অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার সম্পর্ক নেই: ইএমএ

অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্ত জমাট বাঁধার খবরে নরওয়ে, বুলগেরিয়া, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, আয়ারল্যান্ড, আইসল্যান্ডসহ ইউরোপ ও ইউরোপের বাইরের অন্তত ১৬টি দেশ ওই টিকা দেওয়া স্থগিত করে। ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির (ইএমএ) প্রধান এমার কুক বলেন, তিনি ‘দৃঢ়ভাবে বিশ্বাস করেন’ অ্যাস্ট্রাজেনেকার টিকায় ঝুঁকির চাইতে লাভ অনেক অনেক বেশি। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর যে অল্প কয়েকজনের […]
বিডার সহায়তায় ঘরেই মিলবে ট্রেড লাইসেন্স

এর মাধ্যমে বিনিয়োগকারীরা অনলাইনে দ্রুত ট্রেড লাইসেন্স সেবা পাবেন। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স রুমে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সেবার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, নির্ধারিত ফি দিয়ে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসেই ঢাকা দক্ষিণ সিটি […]
ঘরে বসে ট্রেড লাইসেন্স

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সেবা। এর মাধ্যমে বিনিয়োগকারীরা অনলাইনে দ্রুত ট্রেড লাইসেন্স সেবা পাবেন। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স রুমে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সেবার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের […]
জাতির জনকের জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের যেসব কর্মসূচি

সরকারি কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি হাতে নিয়েছে। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো […]
টানা খেলার স্বস্তি-অস্বস্তিকে সঙ্গী করে আশাবাদী ডে

করোনাভাইরাসের থাবায় থমকে থাকা ফুটবল গত নভেম্বরে মাঠে ফেরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের সিরিজ দিয়ে। সেই শুরুর পর কেবলই ছুটে চলা, ফুটবলারদের দম ফেলার ফুরসত মেলেনি তেমন একটা। নেপালের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে শুরু, পরের ম্যাচ গোলশূন্য ড্র। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে দোহায় ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে কাতারের বিপক্ষে ম্যাচ। ২২ […]
কক্সবাজারে হোটেল কক্ষে যুবকের রক্তাক্ত লাশ

মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের এক আবাসিক হোটেলের কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক আবু রায়হান জানিয়েছেন। নিহত আব্দুল মালেক (২৮) কক্সবাজার শহরের বাদশাঘোনা সওদাগর পাড়ার জাগির হোসেনের ছেলে। তিনি মৎস্য ব্যবসায়ী ছিলেন। উপ-পরিদর্শক আবু রায়হান বলেন, বিকালে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। […]
মওদুদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি প্রয়াত মওদুদ আহমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। ৮১ বছর বয়সী মওদুদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত ১ ফেব্রুয়ারি থেকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।
কিশোরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

মঙ্গলবার দুপুরে কিশোরকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর বিকালে তিন সদস্যের এই বোর্ড গঠন করা হয়। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশে আমরা তিন সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করেছি। পরবর্তীতে রোগীর সঙ্গে যোগাযোগ তার চিকিসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” মেডিকেল বোর্ডের প্রধান করা হয়েছে নাক, কান গলা বিভাগের প্রধান […]
ভারতের পথে জাহাজে খাদ্যপণ্যের প্রথম চালান

এর মাধ্যমে প্রথমবার নৌপথে বাংলাদেশ থেকে ভারতে খাদ্যপণ্য রপ্তানি শুরু হল। এ চালানে প্রাণ-আরএফএল গ্রুপ ৪০ হাজার কার্টন লিচি ড্রিংক পাঠাল। মঙ্গলবার নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। খুলনার শেখবাড়িয়া দিয়ে নারায়ণগঞ্জ-কলকাতা নৌরুটের ৭১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসব খাদ্যপণ্য কলকাতা বন্দরের টিটি শেডে পৌঁছাবে। অনুষ্ঠানে […]
বাংলাদেশ কোচের চোখে নেপাল সমমানের, এগিয়ে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩

কিরগিজস্তানের সঙ্গে বাংলাদেশের লড়াই আগামী মঙ্গলবার, কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে। বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক নেপালের বিপক্ষে, ২৭ মার্চে। প্রাথমিক পর্বের সেরা দুই দল শিরোপা লড়াইয়ে নামবে ২৯ মার্চ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ছিল বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলন। দুপুরের দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে সফরের পরিকল্পনা ও প্রত্যাশার কথা জানান ডে। লক্ষ্যের প্রশ্নে কোচের কণ্ঠে […]