২৫ মার্চ ১৯৭১: কালরাতের গণহত্যা

একটি জনগোষ্ঠীর স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দিতে ঢাকায় চালানো ওই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। ২৫ মার্চ সকাল থেকেই ঢাকার পরিস্থিতি ছিল থমথমে। মুজিব-ইয়াহিয়া আলোচনা পণ্ড হয়ে গেছে- এ খবর দাবানলের মত ছড়িয়ে পড়ায় বীর বাঙালি […]
টিভি সূচি (বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১)

নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজ তৃতীয় ওয়ানডে, শুক্রবার ভোর ৪:০০ সরাসরি: টি স্পোর্টস বিশ্বকাপ বাছাই বুলগেরিয়া-সুইজারল্যান্ড, রাত ১১:০০ স্পেন-গ্রিস, রাত ১:৪৫ সরাসরি: সনি টেন ২ জার্মানি-আইসল্যান্ড, রাত ১:৪৫ সরাসরি: সনি টেন ১ ইংল্যান্ড-স্যান ম্যারিনো, রাত ১:৪৫ সরাসরি: সনি সিক্স
বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিল ইউক্রেন

ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। অঁতোয়ান গ্রিজমানের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর তাদের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউক্রেন। দুই দলের সবশেষ দেখায় গত অক্টোবরে এই মাঠেই প্রীতি ম্যাচে ৭-১ গোলে জিতেছিল ফ্রান্স। এবার তেমন ছন্দেই দেখা যায়নি দিদিয়ে দেশমের দলকে। পুরো ম্যাচে গোলের উদ্দেশে তারা ১৮টি শট নিলেও […]
প্রতিপক্ষের ভুলে কোনোমতে জিতল রোনালদোরা

এটি মূলত পর্তুগালের হোম ম্যাচ। তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে তা সরিয়ে নেওয়া হয় তুরিনে, ইউভেন্তুসের স্টেডিয়ামে। সেখানে বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে যেমন বিস্তর ফারাক, মাঠের লড়াইয়েও শুরু থেকে তারই দেখা মেলে। ১০৮তম স্থানে থাকা প্রতিপক্ষের ওপর শুরু থেকেই চাপ বাড়ায় র্যাঙ্কিংয়ে পঞ্চম পর্তুগাল। […]
প্রতিপক্ষের ভুলে কোনোমতে জিতল পর্তুগাল

এটি মূলত পর্তুগালের হোম ম্যাচ। তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে তা সরিয়ে নেওয়া হয় তুরিনে, ইউভেন্তুসের সেটডিয়ামে। সেখানে বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল। (বিস্তারিত আসছে)
প্রদীপ জ্বালিয়ে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে ভার্চুয়াল প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আহ্বান জানিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ) এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি সমাজ। একাত্তরের গণহত্যার ৫০তম বছরের এই আয়োজনে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ২৫ মার্চের প্রথম প্রহরে সামিল হন অসংখ্য মানুষ। প্রদীপ প্রজ্জ্বলন করে ফেইসবুকে ভিডিও বা স্থিরচিত্র প্রদানের পাশাপাশি #recognise1971genocide এবং #RecogniseBangladeshGenocide হ্যাশট্যাগের মাধ্যমে বিভিন্ন বার্তা তুলে […]
বিভীষিকার সেই রাত

১৯৭১ সালের সেই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়; পৃথিবীর ইতিহাসে তেমন ঘৃণ্য গণহত্যার নজির খুব বেশি নেই। বৃহস্পতিবার বাংলাদেশের মানুষ বর্বর হত্যাযজ্ঞের সেই দিনটিকে স্মরণ করছে ‘গণহত্যা দিবস’ হিসেবে। ২৩ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে […]
নতুন মেয়াদে ফের নিষিদ্ধ ব্লাটার

একই রকম নিষেধাজ্ঞা পেয়েছেন ফিফার সাবেক মহাসচিব জেরোমে ভালকেও। পাশাপাশি দুজনকেই সাত লাখ ৮০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে। ফিফার এথিক্স কমিটি তাদের বিরুদ্ধে তদন্ত শেষে বুধবার এই শাস্তি ঘোষণা করে। ৮৫ বছর বয়সী ব্লাটারের আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরে আর ভালকের ২০২৫ সালের অক্টোবরে। এই মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু […]
ইউপি ভোট: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ৬৯ জন

বুধবার নির্বাচন কমিশনের যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান এ তথ্য জানান। ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপিতে প্রথম ধাপে ভোট হবে ১১ এপ্রিল। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ মার্চ মনোনয়ন জমার শেষ সময় ছিল; বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ সময় ছিল বুধবার। ইসির এ কর্মকর্তা জানান, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন প্রত্যাহার […]
করোনাভাইরাস: টিকা নিয়েছেন অর্ধকোটির বেশি মানুষ

গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণ টিকাদান শুরু করে সরকার। এর আগে ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে প্রায় ৫০০ জনের বেশি মানুষকে দেওয়া হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসেস-এমআইএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার একদিনে টিকা নিয়েছেন ৭৮ হাজার ৮১৭ জন। সব মিলিয়ে টিকা নেওয়া মানুষের সংখ্যা ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জন। […]