‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’

ব্যস্ত বছর সামনে রেখে ও জৈব-সুরক্ষা বলয়ের মানসিক ধকলের কথা ভেবে এবার ভারত সফরে শীর্ষ ক্রিকেটারদের কয়েকজনকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছে ইংল্যান্ড। বিশেষ করে যে ক্রিকেটাররা তিন সংস্করণই খেলেন। পূর্ণ শক্তির দল ছাড়া খেলতে নেমে ইংলিশরা টেস্টে সিরিজে উড়ে গেছে ভারতের কাছে। এছাড়া আইপিএলের সময় ক্রিকেটারদের ছাড় দেওয়া হবে বলে এর মধ্যেই জানিয়ে দিয়েছে বোর্ড। ভারতের এই […]
চট্টগ্রামে নালার ভেতর যুবকের লাশ

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মঙ্গলবার বাদমতলী মোড়ের আগ্রাবাদ কনভেনশন হলের পেছনের নালায় লাশটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ওই যুবকের নাম মো. ফারুক, বয়স ৩৫। “সে বিভিন্ন কমিউনিটি সেন্টারে এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করত। স্থানীয় লোকজন জানিয়েছে সে মাদকাসক্ত ছিল।” ওসি বলেন, যে জায়গায় লাশটি পাওয়া […]
ট্রাম্পের ‘মুসলিম নিষেধাজ্ঞায়’ ভিসা বঞ্চিতরা ফের আবেদন করতে পারবেন

সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। চলতি বছরের ২০ জানুয়ারি, নতুন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ‘মুসলিম ব্যান’ বলে পরিচিত ট্রাম্প আমলের ওই নিষেধাজ্ঞা বাতিল করেন। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রাইস জানান, এ বছরের ২০ জানুয়ারির আগে যাদের […]
চট্টগ্রাম কারাগার থেকে পালানো রুবেল ধরা পড়লেন নরসিংদীতে

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নরসিংদীর রায়পুর উপজেলার বাল্লাকান্দি চর থেকে ফয়হাদকে গ্রেপ্তার করা হয়েছে। “তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। অনুমানিক সন্ধ্যা নাগাদ তাকে নিয়ে আমাদের পুলিশ সদস্যরা চট্টগ্রামে এসে পৌঁছাবে।” এক খুনের মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ফরহাদ হোসেন রুবেল শনিবার সকাল থেকে ‘নিখোঁজ’ জানিয়ে সেদিন কোতোয়ালি থানায় একটি […]
নেত্রকোণায় শিলাবৃষ্টিতে ফল-ফসলের ক্ষতি

সদর উপজেলা, কলমাকান্দা, মদন, খালিয়াজুরি ও পূর্বধলা উপজেলায় মঙ্গলবার ভোর ৫টা থেকে অধা ঘণ্টার বেশি সময় ধরে এই শিলাবৃষ্টি হয় বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান। তিনি বলেন, পাঁচ উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে সদরের তিন-চারটা গ্রামে বেশি হয়েছে। এতে আম ও লিচুর মুকুলের ক্ষতি হয়েছে। তবে বোরো ধান ও সবজির তেমন ক্ষতি […]
ফিরতে চাই স্কুল জীবনে

আমি বসেছিলাম, আমার সামনে স্টেজে ছিলেন আমার স্কুলের সব থেকে রাগী শিক্ষক। বিদায় উপলক্ষে আমাদের উদ্দেশ্যে কিছু বলছিলেন তিনি। অবশ্য তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম না আমি। হঠাৎ কানে এলো স্যার বলে উঠলেন, প্রতি বছরই এভাবে বিদায় দিতে হয় এক একটা নতুন ব্যাচকে। স্কুলের গণ্ডি পেরিয়ে তারা চলে যায় নতুন ঠিকানায়, কেউ মনে রাখে […]
দুদকের মহাপরিচালক মফিজুর রহমানের মৃত্যু
সোমবার রাত দেড়টার দিকে ঢাকায় নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান। জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ও মো. মফিজুর রহমান ভূঞা গত দুই বছর ধরে প্রেষণে দুদকে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। মো. মফিজুর […]
প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনায় বাস চালক ও সহকারী আটক

তারা হলেন- বাসচালক মো. সবুজ (২৫) ও তার সহকারী মো. নাহিদ (১৯)। তারা এন মল্লিক পরিবহনের কর্মী বলে জানিয়েছেন র্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কুচিয়ামারা সেতু এলাকা থেকে সবুজ ও নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে […]
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা

আয়ারল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে এসে এই অদ্ভুত পরিস্থিতিতে পড়েন প্রিটোরিয়াস। তার জন্ম, বেড়ে ওঠা, ক্রিকেটের শুরু ও এগিয়ে চলা দক্ষিণ আফ্রিকায়। ঘরোয়া ক্রিকেট সেখানে নিয়মিত খেললেও জাতীয় দল, ‘এ’ দলে খেলতে পারেননি কখনোই। ২০১৫ সালে ক্লাব ক্রিকেট খেলতে পাড়ি জমান আয়ারল্যান্ডে, ২০১৮ সাল থেকে থিতু সেখানেই। তার বাগদত্তাও আইরিশ। আগামী বছর অনুমতি পাবেন […]
মিয়ানমার: মুক্ত হলেন রাতভর ‘আটকা’ পড়ে থাকা বিক্ষোভকারীরা

মঙ্গলবার আন্দোলনকারীদের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আটকা পড়া এসব তরুণকে ছেড়ে দিতে জাতিসংঘ ও প্রভাবশালী পশ্চিমা দেশগুলো আহ্বান জানিয়েছিল। রয়টার্স জানায়, ইয়াঙ্গুনের সানচুং এলাকায় নিরাপত্তা বাহিনীর ফাঁদে আটকা পড়া এসব তরুণের সমর্থনে রাতেই কারফিউ উপেক্ষা করে কয়েক হাজার লোক শহরটির রাস্তায় নেমে আসে। এই তরুণরা ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিদিন এই […]