ক্যাটাগরি

পারদ উঠেছে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াসে

টানা তিন দিন ধরে বিরাজমান এ তাপদাহ আরও অন্তত কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, “টানা তিন দিন ধরে […]

কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের ৩০তম মিনিটে আত্মঘাতী গোলটি করেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ বাইয়ামান। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। পুরো ম্যাচে পোস্টের নিচে তিনি ছিলেন আস্থার প্রতীক হয়ে। এ জয়ে ২৯ মার্চের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে […]

পুঁজিবাজারকে আরও জনবান্ধব করা হবে: অর্থমন্ত্রী

মঙ্গলবার দুপুরে মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন ৷ অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের পুঁজিবাজারকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। পুঁজিবাজারের ব্যাপকতা আগের তুলনায় বেড়েছে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থ সচিব মো. আসাদুল ইসলাম ও বাংলাদেশ […]

মেনস্ট্রুয়াল কাপে সহজ জীবন?

এসএসসির ফল প্রকাশের পর বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা ঠিকঠাক করাই ছিল কিশোরীটির। কিন্তু রওনা দেওয়ার দিনই পিরিয়ড শুরু। বন্ধুরা ঠিকই সাগর জলে মজা করলেও পিরিয়ডের কারণে অনেকদিন ধরে করা পরিকল্পনা একেবারে মাটি হয়ে গেল তার। মাসিকচক্র বা পিরিয়ডের সময় এমন অনেক আনন্দের মুহূর্ত থেকে বাধ্য হয়ে নিজেকে গুটিয়ে রাখতে হলেও নারীর জন্য আশির্বাদ হয়ে […]

সরকারের উদযাপন ‘জনগণকে বাদ দিয়ে’: ফখরুল

মঙ্গলবার দুপুরে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ফখরুল। তিনি বলেন, “সরকার সুবর্ণজয়ন্তীটা পালন করছে জনগণকে বাদ দিয়ে। জনগণ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সুবর্ণজয়ন্তীর যে অনুষ্ঠানগুলো তারা করছে, এখানে মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থান নেই। এমনকি […]

মিয়ানমার: অগ্নিসংযোগ-সহিংসতার জন্য বিক্ষোভকারীদেরই দুষছে জান্তা

গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল এবং ভিন্নমতাবলম্বীদের ওপর নির্দয় নিপীড়ন চালানো বাহিনীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর ওপর পশ্চিমা দেশগুলোর আরও নিষেধাজ্ঞার খবরের মধ্যেই মঙ্গলবার সামরিক জান্তার মুখপাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে অস্থিরতা সৃষ্টির জন্য সেনাশাসনবিরোধী বিক্ষোভকতারীদের দুষলেন। জান্তার মুখপাত্র জ মিন তুন নেপিডোতে এক সংবাদ সম্মেলনে অভ্যুত্থানবিরোধী আন্দোলনে ১৬৪ বিক্ষোভকারীর মৃত্যুর খবরও স্বীকার […]

জয়ের বড় সুযোগ হাতছাড়া হলো: তামিম

নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয় ফিল্ডিং। জিমি নিশামের সহজ ক্যাচ ছাড়েন মুশফিকুর রহিম, টম ল্যাথামের ক্যাচ মেহেদি হাসান। দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়ার পর ফসকে যায় ম্যাচও। নিউ জিল্যান্ডকে তাদের মাটিতে কোনো সংস্করণেই কখনও হারাতে পারেনি বাংলাদেশ। অধরা সেই জয়কে ধরার বড় একটি সুযোগ হাতছাড়া […]

ওজন কমাতে সকালে দুবার নাস্তা

সকালের নাস্তায় দিনের অন্যান্য বেলার খাবারের তুলনায় ভারী ও পুষ্টিকর খাবার বেছে নেওয়াকে স্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করেন বিশেষজ্ঞরা। কারণ এতে বিপাকক্রিয়ার গতি বাড়ে, লম্বাসময় পেট ভরা থাকে এবং চর্বি ও ক্যালরি খরচের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। এই ধারনা অনুসরণ করতে অনেকেই সকালে দুইবার নাস্তা খান অনেকেই। ভোরে ঘুম থেকে উঠে প্রথমেই হালকা কিছু থেকে সামান্য হাঁটাহাঁটি […]

হলান্ড এক যুগের প্রতিনিধিত্ব করবে: সুয়ারেস

মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় যোগ দেওয়া সুয়ারেস গোল করায় আছেন আগের মতোই কার্যকর। লা লিগায় গত রোববার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে দলের জয়ে একমাত্র গোলটি করে ক্যারিয়ারের ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। পরের দিন এক ভিডিও সাক্ষাৎকারে ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। সেখানেই উঠে আসে ২০ বছর বয়সী […]

হল্যান্ড এক যুগের প্রতিনিধিত্ব করবে: সুয়ারেস

মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় যোগ দেওয়া সুয়ারেস গোল করায় আছেন আগের মতোই কার্যকর। লা লিগায় গত রোববার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে দলের জয়ে একমাত্র গোলটি করে ক্যারিয়ারের ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। পরের দিন এক ভিডিও সাক্ষাৎকারে ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। সেখানেই উঠে আসে ২০ বছর বয়সী […]