ক্যাটাগরি

বঙ্গবন্ধু ভারতীয়দের কাছেও বীর: মোদী

বুধবার বঙ্গবন্ধুর জন্মদিনের সকালে বাংলায় টুইট করে মোদী লিখেছেন, “মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন।” আলাদাভাবে ইংরেজিতেও একই টুইট করেছেন মোদী। মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় […]

জোড়া উদযাপনে মনোরম সাজে ঢাকা

বঙ্গভবন, প্রধানমন্ত্রী কার্যালয়, সরকারি বেসরকারি অফিস, আওয়ামী লীগ কার্যালয় এবং ঢাকার প্রধান প্রধান সড়কের পাশে বঙ্গবন্ধু এবং তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ভাষণের ছবি, আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে ছবি দিয়ে বানানো হয়েছে স্থাপনা। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ ভবনের বর্ণিল আলোকসজ্জা। ছবি: আসিফ মাহমুদ অভি গুরুত্বপূর্ণ ভবনগুলোর আলোকসজ্জা রাঙেয়ে তুলেছে পুরো রাজধানীকে। বিজয় […]

সমর্থকদের টিকা নিতে বললেন ট্রাম্প

৭৪ বছর বয়সী সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি টিকা নিতে সুপারিশ করছেন। টিকাটি ‘নিরাপদ’ এবং ‘এমন একটা কিছু যা কাজ করে’, টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রে যারা টিকাদান কর্মসূচির বিরোধী তাদের মধ্যে ট্রাম্পের সমর্থকরাই অন্যতম প্রধান গোষ্ঠী বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালে মহামারীর ভয়াবহতাকে তেমন গুরুত্ব না দেওয়ায় […]

ঢাকা মেডিকেলে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে দুই তদন্ত কমিটি

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তারা তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছেন। আর ফায়ার সার্ভিস অধিদপ্তরের চার সদস্যের তদন্ত কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান। অধিদপ্তরের উপ-পরিচালক নূর হাসান আহমেদকে প্রধান করে গঠিত এ তদন্ত কমিটিতে ডিএডি শাহজাহান শিকদার ও […]

‘স্ফূলিঙ্গ’ আসছে না ১৯ মার্চ

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্র ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। মুক্তির জন্য প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে ‘টেকনিক্যাল কারণে’ ছবির মুক্তি পেছানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নির্মাতা তৌকীর আহমেদ। কবে মুক্তি পেতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বৃহস্পতিবার  আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। এতে অভিনয় করেছেন পরীমনি, […]

‘স্ফুলিঙ্গ’ আসছে না ১৯ মার্চ

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্র ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। মুক্তির জন্য প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে ‘টেকনিক্যাল কারণে’ ছবির মুক্তি পেছানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নির্মাতা তৌকীর আহমেদ। কবে মুক্তি পেতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বৃহস্পতিবার  আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। এতে অভিনয় করেছেন পরীমনি, […]

মওদুদের জন্য বৃহস্পতিবার শোক পালন করবে বিএনপি

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। ৮১ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আসার পর শুক্রবার […]

দক্ষিণ আফ্রিকার চুক্তিতে নেই দু প্লেসি

চুক্তিবদ্ধদের ১৬ জনের তালিকায় আগের মৌসুম থেকে পরিবর্তন কেবল এই একটিই। ২৯ বছর বয়সী ক্লাসেন এখনও পর্যন্ত খেলেছেন ১ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১৬ টি-টোয়েন্টি। সম্প্রতি পাকিস্তান সফরে শীর্ষ কয়েকজন ক্রিকেটার না থাকায় টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন এই কিপার-ব্যাটসম্যান। দু প্লেসি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঠিক ১ মাস পর এলো তাকে চুক্তির বাইরে […]

আশুলিয়ায় পিকআপ-মিনিবাস সংঘর্ষে আহত ১৫

আশুলিয়া থানার এসআই মো. জসিম জানান, বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙাইল মহাসড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, সকালে আশুলিয়ার মরাগাং এলাকায় একটি সবজিবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অন্তত ১৫ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করি। তবে এ ঘটনায় […]

জাতীয় স্মৃতিসৌধে মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার সকালে ঢাকা পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ঢাকায় নেমেই সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে যান ইব্রাহিম সলিহ। সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, গৃহায়ণ ও […]