পায়ে ব্যান্ডেজের ভেতর ফেন্সিডিল, বেনাপোলে আটক ২

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, বৃহষ্পতিবার দুপুরে উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। এরা হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পয়সা গ্রামের প্রয়াত সামাদ দেওয়ানের ছেলে জামাল হোসেন (৫৫) এবং প্রাইভেটকার চালক শার্শার কাজিরবেড় গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে আজিজুল ইসলাম (৩৭)। ওসি বদরুল আলম বলেন, রোগী সেজে মাদক […]
ডিএসই সূচকে যোগ হলো ৫ পয়েন্ট

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৫ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক শূণ্য ৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৬৮ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। ডিএসইতে ৮০৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের কর্মদিবসে ৮৭৯ টাকা ৭৪ লাখ ছিল। ডিএসইতে লেনদেনে […]
মাদারীপুরে যৌননির্যাতনের সালিশ তদন্তে কমিটি

মাদারীপুরের ডিসি রহিমা খাতুন জানান, উপজেলার উত্তর বহেরাতলা এলাকার এই ঘটনায় বুধবার বিকালে তদন্ত কমিটি গঠন করা হয়। স্থানীয় সরকার বিভাগের মাদারীপুরের উপ-পরিচালক আজহারুল ইসলামকে কমিটির একমাত্র সদস্য করা হয়েছে। তিনি শিগগিরই তদন্ত করে প্রতিবেদন দেবেন। ওই এলাকার দুই শিশুকে গত ২০ ফেব্রুয়ারি যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় সোমবার বিকালে সালিশ বসে এক শিশুর […]
সু চি অবৈধভাবে সোনা ও ৬ লাখ ডলার নিয়েছেন, বলছে জান্তা

এই তথ্যটি যাচাই করা হয়েছে এবং এবং এ বিষয়ে অনেক লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বৃহস্পতিবার রাজধানী নেপিডোতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্ট ও মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও দুর্নীতিতে জড়িত ছিলেন বলে দাবি করেছেন তিনি। নির্বাচনে অনিয়ম হয়েছে, সামরিক বাহিনী এমন অভিযোগ আমলে না নিতে […]
এখনও নিবন্ধনহীন ব্যাটারিচালিত যান, জ্বালানি উপদেষ্টার ক্ষোভ

আগামী তিন মাসের মধ্যে একটি প্রাথমিক নীতিমালা চূড়ান্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ব্যাটারিচালিত এসব যানবাহনের নিবন্ধন শুরু করতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন তিনি। খনিজ জ্বালানির মূল্যবৃদ্ধির বিপরীতে বিদ্যুৎ সহজলভ্য হওয়ায় ইজিবাইকের ব্যবহার বাড়তে থাকলেও এটি সড়কে দুর্ঘটনার কারণও হয়ে দাঁড়ায়। দেশে ১৫ থেকে ২০ লাখ ইজিবাইক, ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান রয়েছে বলে ধারণা করা হলেও সঠিক […]
ব্যাংককের হাসপাতালে ভর্তি সুমন

ব্যাংককের সামিতিভেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে এক ফেইসবুক পোস্টে জানান ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত এ গিটারিস্ট। ক্যানসারের পাশাপাশি কয়েক বছর ধরেই স্পাইনাল কর্ডের জটিলতায় ভুগছেন তিনি; অস্ত্রোপচার করতে জার্মানি যাওয়ার কথা থাকলেও মহামারীর ফাঁদে যেতেন পারেননি সুমন। মহামারীর মধ্যে এক বছরেরও বেশি সময় চিকিৎসার বাইরে থাকায় নিয়মিত চেকআপ করাতে তিনি ব্যাংকক গেছেন বলে […]
তুমি আছো তুমি নেই: পরিচালক-নায়িকার কথার লড়াই

সিমি ইসলাম কলির প্রযোজনায় এ ছবিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সুব্রত, আসিফ ইমরোজ, শবনম পারভীন। ছবির ট্রেইলার প্রকাশের পর দর্শকদের সমালোচনার মধ্যে নায়িকা দীঘি এক সাক্ষাৎকারে এতে অভিনয় করার সিদ্ধান্ততে ‘ভুল’ বলেছেন; ছবিটি দর্শক দেখবে কিনা তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন গণমাধ্যমে। এরপর থেকে পরিচালক ঝন্টুর সঙ্গে দীঘির […]
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ডি গ্র্যান্ডহোম

২০২০-২১ মৌসুমের শুরু থেকেই ডান পায়ের গোড়ালির চোটের সঙ্গে লড়াই করছেন ডি গ্র্যান্ডহোম। ফলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি তিনি। খেলা হবে না বাংলাদেশের বিপক্ষেও। ঘরোয়া ক্রিকেটে নর্দান ডিসট্রিক্টসের হয়ে খেলেছেন, তবে কেবলই বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। ডি গ্র্যান্ডহোমের চোটাক্রান্ত গোড়ালিতে বৃহস্পতিবার করানো হচ্ছে অস্ত্রোপচার। নিউ জিল্যান্ড ক্রিকেটের মেডিক্যাল ম্যানেজার ডেল […]
এলো ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের গান

বৃহস্পতিবার দুপুর ১টায় গানটি লাইভ টেকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান পরিচালক । বিবেক মজুমদারের কথা সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আরিফ। রাশিদ পলাশ বলেন, “করোনার জন্য ছবিটির রিলিজে কিছুটা বিলম্ব হয়েছে,আমরা স্কুল কলেজ খোলার অপেক্ষায় ছিলাম।এখন সেটা খোলার আভাস মিলেছে তাই ছবির গান দিয়ে সামনে আসা। […]
মিয়ানমারে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৮

বুধবার মধ্যাঞ্চলীয় শহর মায়াং, বৃহত্তম শহর ইয়াঙ্গুন ও দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভ চলাকালে এ প্রতিবাদকারীরা নিহত হন বলে জানিয়েছে তারা। মায়াং শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনী গুলি চালায়, এতে ছয় প্রতিবাদকারী নিহত হন বলে বিক্ষোভে অংশ নেওয়া ও গুলিবিদ্ধদের হাসপাতালে নিতে সহায়তা করা এক ব্যক্তি টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। শহরটির একজন স্বাস্থ্য কর্মীও […]