ক্যাটাগরি

‘যৌতুকের জন্য’ বগুড়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বৃহস্পতিবার  সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে এই গৃহবধূর স্বজনের অভিযোগ। ১৯ বছর বয়সী এই গৃহবধূকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।  মেয়েটির বাবা সাংবাদিকদের বলেন, প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী শাজাহানপুর উপজেলার বিষ্ণপুর গ্রামে বাবলু মিয়ার ছেলে মোহাম্মদ বুলবুল মিয়ার (২৫) সঙ্গে মেয়ের […]

‘বাংলাদেশের সৌভাগ্য, এই সফরে অধিনায়ক তামিম’

জাতীয় দলের হয়ে এবার নিয়ে ষষ্ঠবার নিউ জিল্যান্ড সফরে গেলেন তামিম। তিন সংস্করণ মিলিয়ে সেখানে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনিই, হাজার রান ছাড়ানো দেশের একমাত্র ব্যাটসম্যানও তিনি। এছাড়াও খেলেছেন নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। তামিমের সেই অভিজ্ঞতাই ভেটোরির বাজি। যদিও নিউ জিল্যান্ডে কখনও কোনো সংস্করণে কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ। ভেটোরি বলছেন, তামিমের কাজে লাগবে […]

অস্বাস্থ্যকর সম্পর্ক থেকে বের না হতে পারার কারণ

বরং বাড়ছে মানসিক চাপ। এই ধরনের সমস্যায় পড়েও অনেকেই সেই সম্পর্কের মায়াজাল থেকে বের না হয়ে আসার অনেক কারণ থাকতে পারে। সম্পর্ক-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সম্পর্ক বিরক্তিতে পরিণত হওয়ার পরও তা থেকে বের হতে না পারার কয়েকটি কারণ সম্পর্কে জানানো হল। হারিয়ে ফেলার ভয়: কাউকে হারিয়ে ফেলার ভয় মানুষকে আরও দ্বিধাগ্রস্ত ও মানসিক […]

মিয়ানমারে নির্বাচনী ব্যবস্থা বদলানোর কথা ভাবছে জান্তা-নিযুক্ত কমিশন

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সামরিক জান্তা-নিযুক্ত নির্বাচন কমিশন এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করছে; এ সাক্ষাৎ পর্বেই দলগুলো ভোট অনুপাতে আসন বণ্টনের এ পরামর্শ দিচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার খিন মং ও একথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খিন মং বলেন, রাজনৈতিক দলগুলো যে পরামর্শ দিয়েছে তা পর্যালোচনা করতে সময় […]

জার্মানির হাসপাতালে আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু

জার্মানিতে ক্যান্সারের চিকিৎসা নেওয়ার মধ্যেই বুধবার তিনি মারা যান বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গত বছরের জুলাইতে পূর্বসূরী আমাদৌ গোন কৌলিবালি হঠাৎ মৃত্যুর পর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাকাইয়োকো, কিন্তু ৫৬তম জন্মদিন পার হওয়ার দুই দিন পর তারও মৃত্যু হল। বাকাইয়োকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলসেন উয়াতারা। বাকাইয়োকোকে ‘অভিজ্ঞ রাজনীতিক’ ও দেশের তরুণদের […]

বাগ বাউন্টি: মহামারীতে ফুলেফেঁপে ওঠা আরেক জগৎ

সাইবার সিকিউরিটি সংগঠন ও বাগ বাউন্টি প্ল্যাটফর্ম হ্যাকারওয়ান প্রায় সমার্থক তথ্যই দিচ্ছে– বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সফটওয়্যারের ত্রুটি ধরিয়ে দিয়ে নয় জন হ্যাকারের প্রত্যেকেই অন্তত এক মিলিয়ন ডলার করে কামাই করেছেন। একজন রোমানিয়ান, যিনি স্রেফ দু’বছর আগে বাগ-বাউন্টি শুরু করেছেন, এ বছর তার মোট আয় এখন পর্যন্ত দুই মিলিয়ন ডলার। আর যুক্তরাজ্যে এ পথে সর্বোচ্চ কামাই […]

মাহমুদ উস সামাদের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক

রাষ্ট্রপতি এক শোকবার্তায় প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বলে তার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদ উস […]

জাতীয় লিগে যথারীতি চ্যালেঞ্জিং উইকেটের আশা

মিনহাজুলের আশার জোরালো একটি ভিত্তি অবশ্য আছে। অন্যান্য সময়ের তুলনায় এ বছর পরিস্থিতি একটু ভিন্ন। করোনাভাইরাস মহামারীর জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ঘরোয়া ক্রিকেট। উইকেট পরিচর্যার জন্য মিলেছে যথেষ্ট সময়। এবারের জাতীয় লিগে প্রত্যাশিত উইকেট না পাওয়ার কোনো কারণ দেখেন না প্রধান নির্বাচক।   “যেহেতু এক বছর কোনো ঘরোয়া ক্রিকেট হয়নি, সব মাঠেই কিন্তু নতুন করে খেলা […]

ছাত্রকে পিটুনি: হাটহাজারীর সেই মাদ্রাসাশিক্ষক কারাগারে

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার এ আদেশ দেন বলে চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবীর জানান।   বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইয়াহিয়াকে আদালতে হাজির করা হলেও তাকে রিমান্ডে নিতে বা তার জামিনের জন্য কোনো আবেদন করা হয়নি। মঙ্গলবার বিকালে হাটহাজারী পৌর এলাকার আল মারকাযুল কোরআন ইসলামিক অ্যাকাডেমির আবাসিক শিক্ষার্থী শিশুসন্তানকে দেখতে […]

তবুও খুশি কুমান

প্যারিসে বুধবার শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথম লেগে ৪-১ গোলে হেরে যাওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে পিছিয়ে বিদায় নেয় কুমানের দল। এদিন ম্যাচের শুরু থেকে বেশ আত্মবিশ্বাসী ছিল বার্সেলোনা। দারুণ সব সুযোগও তৈরি করেছিলেন উসমান দেম্বেলে-লিওনেল মেসিরা। ম্যাচজুড়ে তৈরি করা সুযোগের অর্ধেকটাও কাজে লাগাতে পারলে লড়াইটা হতো জমজমাট। হয়নি […]