সারাদিন ব্যাট করে ব্র্যাথওয়েটের ১ রানের অপেক্ষা

অধিনায়কের অপরাজিত ৯৯ রানের ইনিংসের সৌজন্যে অ্যান্টিগায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ২৮৭। ৯৮ রান নিয়ে দিনের শেষ ওভার শুরু করেন ব্র্যাথওয়েট। দুই বল খেলে ওই ওভার থেকে নিতে পারেন এক রান। স্ট্রাইক পাননি আর। স্কোরকার্ড বলবে, প্রথম দিনে দুই দলই সমানে সমান। তবে লঙ্কানদের একটু হতাশই থাকার […]
আটকা পড়া জাহাজ মুক্ত, ফের সচল সুয়েজ খাল

শরের সুয়েজ খাল আড়াআড়িভাবে বন্ধ করে দিয়ে আটকা পড়া বিশাল কন্টেইনারবাহী জাহাজটিকে মুক্ত করার পর বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথটি ফের সচল হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত থেকে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী খালটিতে জাহাজ চলাচল আবার শুরু হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ২৩ মার্চ সকালে মিশরের স্থানীয় সময় সকালে ৪০০ মিটার দৈর্ঘ্য, ৫৯ মিটার […]
মিয়ানমারে জান্তার দমন-পীড়নে মৃত্যু ছাড়িয়েছে ৫০০

গণতন্ত্রকামী আন্দোলনকারীরা সোমবার রাতে প্রদীপ জ্বেলে নিহতদের স্মরণ করেছে। মঙ্গলবার শুরু হয়েছে তাদের নতুন এক কর্মসূচি- ‘গার্বেজ স্ট্রাইক’। এ কর্মসূচিতে নাগরিকদের ঘরের আবর্জনা রাস্তার মোড়ে ছুড়ে ফেলে সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বলা হচ্ছে। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামের একটি সংগঠন বলছে, সোমবারও বিক্ষোভে দমন-পীড়নে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন […]
৩০ মার্চ ১৯৭১: রংপুরে বর্বরতা, কালুরঘাটে বিমান হামলা

১৯৭১ সালের ৩০ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশকে স্বীকৃতি ও সাহায্য দানের জন্য বিশ্বের সব গণতান্ত্রিক সরকার ও জনগণের প্রতি আবার আবেদন জানায়। এদিন রাতে চট্টগ্রামের কালুরঘাটে সদ্য প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বিমান হামলা চালায় পাকিস্তানি বিমান বাহিনী। তাতে ট্রান্সমিশন অ্যান্টেনাসহ ভবনের ব্যাপক ক্ষতি হয়, তবে […]
টিভি সূচি (মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১)

নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজ দ্বিতীয় টি-টোয়েন্টি, বেলা ১২:০০ সরাসরি: টি স্পোর্টস বিশ্বকাপ বাছাই সাইপ্রাস-স্লোভেনিয়া, রাত ৯:০০ লুক্সেমবার্গ-পর্তুগাল, রাত ১২:৪৫ সরাসরি: সনি টেন ২ বেলজিয়াম-বেলারুশ, রাত ১২:৪৫ সরাসরি: সনি টেন ১ আজারবাইজান-সার্বিয়া, রাত ১০:০০ ওয়েলস-চেক রিপাবলিক, রাত ১২:৪৫ সরাসরি: সনি সিক্স
ঠাকুরগাঁওয়ে প্রবেশনে বাড়ি গেলেন দণ্ডিত ব্যক্তি

সোমবার আসামির উপস্থিতিতে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ বি এম তারিকুল কবীর এই রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ। প্রবেশনে দেওয়ার ঘটনা ঠাকুরগাঁওয়ের আদালতে এই প্রথম বলে জানান অ্যডভোকেট হামিদ। দণ্ডিত মামুন সরকার (৩৮) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট বান্দিগড় ধনিপাড়া গ্রামের প্রয়াত আজাহারুল ইসলামের ছেলে। মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ বিডিনিউজ […]
কোভিড: ঋণের বোঝা লাঘবে বৈশ্বিক পদক্ষেপ চান প্রধানমন্ত্রী

‘ইন্টারন্যাশনাল ডেব্ট আর্কিটেকচার অ্যান্ড লিকুইডিটির’ ওপর ‘ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন দ্য এরা অব কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড ইনিশিয়েটিভ’ (এফএফডিআই) শিরোনামে রাষ্ট্র ও সরকারপ্রধানদের এক ভার্চুয়াল বৈঠকে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে কথা বলেন। শেখ হাসিনা বলেন, “বর্তমান পরিস্থিতিতে ও কোভিড-১৯ পরবর্তী সময়ে তারল্য সঙ্কট মোকাবেলা ও ঋণের বোঝা লাঘবে আমাদের উচ্চাভিলাষী ও সমন্বিত বৈশ্বিক কর্ম-পরিকল্পনা […]
করোনাভাইরাস: এবার আক্রান্ত ইরফান পাঠান

কদিন আগে ভারতের রায়পুরে শেষ হওয়া সাবেকদের টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেন চার জনই। শিরোপা জয়ী ভারত দলের সদস্য ছিলেন তারা। পরীক্ষা করানোর পর গত শনিবার টেন্ডুলকার ও ইউসুফ তাদের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানান। পরদিন আক্রান্ত হওয়ার খবর দেন বদ্রিনাথ। তিন জনই রায়পুর থেকে ফিরে মৃদু উপসর্গ অনুভব করার কথা জানান। সামাজিক যোগাযোগ […]
চট্টগ্রামের সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত

সোমবার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার সংক্রমণ ধরা পড়ে বলে জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব। ফজলে রাব্বি সিভিল সার্জনের পাশাপাশি করোনাভাইরাস চিকিৎসার জন্য বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কেরও দায়িত্বে আছেন। ফেব্রুয়ারির শুরুতে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন সিভিল সার্জন। ডা. রব জানান, সেখ ফজলে রাব্বী ‘হোম আইসোলেশনে’ আছেন।
ঢাবিতে বর্ষবরণ সীমিত, মঙ্গল শোভাযাত্রা ১০০ জনের

সোমবার উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, “কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যন্ত সীমিত পরিসরে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন করা হবে। “চারুকলা অনুষদ চত্বরে ১০০ জনের একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ চত্বরেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে […]