া ইউনিয়নের দত্ত গ্রামে। এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে রোববার কালিহাতী থানায় মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়, শনিবার রাত ৮টার দিকে মেয়েটিকে কেউ মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। ঘরের সামনে […]

মাধ্যমিকের ‘অ্যাসাইনমেন্ট’: মূল্যায়ন কতটা হল?

শিক্ষামন্ত্রী দীপু মনি গত অক্টোবরে এক সংবাদ সম্মেলনে জানান, মহামারীর কারণে বার্ষিক পরীক্ষা না নিয়েই মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পরের শ্রেণিতে তোলার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা নিতে না পারলেও শিক্ষার্থীদের ঘাটতিগুলো চিহ্নিত করে যাতে পরের ক্লাসে তা পূরণের ব্যবস্থা করা যায়, সেজন্য শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ৩০ দিনে শেষ করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস […]