ক্যাটাগরি

নারায়ণগঞ্জে কারখানার মেশিনে সুতায় পেঁচিয়ে মৃত্যু

বৃহস্পতিবার বিকেলে শহরের পাইকপাড়া এলাকায় ‘এবিএস’ নামের ওটি সুতা তৈরি কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ্ জামান। নিহত মো. আলম (৬৫) রূপগঞ্জের তারাব নোয়াপাড়ার এলাকার ফজলুল করিমের ছেলে। তিনি ওই কারখানায় গত সাত মাস ধরে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত ওসি জানান, সুতা তৈরি কারখানায় নিটিং মেশিন চালাতেন আলম। “হঠাৎ […]

সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরে নিজের বাসায় মারা যান ডা. এম আমানউল্লাহ। ৮২ বছর বয়সী এই রাজনীতিবিদ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এম আমানউল্লাহ ১৯৩৯ সালে ময়মনসিংহ জেলার ভালুকা […]

প্রতারণার অভিযোগে মডেল-অভিনেত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার রোমানা ইসলাম স্বর্ণার (৪০) বিরুদ্ধে সৌদি প্রবাসী এক ব্যবসায়ী মামলা করেছেন। সেই মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় লালমাটিয়ার ‘সি ব্লকের’ বাসা থেকে স্বর্ণা এবং তার মা আশরাফি ইসলাম শেইলী (৬০) এবং ছেলে আন্নাফিকেও (২০) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৌশলে বিয়ে করে কামরুল ইসলাম জুয়েল নামের […]

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান ঝুলছিলেন খাম্বায়

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়ার মিরপুর থানার একশ গজ পশ্চিমে লাইনে উঠে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ডিলু মিয়া (২১) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাউলচারা এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ‘লাইন স্ক্রু লেভেল-১’ পদে কর্মরত ছিলেন। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহরাব উদ্দিন বিশ্বাস বলেন, লাইনটি বন্ধ করা […]

কাঁঠালবাগান বস্তিতে অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে বক্স কালভার্ট রোড এলাকার বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা অফিসার মাহফুজ রিভেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।” তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।  

‘হাসপাতালে বসে চেক পাব কল্পনাও করিনি’

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভাঙ্গার তারাকান্দি গ্রামের ৭৫ বছর বয়সী মো. আবু বকর খাঁনের শয্যা পাশে গিয়ে প্রায় ১১ লাখ ৮৭ হাজার টাকার সেই চেক তুলে দেন জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তিথি মিত্র। এতে আবেগাপ্লুত আবু বকর খান বলেন, “এভাবে হাসপাতালে বসে চেক পাব তা কোনো দিন কল্পনাও করিনি।“ এছাড়া বয়োবৃদ্ধ হওয়ায় দুলালী গ্রামের […]

বইমেলা প্রাঙ্গণে ‘স্টল’ সাজানোর ধুম

বৃহস্পতিবার মেলার মাঠে ঘুরে স্টল, প্যাভিলিয়ন ও অবকাঠামো নির্মাণে কারিগরদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। হাতে আর কয়েক দিন মাত্র বাকি থাকায় মেলার মাঠে পুরোদমে চলছে স্টল নির্মাণ ও সাজসজ্জার কাজ। করোনাভাইরাস মহামারী কারণে এবার অমর একুশে গ্রন্থমেলা দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। সেদিন বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও […]

‘দরকার হলে হুইল চেয়ার নিয়েই প্রচারে’, বললেন মমতা

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের কেবিন থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেছেন বলে জানিয়েছে আনন্দবাজার। বুধবার নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছিলেন মমতা। রেয়াপাড়ায় একটি মন্দিরে পূজা দিয়ে বের হওয়ার সময় ‘চার-পাঁচ জনের ধাক্কায়’ পড়ে গিয়ে মাথায়, কপালে ও পায়ে চোট পান  তিনি। ষড়যন্ত্র করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে […]

সেলিমা রহমান করোনাভাইরাস সংক্রমণ নিয়ে হাসপাতালে

তিনি অসুস্থ বোধ করার পর তার নমুনা পরীক্ষা হয়। তাতে ‘করোনাভাইরাস পজিটিভ’ ফল আসার পর বৃহস্পতিবার তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিএনপি নেতার পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিমা রহমান বেশ অসুস্থ। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সেলিমা রহমান। ফাইল ছবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ২০০১ সালের খালেদা জিয়ার […]

উইন্ডিজ থেকে দেশে ফিরছেন ম্যাথিউস

শ্রীলঙ্কা ক্রিকেট বৃহস্পতিবার জানায় খবরটি। এ দিনই ৩৩ বছর বয়সী ক্রিকেটারের ক্যারিবিয়ান ছাড়ার কথা। দাসুন শানাকার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন ম্যাথিউস। কিন্তু সিরিজটা কেটেছে তার জন্য ভুলে যাওয়ার মতো। তিন ম্যাচে করেন ৫, ১৩ ও ১১ রান। সফরকারীরা সিরিজ হারে ২-১ ব্যবধানে। অ্যান্টিগায় বুধবার প্রথম ওয়ানডেতেও হাসেনি ম্যাথিউসের ব্যাট। করতে পারেন […]