অ্যাপস্টোর মমলার সাক্ষী তালিকায় অ্যাপল, এপিক সিইও

অ্যাপল এবং জনপ্রিয় গেইম ফোর্টনাইটের নির্মাতা এপিক গেইমস গত বছর থেকেই আইনী লড়াইয়ে রয়েছে। এপিক গেইমস তার নিজস্ব অ্যাপ্লিকেশনে অ্যাপলের অ্যাপস্টোরকে পাশ কাটিয়ে অর্থ পরিশোধের ব্যবস্থা চালু করলে অ্যাপল তার অ্যাপস্টোর থেকে ফোর্টনাইট গেইমটি সরিয়ে দেয়। অ্যাপল অ্যাপস্টোরে যে কোনো অ্যাপ বা গেইমের আর্থিক লেনদেনের শতকরা ৩০ ভাগ ফি কেটে রাখে। এপিক গেইম ওই ফি […]
কোভিড-১৯: চট্টগ্রামে অনুষ্ঠান সীমিত করার নির্দেশনা

রোববার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ নির্দেশনা জারি করেন। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে হোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন সেন্টারে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। * কমিউনিটি সেন্টারে ধারণক্ষমতার এক চতুর্থাংশের বেশি অতিথি বসার ব্যবস্থা করা যাবে না; ১০০ জনের বেশি জমায়েত করা যাবে […]
কোভিড-১৯: ভারতে সংক্রমণের নতুন ক্লাস্টার মহাকুম্ভ মেলা

এ মাসে শুরু হওয়া মহাকুম্ভ মেলা পুরো এপ্রিল জুড়ে চলবে। ওই সময়ে ১৫ কোটির বেশি মানুষ মেলায় অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের। প্রতি ১২ বছর পরপর এই মহাকুম্ভ মেলা আয়োজন করা হয়। মেলা শুরু হওয়ার পর সেখানে প্রতিদিন ৪০ জনের বেশি কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হচ্ছে বলে জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। উত্তরাখণ্ড সরকার হরিদ্বারে প্রতিদিন গড়ে […]
সুনামগঞ্জে হিন্দু গ্রামে হামলা: প্রধান আসামি স্বাধীন কারাগারে

রোববার বেলা সোয়া ৪টায় সুনামগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ জানান, স্বাধীন মেম্বার নামে পরিচিত শহীদুল ইসলাম স্বাধীনকে আদালত কারাগারে পাঠিয়েছে। তিনি জানান, হিন্দুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় করা দুই মামলায় স্বাধীনকে ১০ দিন চায় পুলিশ। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর না করে […]
রাজশাহীতে ৪০৬২ কোটি টাকায় হবে ‘ভূ-উপরিস্থ’ পানি শোধনাগার

রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং চীনের হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধির মধ্যে এই চুক্তি হয়। রাজশাহী ওয়াসার এই পানি শোধনাগার স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬২ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ১ হাজার ৭৪৮ কোটি টাকা দেবে। বাকি ২ হাজার ৩১৪ কোটি টাকা দেবে হুনান কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার […]
সুবর্ণজয়ন্তী: বিএনপির কর্মসূচি পালন নিয়ে অনিশ্চয়তা

আগামী ২৬ মার্চ দুইদিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা আসছেন। এজন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার কারণে ২৬ ও ৩০ মার্চ বিএনপির কর্মসূচি আয়োজন নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। রোববার বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালাম ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী দুপুরে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল […]
শাল্লায় সাম্প্রদায়িক হামলা: চার রাষ্ট্রীয় মূলনীতিতে দেশ চালানোর দাবি চট্টগ্রামে

রোববার নগরীর চেরাগী পাহাড় মোড়ে সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের আয়োজনে সমাবেশ থেকে এ দাবি ওঠে। সমাবেশ থেকে শাল্লাসহ দেশের সব সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি করা হয়। বিভিন্ন শ্রেণি পেশা, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী নেতৃবৃন্দ সমাবেশে চট্টগ্রামে অংশ নেন। কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, “অত্যন্ত […]
সিলেটে কোয়ারেন্টিন থেকে পালালেন ৯ যুক্তরাজ্য ফেরত

রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের। তারা সবাই গত ১৮ মার্চ বিমান বাংলাদেশের এক ফ্লাইটে সিলেটে এসেছিলেন। সরকারি নিয়মে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে তাদের ৭ দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়। দুপুরে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইএর এক সদস্য পরিদর্শনে গেলে ব্রিটানিয়া হোটেলে থাকা প্রবাসীদের মধ্যে […]
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য আরও খড়্গ অপেক্ষায়

শি সোমবার শীর্ষ চীনা নেতাদের বৈঠকে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ‘প্ল্যাটফর্ম’ প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া। চীনে প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান বলতে সাধারণত এমন প্রযুক্তি প্রতিষ্ঠানকে বোঝায় যারা গ্রাহকদের অনলাইন পরিষেবা দিয়ে থাকে। চীনা রাষ্ট্রপতি আরও যোগ করেন, দেশটির ইন্টারনেট সেক্টরের ওপর নিয়ন্ত্রণ জোরদার করা জরুরি। তার মতে, […]
ত্রাণ প্রতিমন্ত্রী এনাম করোনাভাইরাসে আক্রান্ত

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন রোববার বলেন, “তিনি শনিবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রোববার কোভিড পজিটিভ আসে।” প্রতিমন্ত্রী এখন সাভারে তার নিজের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান তথ্য কর্মকর্তা সেলিম। গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের গণ টিকাদান শুরু হলে প্রথম দিনই ঢাকার শহীদ […]