ক্যাটাগরি

থাইল্যান্ডে রাজপ্রাসাদের কাছে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে আহত ৩৩

শনিবার রাতে সরকারবিরোধী সমাবেশে পুলিশ জলকামান, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ার পর এ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশকে বিক্ষোভকারীদের ধাওয়া দিতে ও মারতে দেখা গেছে, সেসময় অনেকেই ভয়ে নিজেদের মটর সাইকেল ছেড়েও পালিয়ে যায়।   অন্য একটি ভিডিওতে অনেককে কাঁদুনে গ্যাস থেকে […]

নারী পাচার: হাই কোর্টে জামিন মিলল নৃত্যশিল্পী ইভানের

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রোববার তাকে জামিন দেয়। ইভানের জামিনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তুষার রায়; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। অমিত দাশ গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইভান শাহরিয়ার সোহাগকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। […]

জগন্নাথ থেকেই উপাচার্য চায় শিক্ষক সমিতি

এ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের আলোচনার মধ্যে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। ২০০৫ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত দায়িত্ব পালন করা চারজন উপাচার্যের কেউ এ প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীজানুর রহমান উপাচার্য হিসেবে পরপর দুই মেয়াদ পালন করার পর গত ১৯ মার্চ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে […]

‘গাড়ি চোর চক্রের’ চার সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন- নূরুল হক, আব্দুল আলিম ওরফে ইমন, মো. হৃদয় পাঠান ওরফে উজ্জ্বল পাঠান এবং এ এইচ রুবেল। তাদের কাছ থেকে আটটি চোরাই প্রাইভেটকার ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ‘সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার’ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. আশারাফুল ইসলাম। সম্প্রতি রাজধানীর কাফরুল ও গুলশানসহ বিভিন্ন এলাকায় গাড়ি […]

বাঙালির জোড়া উদযাপন: নেপালের প্রেসিডেন্ট আসছেন সোমবার

সোমবার সকাল ১০টায় নেপাল এয়ারের একটি ফ্লাইটে তার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানাবেন। পাশাপাশি তাকে গার্ড অব অনারও দেওয়া হবে। নেপালের কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরে বিদ্যা দেবীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন। সফরের প্রথমদিন বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে […]

চুয়াডাঙ্গায় আইনজীবীদের উপর হামলার অভিযোগ, মানববন্ধন-বিক্ষোভ

রোববার সকালে আদালতের সামনে জেলা আইনজীবী সমিতি এই কর্মসূচির আয়োজন করে।   সমাবেশে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তালিম হোসেন আদালতের জজশিপের দুই কর্মচারীকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযৈাগ করেন। তিনি বলেন, “তাদের মতো দুর্নীতিগ্রস্ত কর্মচরারীরা আমাদের বিজ্ঞ আইনজীবীদের উপর লাঠিসোঠা নিয়ে হামলা করতেও দ্বিধাবোধ করেনি। গত বৃহস্পাতিবার তারা আইনজীবীদের ওপর হামলা করেছে।” তিনি এই হামলার সুষ্ঠু বিচার […]

শরীয়তপুরে আ. লীগ নেতা হাবীবুর ও ভাইকে হত্যায় ছয়জনের ফাঁসির রায়

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন রোববার আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। এছাড়া মামলার জীবিত ৫২ আসমির মধ্যে তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রায়ে ৩৯ জনকে খালাস দেওয়া হয়েছে। শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গসহ তিন আসামি […]

রানের খোঁজে ক্রাইস্টচার্চে বাংলাদেশ

প্রথম ওয়ানডের পর থেকে ক্রিকেটারদের কথায় এটিই ফুটে উঠছে বারবার, প্রয়োজন আরও রান। ডানেডিনে ব্যাটিং ব্যর্থতায়ই হেরে গেছে দল। ১৩১ রানে গুটিয়ে গেলে ম্যাচ কার্যত ওখানেই শেষ হয়ে যায়। বাংলাদেশ দলের ভেতরে তাই এখন বড় রানের তাগিদ। ডানেডিনের মতো এতটা ছোট মাঠ অবশ্য নয় ক্রাইস্টচার্চে। হ্যাগলি ওভালের সীমানা বেশ বড়। তবে সীমিত ওভারের ক্রিকেটে উইকেট […]

করোনাভাইরাস: এক দিনে শনাক্ত ২১৭২ রোগী, ২২ জনের মৃত্যু

রোববার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৭২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৬৯০ জনের মৃত্যু হল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও […]

টিকা নেওয়ার ৬ সপ্তাহ পর নেত্রকোণার জেলা প্রশাসক আক্রান্ত

একই সঙ্গে জেলা প্রশাসকের স্ত্রী কাজি সুবর্না আক্তারও আক্রান্ত হয়েছেন বলে নেত্রকোণার সিভিল সার্জন মো. সেলিম মিয়া জানান। দুইজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সিভিল সার্জন বলেন, “শনিবার নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় জেলা প্রশাসক ও স্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়। বিকালেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।” জেলা প্রশাসক […]