ক্যাটাগরি

বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া

মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে ভার্চুয়াল এক সভায় অস্ট্রেলিয়ান এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের প্রতিনিধিরা এই আগ্রহ প্রকাশ করেন। নয়াদিল্লির অস্ট্রেলিয়া হাই কমিশনের শিক্ষা ও গবেষণা বিষয়ক কাউন্সিলর ব্রেট গাল্ট-স্মিথ বাংলাদেশের উচ্চশিক্ষার মান্নোয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি অস্ট্রেলিয়ার শিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম নিয়ে বক্তব্য দেন।  ইউজিসির সচিব ফেরদৌস জামান সভায় বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের […]

ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চালু ২৬ মার্চ

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেনের নতুন এই আন্তঃদেশীয় রুট চালু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী এই ট্রেন চলাচল উদ্বোধন করবেন। সপ্তাহে কতদিন চলবে, ট্রেন ছাড়া ও পৌঁছানোর সময়, ভাড়া, […]

ঢাবিতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত

মঙ্গলবার এ দিবস উপলক্ষে কলাভবন সংলগ্ন বটতলায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানীদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রথমবারের মত মানচিত্রখচিত বাংলাদেশের পতাকা উড়ানো হয়েছিল এই বটতলাতেই। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “আমরা খুবই আনন্দিত যে, মুজিব শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সুযোগ পেয়েছি।” […]

ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই শোভাযাত্রা বের হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে স্লোগানে স্লোগানে এতে অংশ নেন সংগঠনটির নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারের সড়ক ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন,“স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর […]

আরও ১০৭৩ রোহিঙ্গা ভাসানচরের পথে

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান, মঙ্গলবার বেলা সোয়া ১টায় উখিযা ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে ২১টি বাসে এসব রোহিঙ্গা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। সামছু-দৌজা বলেন, পঞ্চম দফায় অন্তত চার হাজার রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচর যেতে স্বেচ্ছায় আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার তাদের বাসে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে। বুধবারও নেওয়া হবে। পরে সেখান […]

পুঁজিবাজারে সূচকে উন্নতি

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮১ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫০৮ দশমিক ২৭ পয়েন্ট হয়েছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন মোট ৮৩৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৬১৮ টাকা ছিল। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি […]

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর ফের পুলিশের গুলি

মঙ্গলবার শহরটিতে প্রতিবাদকারীরা এগিয়ে আসা পুলিশের দিকে বিভিন্ন জিনিস ছুড়ে মারার পর পুলিশ গুলি করে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক। তিনি জানান, তাজা গুলিতে চার জন আহত হওয়ার পাশাপাশি পুলিশের রবার বুলেটে আরও বেশ কয়েকজন জখম হয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া এই শিক্ষক বলেন, “তারা এমন ভাব করছে যেন তারা যুদ্ধক্ষেত্রে […]

মিয়ানমারে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি পুলিশের

মঙ্গলবার শহরটিতে প্রতিবাদকারীরা এগিয়ে আসা পুলিশের দিকে বিভিন্ন জিনিস ছুড়ে মারার পর পুলিশ গুলি করে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক। তিনি জানান, তাজা গুলিতে চার জন আহত হওয়ার পাশাপাশি পুলিশের রবার বুলেটে আরও বেশ কয়েকজন জখম হয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া এই শিক্ষক বলেন, “তারা এমন ভাব করছে যেন তারা যুদ্ধক্ষেত্রে […]

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মঙ্গলবার দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিরু উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি সিংগাইর সরকারি কলেজের ভিপিও ছিলেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, সোমবার রাতে জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে এক বন্ধুকে নিয়ে ফারুক উপজেলা সদরে বাড়ি ফিরছিলেন।পথে রাত দেড়টার দিকে সিঙ্গাইর […]

সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকে অসম্মান করেছে বিএনপি: কাদের

মঙ্গলবার নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন ‘সুবর্ণ জয়ন্তী’ একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে। দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার […]