ক্যাটাগরি

ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

রাজনৈতিক টানাপোড়েনে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে মাত্র দুই বছরের মধ্যে চারবার পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে। শনিবার জেরুজালেমে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভকারীরার রাস্তায় যানবাহন চলাচল আটকে দিয়ে, পতাকা নাড়িয়ে, ড্রাম বাজিয়ে, শিঙায় ফুঁ ও স্লোগান দিয়ে ৭১ বছর বয়সী রক্ষণশীল প্রধানমন্ত্রীকে সরে যাওয়ার আহ্বান জানান। গত কয়েক বছর ধরে নেতানিয়াহুবিরোধী যত বিক্ষোভ হয়েছে তার মধ্যে শনিবারেরটাতেই তুলনামূলক বেশি লোক […]

ত্বক পরিচর্যার প্রসাধনী শীতল স্থানে রাখা উপকারী

রুপচর্চার উপকরণগুলো রেফ্রিজারেইটরে অর্থাৎ ফ্রিজের ভেতর যেখানে বরফ জমে না সেখানে রাখা বাধ্যতামূলক না হলেও ত্বক বিশেষজ্ঞ ও নির্মাতা প্রতিষ্ঠান এগুলোর স্থায়ীত্ব ও কার্যকারিতা বাড়াতে ঠাণ্ডা স্থানে রাখার পরামর্শ দেন। এক্ষেত্রে কিছু সামগ্রী রেফ্রিজারেইটরে রাখা যেতে পারে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে প্রসাধনী ও রূপচর্চার সামগ্রী শীতল স্থানে রাখার উপকারিতা সম্পর্কে জানানো হল।  * […]

করোনাভাইরাসে বিএনপি নেতা খন্দকার আহাদের মৃত্যু

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত ১২টা ২০ মিনিটে গুলশানের ইউনাইটেড হাসপাতালে খন্দকার আহাদের মৃত্যু হয়। তিনি স্ত্রী  ও দুই ছেলে রেখে গেছেন। গত সপ্তাহে সংক্রমণ ধরা পড়লে আহাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, দাফনের জন্য আহাদের মরদেহ রাতেই গাইবান্ধার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা […]

ফরিদপুরে দুই দুর্ঘটনায় গেল ৮ জনের প্রাণ

রোববার ভোরে ভাঙ্গা সদরে বিশ্বরোড এলাকায় এবং সকাল ৯টার দিকে মধুখালীর ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কানাইপুর হাইওয়ে থানার এসআই মো. রাসেল জানান। রাসেল বলেন, মাঝকান্দি এলাকায় মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী […]

সুবর্ণজয়ন্তীর বছরে ‘উত্তরসূরিদের নিয়ে ফিরছে’ কনসার্ট ফর বাংলাদেশ

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) তত্ত্বাবধানে এ বছরই কোনো এক সময় এ কনসার্ট হতে পারে। তাতে নেতৃত্বে থাকতে পারেন মূল কনসার্টের উদ্যোক্তা দুই সংগীত তারকা রবি শঙ্কর আর জর্জ হ্যারিসনের সন্তানরা। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ অগাস্ট হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এপারে তখন স্বাধীনতার জন্য […]

মিয়ানমারে রাতভর প্রতিবাদ, কণ্ঠরোধের চেষ্টা অব্যাহত জান্তার

শনিবার রাত থেকে রোববার ভোরের আগ পর্যন্ত দেশটির অনেক অঞ্চলে সামরিক শাসনবিরোধীরা আলোক প্রজ্জ্বলন কর্মসূচি করেছে। মান্দালয়ে সূর্যোদয়ের আগে হওয়া ‘ভোরের বিক্ষোভে’ সাদা কোট পরা মেডিকেল স্টাফসহ কয়েকশ মানুষ অংশও নিয়েছেন।  সামরিক জান্তা এখন রাতের বেলা হওয়া এসব কর্মসূচির টুটি চেপে ধরার চেষ্টা চালাচ্ছে; ইয়াংগন, কাচিন, কাওথংসহ বেশ কয়েকটি শহর থেকে রাতের বেলায়ই প্রায় ২০ […]

মহামারীর অবসরে অনেক সুখবর চিড়িয়াখানায়

জাতীয় চিড়িয়াখানার পরিচালক আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহামারীর সময়টায় বিভিন্ন প্রাণীর ১২০টি শাবকের জন্ম হয়েছে, যার মধ্যে চারটি জন্মেছে সম্প্রতি। “চিড়িয়াখানা বন্ধ থাকার কারণে পশুপাখির উপকার হয়েছে, ইমিউনিটি বেড়েছে। খাবার ভালো দিতে পেরেছি, পরিচর্যা ভালো হয়েছে। ওই সময় প্রাণিরা গর্ভধারণ করায় এখন তারা সন্তান প্রসব করছে।” ঢাকার জাতীয় চিড়িয়াখানায় আরবীয় ঘোড়ার ঘরে এসেছে […]

সেলিম মাহমুদের মায়ের মৃত্যুতে প্রধামন্ত্রীর শোক

মরহুমার রুহের মাফেরাত কামনা এবং পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেলিম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ৯টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মায়ের মৃত্যু হয়। সোমবার সকাল সাড়ে ৮টায় শাহজাহানপুর সরকারি অফিসার্স কোয়ার্টার জামে মসজিদে শাহজাদী বেগমের জানাজা হবে। বাদ আসর চাঁদপুরের কচুয়ায় পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে কলেজ ক্যম্পাসের […]

তানজানিয়ার ‘মা সামিয়া’

২০১৫ সালে  ‘চামা চা মাপিনডুজি’ (সিসিএম) পার্টির অনেক নাম টপকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্যে মনোনীত হন সামিয়া সুলুহু হাসান, যা অবাক করেছিল অনেককে। মাগুফুলির রানিংমেট হিসেবে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তানজানিয়ার ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পান এই নারী। এরপর  গতবছর এক  ‘বিতর্কিত’ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতায় আসে মাগুফুলি-সামিয়া জুটি। গতবছর দ্বিতীয়বারের মত নির্বাচিত হওয়া প্রথম […]

২১ মার্চ ১৯৭১: নীতির প্রশ্নে আপস নেই, জানিয়ে দিলেন বঙ্গবন্ধু

অসহযোগ আন্দোলনের ২০তম দিনে বিকালে ধানমণ্ডির বাসভবনে সবমবেত জনতার উদ্দেশে বঙ্গবন্ধু বলেন, “বুলেট-বেয়োনেট দ্বারা কখনো সাড়ে সাত কোটি বাঙালির দাবিকে স্তব্ধ করা যাবে না।” গুজব ও বিভেদসৃষ্টিকারীদের সম্পর্কে সতর্ক থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সকালে বঙ্গবন্ধুর সঙ্গে প্রেসিডেন্ট ভবনে ইয়াহিয়া খানের পঞ্চম দফা বৈঠক হয়। সেটি ছিল অনির্ধারিত বৈঠক। ৭০ মিনিটের […]