আইপিএলের কারণেই ইংল্যান্ড এখন এক নম্বর!

আইপিএল বনাম জাতীয় দল নিয়ে ইংলিশ ক্রিকেট উত্তপ্ত বেশ কিছুদিন ধরেই। আইপিএলে খেলার কারণে এবার ইংলিশ গ্রীষ্মে নিউ জিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে নাও খেলতে পারেন ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার। এছাড়া জৈব-সুরক্ষা বলয়ের মানসিক ধকল থেকে মুক্ত রাখতে ভারত সিরিজের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়েও ইংলিশ ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে। অথচ লম্বা আইপিএলে গতবছর ইংলিশরা খেলেছেন ও এবারও খেলবেন […]
কোভিড-১৯ টিকা: ৩০ হাজারের বেশি ভিডিও মুছলো ইউটিউব

এক ইউটিউব মুখপাত্র জানিয়েছেন, মুছে দেওয়া ভিডিওতে প্রচারিত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা এনএইচএসের মতো স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। করোনাভাইরাস টিকা আসার পর থেকেই এর পক্ষে এবং বিপক্ষে মতামত জানাচ্ছেন অনেকেই। অক্টোবরে টিকা সম্পর্কিত ভুল তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে নিজ প্ল্যাটফর্মে এ ধরনের ভিডিও নিষিদ্ধ করে ইউটিউব। গত বছর করোনাভারাইস সম্পর্কে ভুল তথ্য […]
‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্মে

ছবিটি ২১ মার্চ রাত ৮টায় আই থিয়েটারে মুক্তি পাবে বলে জানান পরিচালক অনন্য মামুন। প্রচলিত সেন্সর আইনে মুক্তির ছাড়পত্র না পাওয়ায় ছবিটি বাংলাদেশের কোনও প্রেক্ষাগৃহে মুক্তিতে নিষেধাজ্ঞা থাকলেও ওটিটি প্লাটফর্মে মুক্তিতে কোনও আইনি বাধা নেই। ফলে ছবির কোনও দৃশ্য কর্তন ছাড়াই আই থিয়েটারে ‘মেকআপ’ মুক্তি দেওয়া হবে বলে জানান মামুন। চলচ্চিত্রশিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগে এ […]
কসবায় সংঘর্ষে একজনের প্রাণহানি

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফায়েজ মিয়া (৫৫) নামিবাড়ি গ্রামের লাবু মিয়ার ছেলে। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সঙ্গে একই গ্রামের রতন মিয়ার […]
ময়মনসিংহে কভার্ডভ্যান চাপায় শিশু নিহত

শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ভরাডোবা সাগরদিঘী সড়কের হাতিবের গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম জানান। নিহত ইমরান হোসেন (৬) ওই এলাকার হাবিবুল্লার ছেলে। ওসি বলেন, ভালুকাগামী কভারভ্যানের চাপায় ইমরান ঘটনাস্থলেই মারা যায়।পরে স্থানীয়রা কভার্ডভ্যানটি আটক করে।
ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার দেবে মিনিয়াপোলিস

গত বছরের মে মাসে ফ্লয়েডের মৃত্যুর পর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। নিরস্ত্র এ কৃষ্ণাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তার পরিবার শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে। শুক্রবার মিনিয়াপোলিসের কর্মকর্তারা দুই কোটি ৭০ লাখ ডলারে ওই মামলারই বিচারপূর্ব মীমাংসার কথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এভাবে নিষ্পত্তির বিষয়টি মিনিয়াপোলিস সিটি কাউন্সিলে সব […]
লুইসের সেঞ্চুরি ও পুরানের শেষের ঝড়ে সিরিজ উইন্ডিজের

শেষ দিকে নুয়ান প্রদিপের দুই ওভারে চার বাউন্ডারি আর ক্যামিও ইনিংসে ক্যারিবিয়ান ড্রেসিং রুমে স্বস্তি এনে দিলেন নিকোলাস পুরান। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করল সিরিজ জয়। অ্যান্টিগায় শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে দানুশকা গুনাথিলাকার ৯৬, দিনেশ চান্দিমালের ফিফটি ও ভানিদু হাসারাঙ্গার ঝড়ো ইনিংসে শ্রীলঙ্কা ৫০ ওভারে তোলে ২৭৩ রান। ক্যারিবিয়ানদের রান তাড়ায় […]
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ যন্ত্রশিল্পী নিহত
শনিবার ভোরে মিরসরাই উপজেলার সোনা পাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস ও লরির সংঘর্ষে তারা নিহত হন বলে পুলিশ জানায়। নিহতরা হলেন- পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। আহতদের মধ্যে চার জনের নাম জানা গেছে। তারা হলেন- বিউটি, নন্দন চৌধুরী, পাপ্পু, লুৎফর। হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির এসআই মো. […]
ফেনীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

শুক্রবার গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর গ্রামের উত্তর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৩৫ বছর বয়সী সফিক ওই গ্রামের মো. নুর নবীর ছেলে বলে পরশুরাম থানার এসআই আশরাফ হোসেন জানিয়েছেন। মেয়েটি পরশুরাম উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের স্থানীয় একটি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা জানান, গত ৭ মার্চ সন্ধ্যায় তিনি ও তার স্ত্রী মেয়েকে বকাঝকা […]
দুবাইয়ে ‘করোনা বীর’ স্বীকৃতি পাচ্ছেন বাংলাদেশি তরুণ

তার নাম মোশাররফ শহীদ (৩৮), বাড়ি কুমিল্লায়। তিনি দুবাই মিউনিসিপ্যালিটির পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টের একজন কর্মী। ব্যক্তিগত ত্যাগের বিনিময়ে দুবাইয়ে নাগরিক সুরক্ষায় কাজ করার জন্য শহীদের ভূমিকাকে আমিরাত সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে জানিয়ে দেশটির শীর্ষ স্থানীয় পত্রিকা ‘গালফ নিউজ’ ও ‘দ্য ন্যাশনাল’ শহীদকে নিয়ে তাদের কাভার স্টোরি করেছে। দুবাই মিউনিসিপ্যালিটির এমার্জেন্সি পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টে কাজ […]