ক্যাটাগরি

বিদ্যুতচালিত গাড়ির খবর নিশ্চিত করল শাওমি

“শাওমি একটি সহায়ক প্রতিষ্ঠান তৈরি করবে যা স্মার্ট বিদ্যুতচালিত গাড়ি ব্যবসা পরিচালনা করবে।” – এক বিনিয়োগকারী নথিতে লিখেছে প্রতিষ্ঠানটি। তবে, গাড়ি কোথায় বিক্রির পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি শাওমি। শাওমি বাদেও চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং সার্চ সেবাদাতা বাইদু স্মার্ট বিদ্যুতচালিত গাড়ি তৈরি করছে বলে খবর রটেছে। চীনা বাজারে আগে থেকেই বিদ্যুতচালিত গাড়ি […]

বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা অনেক উন্নত দেশেও নেই: তথ্যমন্ত্রী

তিনি দাবি করেছেন, বাংলাদেশের গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে, অনেক উন্নত দেশেও তা নেই। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘৫০ বছরে গণমাধ্যমের অর্জন ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “যুক্তরাজ্যে একটি ভুল সংবাদ পরিবেশনের কারণে ১৬৭ বছরের পুরোনো পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড, যেটি […]

হোলির রঙ

  >> রয়টার্স  Published: 30 Mar 2021 07:55 PM BdST Updated: 30 Mar 2021 08:14 PM BdST মহামারীর এই দিনেও ভারত মাতিয়ে গেল রঙের উৎসব হোলি। সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধির কড়াকড়িকে পাত্তা না দিয়ে সোমবার বসন্তের এই উৎসবে মিলিত হয়েছিল ভারতের বিভিন্ন অংশের মানুষ। আহমেদাবাদ। মুখ যেন তার রঙের মানচিত্র। ভারতের আহমেদাবাদে উচ্ছ্বাসিত এক নারীর […]

বিএনপিনেতা শাহাদাতকে ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

এছাড়া সন্ত্রাসবিরোধী আইন এবং পুলিশ বক্সে হামলা ও ভাংচুরের অন্য দুই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে হাজির করা হয় শাহাদাত হোসেনকে। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাঁদা দাবি ও অপহরণের অভিযোগে করা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। […]

করোনাভাইরাস আক্রান্ত সাংসদ রিমি হাসপাতালে ভর্তি

মঙ্গলবার দুপুরে রিমিকে ঢাকার ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয় বলে তার স্বামী মোস্তাক হোসাইন জানিয়েছেন। তার দুই ছেলে ও পুত্রবধুরাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বাড়িতে আইসোলেশনে রয়েছেন। সিমিন হোসেন রিমি কাপাসিয়া এলাকা নিয়ে গঠিত গাজীপুর-৪ আসনের সাংসদ। মোস্তাক হোসাইন জানান, সিমিন হোসেন রিমি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ২৫ মার্চ করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকায় নমুনা […]

নায়িকা হয়ে চলচ্চিত্রে তাসনুভা তিশা

ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বড়পর্দার অভিনেতা শিপন। ছবিটি পরিচালনা করছেন পার্থ সরকার; চিত্রনাট্যও লিখেছেন তিনি। ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় চলচ্চিত্রটি পহেলা বৈশাখে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানান পরিচালক। তাসনুভা তিশা বলেন, “আমি এখানে একজন সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করছি, যার নাম এশা। কোভিডের লকডাউনের পর যে তার স্কুলের বন্ধুদের সঙ্গে অনেকদিন পর […]

চেলসি-পোর্তো লড়াই সেভিয়ায়

কোভিড-১৯ বিধিনিষেধের কারণে ম্যাচ দুটি লা লিগার দল সেভিয়ার মাঠে হবে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় উয়েফা। আগামী ৭ এপ্রিল হবে প্রথম লেগের খেলা। ফিরতি পর্ব ১৩ এপ্রিল। জয়ী দল সেমি-ফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদ অথবা লিভারপুলের বিপক্ষে। কাজ, শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিষয় ব্যতীত বর্তমানে সকল বিদেশিদের যুক্তরাজ্য সফরে নিষেধাজ্ঞা রয়েছে। ব্রিটেন থেকে স্পেনে ভ্রমণেও […]

ভবিষ্যতে সবচেয়ে পরিবেশবান্ধব রুট দেখাবে গুগল ম্যাপস

অ্যালফাবেট মালিকানাধীন প্রতিষ্ঠানটি মঙ্গলবার জানিয়েছে, নতুন এই ফিচার এই বছরের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হবে। জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির অংশ হিসেবে বিশ্বের অন্যান্য অংশেও পর্যায়ক্রমে এই সেবা আসবে বলে জানিয়েছে গুগল। ব্যবহারকারী নিজে কোনো বিশেষ রুট বেছে না দিলে সম্ভাব্য রুটগুলির সময় যদি কাছাকাছি হয় তখন গুগল ম্যাপ সবচেয়ে “পরিবেশ-বান্ধব” রুটের পরামর্শ দেবে […]

ফেনীতে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড

মঙ্গলবার বিকেলে শহরের তাকিয়া রোডের একটি ভবনের তৃতীয় তলার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। ছবি: প্রতীকী ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূণ্য চন্দ্র মুৎসুদ্দী জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে […]

শরীয়তপুরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে একজন গ্রেপ্তার

মঙ্গলবার দুপুরে তাকে কারগারে পাঠানো হয়েছে। আগের রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুস্তাকিম বিল্লাহ (৩৭) শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মাস্টার ট্রেইনার পদে কর্মরত রয়েছেন, এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তিনি মাদারীপুর পৌরসভার ২ নম্বর নতুন শহর এলাকার খন্দকার আবদুল লতিফের ছেলে। পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, ফেইসবুকের এক ফেইক আইডি থেকে […]