৫ বোলার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ৩-০ ব্যবধানে জয়ে ব্যাটে-বলে বড় অবদান ছিল সাকিবের। এবার নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন এই অলরাউন্ডার। সাকিবের সম্ভাব্য বিকল্প হিসেবে আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে নিউ জিল্যান্ডে নিয়ে গেছে বাংলাদেশ। কিন্তু চোটের কারণে তারও প্রথম ওয়ানডেতে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ডানেডিন থেকে বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে […]
ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মুখে মিয়ানমার

অভ্যুত্থানবিরোধী প্রতিবাদকারীরা সংগঠিত হতে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে আসছিল, কর্তৃপক্ষ এই পরিষেবার ওপর বিধিনিষেধ আরোপ করেছে; বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত স্থানগুলোর অধিকাংশ ওয়াই-ফাই অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর দাউইসহ কিছু শহরে কোনো ইন্টারনেট নেই বলে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলভিত্তিক বেসরকারি বার্তা সংস্থা তাচিলেক ক্যাবল কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের […]
খেলোয়াড় ছাড়ায় ফরাসি ক্লাবগুলোর আপত্তি

এক বিবৃতিতে বুধবার এই কথা জানায় ফ্রান্স প্রফেশনাল লিগ (এলএফপি)। চলতি সপ্তাহ শেষেই শুরু হবে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি। এসময় বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে ইউরোপের দলগুলো। অধিকাংশ দলেরই রয়েছে তিনটি করে ম্যাচ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত মাসে জানায়, যে দেশে খেলা কিংবা ক্লাব যে দেশে সেখানে পৌঁছানোর পর যদি অন্তত ৫ দিন কোয়ারেন্টিনে থাকতে […]
যশোর পৌরসভার নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর

বৃহস্পতিবার সকালে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির প্রার্থী মারুফুল ইসলাম। আগামী ৩১ মার্চ যশোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে মারুফুল ইসলাম বলেন, “কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।” এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বর্তমান সরকার ও নির্বাচন […]
নাইকো দুর্নীতি: অভিযোগ গঠনের শুনানি ২৫ মার্চ

বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান এই আদেশ দিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৫ মার্চ পরবর্তী তারিখ রেখেছেন। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনের দুই নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার বিচার চলছে। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় মওদুদ আহমদের। তার কফিন বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে এসে পৌঁছাবে। তার মৃত্যুর […]
‘চ্যাম্পিয়ন্স লিগে কাউকে ভয় পায় না চেলসি’

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জেতে চেলসি। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে ওঠে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। দলটির ভীষণ বাজে সময়ের মধ্যে গত ২৭ জানুয়ারি দায়িত্ব নেন টুখেল। এরপর থেকে কোনো ম্যাচ হারেনি চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত আছে টানা ১৩ ম্যাচে, জয় ৯টি ও ড্র ৪টি। […]
বুড়িগঙ্গা তীরের ৭৪ স্থাপনা ভাঙতে তিন মাস সময়

জরিপ কমিটির দেওয়া অবৈধ দখলখারী অবস্থান, ব্যক্তি, প্রতিষ্ঠানের তালিকা দেখে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। বুড়িগঙ্গার ওই অংশে অবৈধভাবে মাটি ভরাট করে গড়ে তোলা হয়েছে এসব স্থাপনা। হাসপাতাল, সুপার মার্কেট, মসজিদ, আবাসিক ভবন, কারাখানাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ দখল রয়েছে সেসব জমি। আদালতে […]
পুলিশ, র্যাব পরিচয়ে ‘বিপদে বন্ধু সেজে ছিনতাই’

চট্টগ্রাম নগরীতে অনেকে ফাঁদ পেতে থাকা এই প্রতারক চক্রের প্রতারণার শিকার হওয়ার পর সম্প্রতি গ্রেপ্তার তিন জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ। এরা হলেন- মো. হিরণ হাওলাদার ওরফে সাগর (৩৫), পিযুষ কান্তি সেন (৬০), খোরশেদ আলম ওরফে খোকা (৩৫)। গত মঙ্গলবার রাতে নগরীর পোস্ট অফিস গলি থেকে পিযুষকে এবং ঢাকার ধামরাই থেকে সাগর ও খোকাকে গ্রেপ্তার করা […]
চিপ সংকট: পেছাতে পারে গ্যালাক্সি নোট উৎপাদন

করোনাভাইরাস মহামারীর পর বাজার সংকট অর্থনীতিকে পিছিয়ে দিতে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই। এরই মধ্যে উৎপাদন বাড়ানোর পথ খুঁজতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, এবং চীন সরকার। “বৈশ্বিক আইটি খাতে চিপের চাহিদা ও সরবরাহে গুরুতর ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।” – শেয়ারধারীদের এক বৈঠকে বলেন স্যামসাংয়ের সহ-প্রধান নির্বাহী এবং মোবাইল প্রধান কোহ ডং জিন। “সংকট সমস্যা যে […]
মেসিকে রাখতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি বার্সা সভাপতির

চলতি মৌসুম শেষেই শেষ হবে কাতালান দলটির সঙ্গে ছয়বারের বর্ষসেরা ফুটবলারের চুক্তির মেয়াদ। গত মৌসুম শেষেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও থেকে যান কাম্প নউয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ রোনাল্ড কুমান। বার্সেলোনা অধিনায়ক ছাড়াও খেলোয়াড়দের মধ্যে ছিলেন জেরার্দ পিকে, সের্হিও বুসকেতস, সের্হিও রবের্তোরা। সেখানে মেসিকে নিয়ে আবেগঘন এক বক্তৃতা দেন লাপোর্তা। “আমাদের যা […]