ক্যাটাগরি

টিভি সূচি (শনিবার, ২০ মার্চ ২০২১)

ভারত-ইংল্যান্ড সিরিজ পঞ্চম টি-টোয়েন্টি, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: স্টার স্পোর্টস ১   ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন-নিউক্যাসল ইউনাইটেড, রাত ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১   লা লিগা আথলেটিক বিলবাও-এইবার, সন্ধ্যা ৭:০০ সেল্তা ভিগো-রিয়াল মাদ্রিদ, রাত ৯:১৫ ওয়েস্কা-ওসাসুনা, রাত ১১:৩০ রিয়াল ভাইয়াদলিদ-সেভিয়া, রাত ২:০০ ফেসবুক লাইভ   এফএ কাপ বোর্নমাউথ-সাউথ্যাম্পটন, সন্ধ্যা ৬:১৫ এভারটন-ম্যানচেস্টার সিটি, […]

নিউ জিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে যাত্রা শুরু করল নিউ জিল্যান্ড। ডানেডিনে শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪১.৫ ওভারে গুটিয়ে যায় ১৩১ রানে। কিউইদের জিততে লাগে মোটে ২২.২ ওভার। আগে ব্যাট করে গত ৩ বছরে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর এটি। কিউইদের বিপক্ষে আগে ব্যাট করে ২০০৭ সালের পর সর্বনিম্ন। ইউনিভার্সিটি […]

১৩১ রানেই শেষ বাংলাদেশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ডানেডিনে জীর্ণ ব্যাটিংয়ের প্রদর্শনীতে ৪১.৫ ওভারে বাংলাদেশ অলআউট ১৩১ রানেই। আগে ব্যাট করে গত ৩ বছরে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর এটি। কিউইদের বিপক্ষে আগে ব্যাট করে ২০০৭ সালের পর সর্বনিম্ন। ইউনিভার্সিটি ওভালের উইকেটে বাউন্স ছিল মোটামুটি। নিউ জিল্যান্ডে সেটি কিছটা থাকেই। রোদের দেখা ছিল না বলে পেসারদের জন্য শুরুতে সহায়তাও […]

কিউই পেসে নড়বড়ে বাংলাদেশের টপ অর্ডার

এরপর লিটন দাস জীবন পেয়ে কিছু লড়াই করলেও পারেননি ইনিংস বড় করতে। দলও তাই ভুগছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ডানেডিনে শনিবার বাংলাদেশের রান ১৭ ওভারে ৩ উইকেটে ৫৩। বাংলাদেশ ব্যাটিংয়ে নামে টস হেরে। প্রথম ওভারে ওভাবে পরাস্ত ও ছক্কার পর দ্বিতীয় ওভারে ম্যাট হেনরিকে দারুণ এক ফ্লিকে চার মারেন তামিম। তবে বোল্টের আরেকটি […]

ব্যাটিংয়ে বাংলাদেশ, মেহেদির অভিষেক

তামিমের মতে, উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। শুরুতে কিছুক্ষণ পেসারদের জন্য বাড়তি কিছুটা সহায়তা থাকতে পারে। বাংলাদেশ একাদশ আক্রমণ সাজিয়েছে তিন পেসার ও দুই অফ স্পিনিং অলরাউন্ডারকে দিয়ে। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গী তাসকিন আহমেদ ও তরুণ পেসার হাসান মাহমুদ। জায়গা হয়নি অভিজ্ঞ রুবেল হোসেনের। স্পিনে আছেন মেহেদী হাসান মিরাজ। অভিষেক হয়েছে মেহেদি হাসানের। বাংলাদেশের […]

‘কয়েলের’ আগুনে নিঃস্ব কৃষক পরিবার

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের দাসপাড়ায় এই অগ্নিকাণ্ড হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, দাসপাড়ার বাসিন্দা কাওছার শেখের বাড়ির গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বসতঘর ও ঘরে থাকা মালামাল, পাঁচটি […]

চাঁদপুরে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

শুক্রবার সন্ধ্যায় পশ্চিম ভিঙ্গুলিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান। নিহত মোবারক হোসেন (২০) উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের মুক্তার হোসেন গাজীর ছেলে। আহতরা রাজু আহমেদ (২৫), মহিন (১৮) ও হামিদকে (২০) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া মহিন ভুঁইয়াকে (২১) ঢাকায় পাঠানো হয়েছে।   আহত মহিনের বাবা শাহজাহান ভূঁইয়া সাংবাদিকদের […]

নতুন উচ্চতায় বাংলাদেশ-ভারত সম্পর্ক: তথ্যমন্ত্রী

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি বলেন, “আমরা এখন গর্ব করে বলতে পারি, বাংলাদেশ এখন সকল সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া।” দেশেকে শুধু উন্নত নয়, সামাজিক মর‌্যাদার দিক থেকেও এগিয়ে রাখার চেষ্টায় সরকার কাজ করছে […]

গিনেস রেকর্ডের প্রত্যাশা এবার গাইবান্ধার সড়ক আলপনায়

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গাইবান্ধা জেলা শহরের পুলিশ লাইনের সামনে এই আলপনা উৎসব শুরু হয়। টানা ২২ ঘণ্টা পর শুক্রবার সকাল ১০টায় শেষ হয়। এই আলপনার মধ্য দিয়ে বাংলাদেশ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবার নাম লেখাবে বলে আশাবাদী গাইবান্ধাবাসী। কয়েকদিন আগেই বগুড়ায় ‘শস্যক্ষেত্রে বঙ্গবন্ধু’ গিনেস […]

ফের সংযোগ সমস্যা ফেইসবুকের তিন সেবায়

বিশ্বের হাজারো ব্যবহারকারী প্রবেশ করতে পারেননি ইনস্টাগ্রামে, সরাসরি ভেসে উঠছে ‘5xx Server Error’। অন্যদিকে, ব্যবহারকারীদের মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছিল ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে। প্রায় একই সমস্যার মুখে পড়েছিলেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও। ভুক্তভোগী ব্যবহারকারীরা টুইটারে অভিযোগও জানিয়েছেন এ ব্যাপারে। সামাজিক মাধ্যম পরামর্শক ম্যাট নাভারা এক টুইটে লেখেন, “হ্যাঁ, এটি ডাউন, সবকটিই ডাউন।”, সঙ্গে জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ ফেইসবুকডাউন।   […]