ক্যাটাগরি

আবারও খল চরিত্রে ড্যানিয়েল রেডক্লিফ

‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ আবারও ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ‘দি লস্ট সিডি অফ ডি’ ছবিতে সান্দ্রা বুলক ও চ্যানিং টেইটাম’য়ের সঙ্গে অভিনয় করছেন এই ব্রিটিশ অভিনেতা। ডেডলাইন ডটকম জানায়, ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে সান্দ্রা বুলকের প্রতিষ্ঠান ‘ফরটিজ ফিল্মস’ এবং ‘থ্রিডট প্রোডাকশন’। একজন একাকী রোমান্টিক গল্পকারের চরিত্রে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী সান্দ্রা বুলক। যে […]

দিল্লি শুটিংয়ে অষ্টম দিশা-রিথিকা-রত্নায় গড়া বাংলাদেশ

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বাছাই পেরিয়ে পদকের লড়াইয়ে ওঠা আট দলের খেলায় রোববার ৬০৪ দশমিক ৮ স্কোর গড়ে অষ্টম হয়ে ছিটকে যায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন সৈয়দা আতকিয়া হাসান দিশা-রিথিকা চৌধুরী-শারমিন আক্তার রত্না। আর ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে দিশা ও আব্দুল্লাহ হেল বাকি জুটি বাছাইয়ে ৬২১ স্কোর গড়ে ২০ দলের মধ্যে ১৬তম হয়েছে। […]

ওএলইডি পর্দার চিপ সঙ্কট, কমতে পারে আইফোন উৎপাদন

নিককেই এশয়িার প্রতিবেদন বলছে, বড় মাপের শীতের ঝড়ের মুখে নিজেদের টেক্সাসের চিপ কারখানা বন্ধ করে দিতে হয়েছে স্যামসাংকে। গোটা বিশ্বের স্মার্টফোন ও কম্পিউটারের জন্য উৎপাদিত চিপের পাঁচ শতাংশ আসে ওই একটি কারখানা থেকে। ফলে কারখানা বন্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বেই। অ্যাপলের আইফোন ১২ এর জন্য ওএলইডি পর্দা এবং অ্যাপল ওয়াচের বিভিন্ন মডেলও টেক্সাসের ওই কারখানাটিতে […]

জাতীয় লিগে ওয়ালটনের দশম মৌসুম

এই নিয়ে টানা দশমবার জাতীয় লিগের পৃষ্ঠপোষক হলো ওয়ালটন। ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগেরও তারা সবশেষ ৯ বারের পৃষ্ঠপোষক। পাশাপাশি দেশের ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেটের আরেক টুর্নামেন্ট বিসিএলের একটি ফ্র্যাঞ্চাইজির সত্বাধিকারীও এই হাই টেক প্রতিষ্ঠান। সোমবার শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসর। এই টুর্নামেন্ট দিয়েই কোভিড বিরতির পর ঘরোয়া ক্রিকেটের নিয়মিত আসরগুলো […]

সাধারণ ছুটির ‘ভুয়া খবর’ যেভাবে ছড়ালো

রোববার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় সাংবাদিকদের বিষয়টি জানানো হয়। সংক্রমণ নিয়ন্ত্রণে গতবছর ২৩ মার্চ প্রথমবারের মত ‘সাধারণ ছুটির’ ঘোষণা দিয়েছিল সরকার। শুরুতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘ছুটি’ ঘোষণা হলেও পরে তার মেয়াদ বাড়ে কয়েক দফা। ছুটির মধ্যে সব কিছু বন্ধ থাকার সেই পরিস্থিতি ‘লকডাউন’ হিসেবে পরিচিত পায়। সেই ছুটি ঘোষণার খবর […]

মিরপুরে ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ড

মিরপুর-১০ নম্বরের কাছে রোববার বিকেল ৫টার দিকে লাগা আগুন ২৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

লেগ স্পিনার জুবায়েরের অপেক্ষা আর ফুরোয় না

বেশ কিছুদিন ধরেই রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছিলেন জুবায়ের। জাতীয় লিগে খেলার আশায় ঢাকায় ফিরে দিন চারেক অনুশীলন করেছেন দলের সঙ্গে। সোমবার শুরু টুর্নামেন্ট। ঢাকার ১৮ জনের দলে থাকলেও শেষ পর্যন্ত প্রথম রাউন্ডের ১৪ জনের দলে জায়গা না পেয়ে রোববার তিনি ফিরে যাচ্ছেন বাংলা ট্র্যাক একাডেমিতেই। বাংলাদেশের ক্রিকেটে অপার সম্ভাবনা নিয়ে আসা এই […]

অনুদানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আশীষ খন্দকার

মুক্তিযুদ্ধকালীন ভয়াবহ ও বর্বোরোচিত একটি ঘটনার উপর নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আশীষ খন্দকার ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লুসি তৃপ্তি গোমেজ ও দীপক সুমন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে শনিবার বিকালে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে এক ভিডিও বার্তায় লেখক আফসান চৌধুরী বলেন, “আমি যে একাত্তরটা দেখেছি সেটা সাধারণ মানুষের একাত্তর; সেই অভিজ্ঞতাটাই […]

তৃতীয় দিনের অনুশীলনে ‘ফিনিশিংয়ে’ গুরুত্ব বাংলাদেশের

আগের দুদিন অনুশীলন হয় আর্মি স্টেডিয়ামে। রোববার মূল ভেন্যু দশরথ স্টেডিয়ামে প্রস্তুতি সেরেছে দল। আগামী মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশ। ২৭ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। প্রিমিয়ার লিগের প্রথম ধাপের ১২ রাউন্ডের খেলা শেষে ৬টি করে গোল নিয়ে দেশি ফরোয়ার্ডদের মধ্যে গোলের তালিকায় শীর্ষে উত্তর […]

টিকার পরবর্তী চালান ২৬ মার্চের পর: স্বাস্থ্য সচিব

রোববার তেজগাঁওয়ে সিএমএসডির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “২৬ মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন, আমার মনে হয় উনার সফরের সাথে বা উনার সফরের পরপরই আমরা সেরাম ইনস্টিটিউট থেকে মার্চ মাসের যে চালান সেটি পাব। এ ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। “এমনও হতে পারে যে মার্চেরটা এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে।আমাদের কাছে যতটুকু সংবাদ।” […]