ক্যাটাগরি

ইব্রার আরেক ইতিহাস

ফিওরেন্তিনার বিপক্ষে রোববার রোমাঞ্চকর ৩-২ ব্যবধানের জয়ের পথে ইব্রাহিমোভিচের গোলেই শুরুতে এগিয়ে গিয়েছিল মিলান। এদিন তার বয়স ছিল ৩৯ বছর ১৬৯ দিন। গত ২৮ ফেব্রুয়ারি রোমার বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর এই ম্যাচ দিয়েই শুরুর একাদশে ফেরেন সুইডিশ তারকা। ম্যাচের নবম মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে দলকে এগিয়ে নেন তিনি।  বিরতির আগে ও […]

নাটোরে বাস চাপায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সোমবার সকাল ১০টায় নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় নাটোর-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৪৬) সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখায় কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার শিবদুর্গা গ্রামের মোহাম্মদ নাজির আলীর ছেলে। নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার জন্য সকাল ১০টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া চেকপোস্টে […]

কোভিড-১৯: নির্বাচনের দিন কঙ্গোর প্রেসিডেন্ট প্রার্থীর মৃত্যু

রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলাকালেই স্থানীয় সময় বিকালে কোলেলাস একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ফ্রান্সে যাওয়ার পথে মারা যান বলে বিবিসি জানিয়েছে। ৬১ বছর বয়সী কোলেলাস কঙ্গো-ব্রাজাভিলের প্রেসিডেন্ট সাসৌ এনগুয়েসোর বিরুদ্ধে দাঁড়ানো ছয় প্রার্থীর একজন ছিলেন। তার নির্বাচনী প্রচার পরিচালক বলেছেন, “রোববার বিকালে তাকে ব্রাজাভিল থেকে নিয়ে যাওয়ার জন্য আসা মেডিকেল বিমানের ভেতরেই কোলেলাসের মৃত্যু হয়।” […]

বাগেরহাটে ছাত্রকে ‘বেঁধে মারধর,’ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুউদ্দিন জানান, মামলার পর গ্রেপ্তার করে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক সৈয়দ মো. ওসমান গনি (৩০) রামপাল উপজেলার শ্রীফলতলা উত্তর হাজি আরিফ কেরাতুল কোরান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইখালি গ্রামের সৈয়দ হাসান আলীর ছেলে তিনি। ১১ বছরের শিক্ষার্থীর বাড়ি রামপাল উপজেলার গাববুনিয়া গ্রামে। ওসি গনি […]

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও নেই টেইলর

এক বিবৃতিতে সোমবার নিউ জিল্যান্ড ক্রিকেট টেইলরকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। প্রথম ওয়ানডেতেও একই কারণে খেলতে পারেননি ৩৭ বয়সী এই ক্রিকেটার। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অভিজ্ঞ দুই জনকে ছাড়াই অবশ্য শনিবার প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দেয় নিউ জিল্যান্ড। মাত্র ১৩১ রানে সফরকারীদের গুঁড়িয়ে দিয়ে স্বাগতিকরা জিতে […]

ভারতের উপহার প্রথম অ্যাম্বুলেন্স বেনাপোলে

যশোরের বেনাপোল স্থলবন্দরে রোববার রাতে অ্যাম্বুলেন্সটি প্রবেশ করেছে বলে বন্দর শুল্ক ভবনের কমিশনার আজিজুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া অ্যাম্বুলেন্স বেনাপোলে বন্দরে পৌঁছালে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হবে। সোমবার পর্যন্ত একটাই এসেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী […]

আলোচনার ঝড়ের মধ্যে দেশে ফিরছেন সাকিব

সাকিবের একটি সাক্ষাৎকারকে ঘিরে কয়েকদিন ধরে দেশের ক্রিকেটে চলছে বেশ শোরগোল, এর মধ্যেই ফিরছেন এই অলরাউন্ডার। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের চলতি নিউ জিল্যান্ড সফর থেকে তিনি ছুটি নিয়েছেন। তবে তাকে নিয়ে প্রবল আলোচনা-সমালোচনা হয় আইপিএল খেলার জন্য বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থেকেও ছুটি চাওয়ায়। সেই আলোচনা নতুন মোড় নেয় গত শনিবার […]

রাজশাহীতে ‘অতিরিক্ত ঘুমের ওষুধে’ চিকিৎসকের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে লুৎফর রহমান (২৭) নামে এই চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উপ-পরিচালক বলেন, লুৎফর রহমানের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে হেপাটোলজি বিষয়ে এমডি করছিলেন। তবে তিনি তার মৃত্যুর কারণ […]

মেহেরপুরে নূর হত্যায় ৫ জনের যাবজ্জীবন

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এই রায় দেন। দণ্ডিতরা হলেন সদর উপজেলার হিজুলী গ্রামের আইজুদ্দিনের ছেলে সাগর হোসেন, আলী মহালদারের ছেলে মোহাম্মদ হক, মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ সোনা, তাহাজ উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন ও নজির উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম। এদের মধ্যে আলফাজ, হামিদুল ও সোনা পলাতক রয়েছেন বলে অতিরিক্ত পিপি কাজী […]

মেয়েদের কোপা লিবের্তাদোরেসে চ্যাম্পিয়ন ব্রাজিলের ফেররোভিয়ারিয়া

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে নারীদের শীর্ষ প্রতিযোগিতার ১২ আসরে ৯ বারই শিরোপা জিতল ব্রাজিলের ক্লাব। ২০২০ আসরের ফাইনালে রোববার আমেরিকাকে ২-১ গোলে হারিয়েছে ফেররোভিয়ারিয়া। তিনটি গোলই হয় ম্যাচের প্রথমার্ধে। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে ষষ্ঠ মিনিটে ফেররোভিয়ারিয়াকে এগিয়ে নেন সোচোর। স্পট কিকে ৩৯তম মিনিটে সমতা আনেন কাতালিনা উসমে। এর খানিক পরেই ফেররোভিয়ারিয়াকে আবারও এগিয়ে নেন আলিনে মিলেনে। […]