শাহবাগে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ছয়জনের জামিন

রোববার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন। জামিন পেয়েছেন তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী। এদিন এএসএম তানজিমুর রহমান নামের আরেকজনের পক্ষে জামিনের আবেদন করা হয়নি। এদের মধ্যে শুধু আরাফাত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঙ্গে যুক্ত। বাকিরা ছাত্র ইউনিয়নের কর্মী। আদালতে আসামিদের […]
মোবাইল অ্যাপে বিজিএমইএর ওয়ান স্টপ সেবা

এই প্রযুক্তি ব্যবহার করে সদস্যরা শিল্প সংক্রান্ত খবর, সার্কুলার বা প্রচারপত্র, বিভিন্ন দেশে বাণিজ্য মেলার খবর জানতে পারবেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। এছাড়া এই অ্যাপে সদস্যদের সংক্ষিপ্ত তথ্য (ডাইরেক্টরি), বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিওচিত্র দেখতে পাবেন নিবন্ধিত সদস্যরা। অ্যাপের প্রধান দিকগুলো হল শিল্প সংক্রান্ত সংবাদ, প্রচারপত্র (সার্কুলার), বাণিজ্য মেলা, সদস্যদের ডাইরেক্টরি, স্থিরচিত্র ও ভিডিওচিত্র। […]
গাজীপুরে গৃহবধূর ৭ টুকরা লাশ উদ্ধার, স্বামী আটক

রোববার মনিপুর এলাকায় তিনটি স্থান থেকে ওই নারীর লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়। আটক জুয়েল সুনামগঞ্জের বিশ্বাম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কচিরগাতি গ্রামের আব্দুল বাতেনের ছেলে। তার স্ত্রীও একই গ্রামের মেয়ে। জয়দেবপুর থানার এসআই মো. রাকিবুল ইসলাম জানান, দুই বছর আগে জুয়েল আহমেদের সঙ্গে এই নারীর বিয়ে হয়। প্রেমে জড়িয়ে তারা পালিয়ে বিয়ে করে মনিপুর […]
যশোরে ইউপি সদস্যকে থামিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি

পথে তাকে থামিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় বলে তার সঙ্গীরা জানিয়েছেন। নিহত নূর আলী শেখ (৫০) শুভরাঢ়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রোববার রাত ৮টার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তাকে হত্যা করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। নূরের ছেলে […]
যশোরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

রোববার রাত ৮টার পরপর অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত নূর আলী (৫০) শুভরাঢ়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। অভয়নগর থানার ওসি মনিরুজ্জামান জানান, রাতে নূর আলী তার ছেলের চালিত মোটরসাইকেলে করে বাবুরঘাট গ্রামে বাড়ি ফেরার পথে পেছন থেকে তাকে গুলি করা হয়। […]
সাতই মার্চে চট্টগ্রামে নানা আয়োজন

রোববার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা করে নগর আওয়ামী লীগ। সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “সাতই মার্চ বাঙালি জাতিসত্তার জাগরণের ঐতিহাসিক দলিল। এই দিনটি জাতীয় দিবস পালনের সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও আমরা ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করতে পারিনি। এই ব্যর্থতাকে স্বীকার করে আগামীতে এই দিনটিকে সম্মান […]
মেয়র রেজাউলের সঙ্গে সুইজারল্যান্ডের দূতের সাক্ষাৎ

তিনি রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) টাইগারপাস কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র। চট্টগ্রামের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে সুইজাল্যান্ডকে বিনিয়োগের আহ্বান রেজাউল জানান বলে সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি বলেন, “চলমান উন্নয়ন প্রকল্প শেষে বৃহত্তর চট্টগ্রামে শিল্পায়ন ও বহুমাত্রিক বিদেশি বিনিয়োগের উর্বর ভূমি হিসেবে পরিগণিত হবে। এই অর্থনৈতিক সম্ভাবনার প্রেক্ষিতে […]
মিয়ানমারের সংকট সমাধানে সাহায্য করতে আগ্রহী চীন

চীন সরকারের শীর্ষ কর্মকর্তা স্টেট কাউন্সিলর ওয়াং ই রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। চীনের পার্লামেন্টের বার্ষিক সমাবেশ অনুষ্ঠানের ফাঁকে ওই সংবাদ সম্মেলনে ওয়াং আরো বলেন, ‘‘মিয়ানমারের জনগণের ইচ্ছায় এবং দেশটির সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান রেখে চীন সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী… ‘‘দেশটিতে চলমান উত্তেজনা নিরসনে চীন গঠনমূলক […]
হজ: এজেন্সি লাইসন্সের মেয়াদ ৩ বছর বহাল রাখার দাবি

রোববার সন্ধ্যায় বেইলী রোডের অফিসার্স ক্লাবে হাব সদস্যদের আলোচনা সভায় এ দাবি জানানো হয়। ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২০’ এর খসড়ায় হজ ও ওমরার লাইসেন্সের মেয়াদ দুই বছর ধরা হয়েছে। হাবের সাবেক সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া বলেন, বর্তমান আইনে নিবন্ধন বা নবায়ন মেয়াদ তিন বছরমেয়াদি আছে। হজ বা ওমরাহ লাইসেন্সপ্রাপ্তির জন্য যে ট্রাভেল এজেন্সি […]
কিসমিস খান রোজ

হাড় গঠনের জন্য যা প্রয়োজন, তা কিসমিসে প্রচুর পরিমাণে থাকে। আরও রয়েছে ক্যালসিয়াম ও মাইক্রোনিউট্রিয়েন্ট। আর তাই প্রতিদিন ভেজা কিসমিস খাওয়ার অভ্যাস হাড় সুস্থ ও সুদৃঢ় রাখবে। কিসমিসে প্রচুর পরিমাণে লোহা ও ভিটামিন বি-কমপ্লেক্স রয়েছে। এতে থাকা কপার রক্তের লোহিত কণার পরিমাণ বাড়ায়। প্রতিদিন কিশমিশ খেলে শরীরে লোহার অভাব ও রক্তস্বল্পতা কাটিয়ে ওঠা যাবে। […]