ক্যাটাগরি

খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

মঙ্গলবার খুলনার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এই রায় ঘোষণা করেন। দণ্ডিত মো. রায়হান সরদার (বর্তমান বয়স ৩৭) যশোরের চাঁচড়া এলাকার প্রয়াত হাকিম সরদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায়হান সরদারকে একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে। […]

নারায়ণগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় সঙ্গীসহ এসআই রিমান্ডে

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালত এ আদেশ দেয়। রিমান্ডের আসামিরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ পাঠান (৩০), তার সহযোগী সোহেল মিয়া (৩২) এবং রবিন হোসেন (৩০)। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, মাদক ও অস্ত্র আইনের পৃথক এ দুটি মামলায় পুলিশ তাদের তিনজনকে সাত দিনের […]

রিয়ালে ফিরতে চান বেল

গত সেপ্টেম্বরে রিয়াল থেকে এক বছরের জন্য ধারে টটেনহ্যামে ফেরেন বেল। ২০১৩ সালে এই ইংলিশ ক্লাব থেকেই ওই সময়ের রেকর্ড ট্রান্সফার ফি সাড়ে আট কোটি পাউন্ডে রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি। তবে সান্তিয়াগো বের্নাবেউয়ে অধিকাংশ সময় ভুগেছেন চোট সমস্যায়। তার পারফরম্যান্সও ছিল হতাশাজনক; ২০১৯-২০ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেন মাত্র তিন গোল। ইংল্যান্ডে ফেরার পরও মিশ্র […]

ছত্তিশগড়ে ‘মাওবাদী হামলায়’ ৩ পুলিশ নিহত

মঙ্গলবার বস্তারের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহন করা বাসে সন্দেহভাজন মাওবাদীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। হামলার সময় ওই বাসটিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ২৪ সদস্য ছিলেন; তারা আবুজমাদ জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েই ফিরছিলেন। “আমরা খবর পেয়েছি যে বিস্ফোরণে ৩ জওয়ান নিহত হয়েছে, এই সংখ্যা আরও বাড়তে […]

মাসুম-মিনহাজুরের ছোবলে এলোমেলো সিলেট

জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচের দ্বিতীয় দিন খুলনা গুটিয়ে যায় ৩৭৫ রানে। সিলেট দিন শেষ করে ৮ উইকেটে ১৩০ রানে। এখনও ২৪৫ রানে পিছিয়ে আছে তারা। সিলেটের ইনিংসে এখনও পর্যন্ত ৩০ ছাড়াতে পেরেছেন কেবল একজন। ৩৭ রান করেন ওপেনার ইমতিয়াজ আহমেদ। ৩০ রানে অপরাজিত আছেন এনামুল হক জুনিয়র। ৩২ রানে ৪ উইকেট নেন ডানহাতি পেসার […]

অ্যাপ ক্র্যাশ সমস্যার সমাধান আনলো গুগল

সোমবার থেকে শুরু হওয়া এই সমস্যায় জিমেইল, ফেইসবুক এবং অ্যামাজনের মতো অ্যাপ আক্রান্ত হয়েছিল। অ্যান্ড্রয়েডের ‘সিস্টেম ওয়েবভিউ’ নামে একটি আপডেট এই দুরবস্থার জন্য দায়ী বলে জানা গেছে বিবিসির প্রতিবেদনে। সমস্যা থেকে বাঁচতে গুগল ব্যবহারকারীদের তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘সিস্টেম ওয়েবভিউ’ এবং গুগলের ক্রোম ব্রাউজার আপডেট করতে বলেছে। গুগলের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, “আমরা ওয়েবভিউ সমস্যাটির সমাধান […]

‘শিক্ষককে কান ধরানো’ মধুখালীর ওসির তাৎক্ষণিক বদলি

মঙ্গলবার বেলা ১১টার দিকে তার এ বদলি কার্যকরের পর তিনি এলাকা ছাড়েন। মধুখালী থানার উপ-পরিদর্শক চম্পক বড়ুয়া বলেন, সকাল ১০টার দিকে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্তি হওয়ার আদেশ পাওয়ার পরপরই বেলা ১১টার দিকে থানা ত্যাগ করেন ওসি আমিনুল। “তিনি মধুখালীতে একাই বসবাস করতেন।” ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, জনস্বার্থে ওসি আমিনুলকে ঢাকা রেঞ্জ অফিসে […]

ফেয়ার ইলেকট্রনিক্সের দুই দিনের ব্যবসায়ী সম্মেলন

সম্প্রতি কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে আয়োজিত হয় এই সম্মেলন। ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেনের প্রস্তুতকারক ও বিপণনকারী। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় একসাথে” শীর্ষক সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে আসা সকল বিজনেস পার্টনার ও সেলস টিমের সদস্যদের নিয়ে কয়েকটি দল ভিত্তিক কার্যক্রম করা হয় সম্মেলনে। দ্বিতীয় দিনের কার্যক্রমে ছিল বিজনেস সেশন যেখানে […]

ঢাবিতে ছাত্রলীগ-বামজোটের সংঘর্ষে আহত ২০

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সংঘর্ষে ফটো সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে ছাত্র ফেডারেশন মোদীর কুশপুতুল পোড়ানোর কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচিতে ছত্রলীগের দুই দফা বাধার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া, পানির বোতল […]

ত্বকী হত্যা: সুলতান শওকতের জামিন না মঞ্জুর

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আবেদন জানালে শুনানি শেষে ‘না মঞ্জুর’ করেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুলতান শওকত ভ্রমরের জামিন না মঞ্জুর করেছে আদালত। ত্বকী হত্যা মামলার আইনজীবী জিয়াউল ইসলাম জানান, উচ্চ আদালত ২০১৪ সালে জামিন নিয়ে দীর্ঘ দিন […]