ক্যাটাগরি

অনলাইন কনটেন্ট দেখভালে আলাদা উইং হচ্ছে: তথ্যমন্ত্রী

মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রী। তিনি বলেন, “অনলাইনে যে সমস্ত সম্প্রচার হয়, আইপি টিভিসহ অন্যান্য যে সকল সম্প্রচার হয়, সেগুলো দেখার জন্য আমরা একটা আলাদা উইং করার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত আমাদের যে জনবল আছে সে জনবল দিয়েই উইংটি শুরু করব।” তথ্য ও সম্প্রচার নিয়ে আলাদা বিভাগের প্রয়োজন নেই […]

ময়মনসিংহে ‘ওয়াজ থেকে ফেরার পথে সঙ্গীসহ বক্তা নিখোঁজ’

মঙ্গলবার বিকালে নিখোঁজের পরিবারের লোকজন ময়মনসিংহের মুক্তাগাছা থানায় এসে বিষয়টি জানায়। নিখোঁজরা হলেন, মীর মোয়াজ্জেমন হোসেন সাইফি (৩৪), তার দুই ফটোগ্রাফার মেহেদী হাসান ও ইসহাক আলী ইমন এবং গাড়ি চালক ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ ঢাকার খিলগাঁওয়ের ত্রিমোহনীর, মেহেদী হাসান বগুড়ার আলমদিঘির এবং ইসহাক আলী ইমন পাবনার চাটমোহরের বাসিন্দা। তারা ঢাকা থেকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা […]

ছোলা খাওয়ার উপকারিতা ও সতর্কতা

ছোলা বাঙালির খাদ্যাভ্যাসে অতি পরিচিত একটি উপাদান। রোজার মাসে ইফতারের পাতে ছোলা থাকবেই। এছাড়াও সারাবছর ঘরে কিংবা বাইরে ছোলা খাওয়া হয়। মুড়ি মাখায় ছোলার উপস্থিতি সবচাইতে বেশি দেখা যায়। রাস্তার পাশের দোকান থেকে এক প্লেট ছোলা খেয়ে বিকেলের নাস্তা সেরে ফেলা মানুষ পাওয়া যাবে অসংখ্য। আবার ব্যায়ামবিদ কিংবা স্বাস্থ্য সচেতন অনেকেই সকালে একমুঠ ভেজানো কাঁচা […]

মওদুদ আহমদ আর নেই

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয় বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “খুব বেদনার সংবাদ- মওদুদ সাহেব আর নেই। আমি উনার ভায়রার সাথে কথা বলেছি। তিনিই আমাকে সংবাদটি জানিয়েছেন।” ৮১ বছর বয়সী মওদুদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। […]

কোভিড উদ্বেগের মধ্যে পর্দা উঠছে একুশে বইমেলার

তবে সংক্রমণের হার বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বইমেলার আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় বাংলা একাডেমি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরের এই বইমেলা মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করে বৃহস্পতিবার বিকেল ৩টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী […]

তৃতীয় বছরেও বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী নয়াদিল্লি: আইকিউএয়ার

আইকিউএয়ার এর ২০২০ ওয়াল্ড এয়ার কোয়ালিটি প্রতিবেদন অনুযায়ী, বায়ু দূষণকারী কণা পিএম২.৫ এর মাত্রার ভিত্তিতে এই নিয়ে পরপর তৃতীয়বারের মতো বিশ্বের দূষিত রাজধানীগুলোর শীর্ষে থাকল শহরটি। বিশ্বের ১০৬টি দেশের তথ্য নিয়ে আইকিউএয়ারের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এতে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের ৩৫টিরই অবস্থান ভারতে। দেশগুলোতে ২ দশমিক […]

ঝিনাইদহে সোনার বারসহ একজন আটক

মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার মহেশপুর শ্যামকুড় গ্রাম থেকে ৫৮৩ দশমিক ২০ গ্রাম ওজনের এ সোনা উদ্ধার করা হয়েছে। বিজিবির ঝিনাইদহের ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, শ্যামকুড় গ্রামের নলবিলা সেতুর উপর এক দল সোনা চোরাচালানকারী অবস্থান করছে খবর পেয়ে বেলা ১১টার দিকে অভিযান চালানো হয়। সেখান থেকে আব্দুল মান্নানকে আটক এবং তার […]

একদিনের অনুশীলনেই নেপাল সফরের দলে জুয়েল

পুলিশ এফসির এই ফরোয়ার্ডকে নিয়েই আগামী বৃহস্পতিবার নেপালে যাচ্ছে বাংলাদেশ দল। আগের ২৪ জনের দলে আক্রমণভাগের খেলোয়াড় ছিলেন মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, মেহেদী হাসান রয়েল, বিপলু আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিব হোসেন ও সুমন রেজা। এবার যোগ হলেন জুয়েল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ ডে জানালেন জুয়েলকে নেওয়ার কারণ। “ফরোয়ার্ডে আরও […]

কোভিড-১৯: হাসপাতালে কাজী হায়াৎ

শ্বাসকষ্ট বাড়তে থাকায় সোমবার সকালে তাকে রাজধানীর ধানমণ্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, “তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ভর্তির পর এখন স্বাভাবিক রয়েছে। শারীরিক অবস্থারও উন্নতি ঘটেছে।” ১০ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে তিনি […]

মিরপুরে জেমসের কনসার্ট ১৭ মার্চ

১৭ মার্চ রাজধানীর মিরপুরে সিটি ক্লাব মাঠে আয়োজিত এ কনসার্টে রাত ৯টায় জেমস মঞ্চে উঠবেন বলে জানান তার মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি জানান, ‘ঢাকা ১৬ আসনের জনগণ’র ব্যানারে আয়োজিত এ কনসার্টের ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সংসদ সদস্য  ইলিয়াস উদ্দিন মোল্লা। করোনাভাইরাস মহামারীর মধ্যে বছরের বিরতি ভেঙে ১২ মার্চ মিরপুরেরই এক কনসার্টে ফিরেছেন এ রক তারকা; […]