ক্যাটাগরি

বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি

দুবাইয়ের স্থানীয় সময় ২৬শে মার্চ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি বুর্জ আল খলিফার গায়ে ডিজিটালি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনও কারিগরি ত্রুটি না ঘটলে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খালিফা এবং আবুধাবির সরকারি মালিকানাধীন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির সদর […]

চট্টগ্রামের আবাসিক হোটেল থেকে বিদেশির লাশ উদ্ধার

সাইফ আম্মার মোহাম্মদ হাসেল আলনেয়াদি (৩৯) নামের এই বিদেশির লাশ বুধবার নগরীর আবাসিক হোটেল ‘এশিয়ান এসআর’ থেকে পুলিশ উদ্ধার করে। আমিরাতের এ নাগরিক অসুস্থতার জন্য হুইল চেয়ারে চলাফেরা করতেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সালাউদ্দিন নামের এক প্রবাসীর সঙ্গে গত সোমবার আলনেয়াদি বাংলাদেশে এসে স্টেশন […]

জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় মালির ১১ সৈন্য নিহত, নিখোঁজ ১১

এ ঘটনায় ১৪ সৈন্য আহত হয়েছেন, তাদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর বলে মঙ্গলবার জানিয়েছে মালির সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, সোমবার উত্তরাঞ্চলীয় গাও অঞ্চলে এ হামলার ঘটনা ঘটেছে এবং গোলাগুলিতে সাত জঙ্গিও নিহত হয়েছে। জঙ্গি গোষ্ঠীগুলো ২০১২ সালে মালির উত্তরাঞ্চল দখল করে নিয়েছিল। পরের বছর ফ্রান্সের নেতৃত্বাধীন বাহিনী তাদের ওই অঞ্চল থেকে হটিয়ে দেয়। […]

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সারাদেশে

প্রথম প্রহরে কেক কাটা ও দোয়া-মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, আনন্দ শোভযাত্রা, শিশু সমাবেশ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনী, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: নেত্রকোণা সকালে শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ম্রদ্ধা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী […]

মাহেন্দ্রক্ষণের উদযাপনে এগিয়ে যাওয়ার প্রত্যয়

দিগন্তের সুবর্ণ প্রভায় চোখ রেখে বাঙালি মিলিত হয়েছে ইতিহাসের দুই মাহেন্দ্রক্ষণের উদযাপনে; তাতে সঙ্গী হচ্ছেন প্রতিবেশী রাষ্ট্রনেতারাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দশ দিনের বর্ণিল আয়োজনের পর্দা উঠেছে বুধবার; যেখানে উচ্চারিত হয়েছে জাতির জনকের স্বপ্নের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয়। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “এখন শুধু আমাদের […]

ইতিহাসের দুই মাহেন্দ্রক্ষণের উদযাপনে বাংলাদেশ

বুধবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে শিশুদের কণ্ঠে জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে ১০ দিনের আয়োজনের সূচনা হয়। বাঙালির ইতিহাসের অনন্য এই উদযাপনের মুহূর্তে সঙ্গী হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং ফার্স্ট লেডি ফাজনা আহমেদ। অনুষ্ঠানস্থলে তাদের অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের […]

শিবচরে ইউপি নির্বাচন: আচরণবিধি ভঙ্গে সদস্য প্রার্থীর জরিমানা

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান এই জরিমানা করেন। শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান বলেন, দুপুরে কাদিরপুর ইউনিয়ন পরিষদে সদস্য পদে আবদুল আলীম মিয়া ও ভান্ডারীকান্দি ইউনিয়নে সদস্য পদে কামাল হোসেন মনোনয়ন পত্র জমা দিতে আসেন। “নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে বিপুল সংখ্যক লোকজন নিয়ে মোটরসাইকেলে করে […]

শীর্ষ পাঁচে ফিরলেন কোহলি

আইসিসি বুধবার ছেলেদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং প্রকাশ করে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেরই হালনাগাদ করা হয়েছে। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে অপরাজিত ৭৩ ও অপরাজিত ৭৭ রান করে কোহলি এক ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে আছেন। টপকে গেছেন দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেনকে। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আগের মতোই আছেন দাভিদ মালান। […]

২ লাখ আশি হাজার ইয়াবা উদ্ধার কক্সবাজারে

বুধবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট সালেহ আকরাম। তবে পাচারকারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। লেফটেন্যান্ট সালেহ বলেন, বুধবার ভোর রাতে মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে ইয়াবার বড় একটি পাচার হয়ে আসার খবরে কোস্টগার্ডের একটি দল শাহপরীরদ্বীপে অবস্থান নেয়। “এক পর্যায়ে […]

নওগাঁয় ‘কয়েলের’ আগুনে পুড়ল বাড়ি ও গবাদি পশু

মঙ্গলবার গভীর রাতে উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে এই অগ্নিকাণ্ড হয়। মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ওয়ার্ড সদস্য বিমল কুমারের গোয়াল ঘরে গরু ও ছাগল ঢোকানোর পর মশার কয়েল জ্বালিয়ে দেওয়া হয়। রাত সাড়ে ১২টার […]