ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ দেখান সাংবাদিকরা। এ সময় তারা হেফাজত ইসলাম ও তাদের সহযোগী সংগঠনের সংবাদ বয়কটের ঘোষণা দেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন বলেন, “সাংবাদিকদের ওপর হামলা করায় হেফাজত ইসলাম ও তাদের সহযোগী সংগঠনের সংবাদ বয়কট করা হবে।” ভারতের প্রধানমন্ত্রী […]
মহামারী: আবার ঘরোয়া কর্মসূচিতে ফিরছে আ. লীগ

মঙ্গলবার ঢাকায় নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এখন থেকে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম বাইরে করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে কার্যক্রম পালন করার আহ্বান জানাচ্ছি।” দেশে করোনাভাইরাসের মহামারী দেখা দিলে গতবছর মার্চের শেষে সব অফিস-আদালত ও যানবাহন চলাচল বন্ধ করে সবাইকে ঘরে থাকার […]
রাজশাহীতে ফের তুলার গুদামে আগুন

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাকির হোসেন জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে গণকপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। এর আগে গত ২৪ মার্চ গণকপাড়া এলাকার আরোকটি তুলার গোডাউনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাকির বলেন, খবর পেয়ে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের […]
মিয়ানমারে আহত কয়েকজনকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে প্রবেশের অনুমতি

নৌকাযোগে দুই দেশের মধ্যবর্তী সালউইন নদী পাড়ি দিয়ে থাইল্যান্ডের ম্যা স্যাম লায়েপ গ্রামে আসা শরণার্থীরা মিয়ানমারের কারেন জাতির লোক বলে মঙ্গলবার এক থাই স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। কারেনরা মিয়ানমারের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করছে। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা শরণার্থীদের ফিরিয়ে দেওয়ার কোনো নীতি অনুসরণ করছে না। কিন্তু ম্যা স্যাম লায়েপ এলাকার পরিচয় প্রকাশে অনিচ্ছুক […]
ভ্যাট ফাঁকি: ‘শেফস টেবিল’ ফুডকোর্টের ৩৬ দোকানের বিরুদ্ধে মামলা

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২২ মার্চ সংস্থার সহকারী পরিচালক মুনাওয়ার মুরসালীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করা হয়। এরপর সোমবার মামলা করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর। মাদানি এভিনিউর ইউনাইটেড সিটির ‘শেফস টেবিল’ ইউনাইটেড গ্রুপের একটি ফুডকোর্ট। ২০১৯ সালে চালু হওয়া ফুডকোর্টের বিভিন্ন ব্রান্ডের ৩৬টি খাবারের দোকান রয়েছে। ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল […]
যশোরে ট্রেনে কাটা পড়ে ভূমি অফিস সহকারী নিহত

নিহত চঞ্চল হোসেন (৩৫) জেলার শার্শা ভূমি কার্যালয়ের সহকারী। সদর উপজেলার হামিদপুর গ্রামের আতিয়ার মোল্লার ছেলে তিনি। শার্শা উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় বালিয়াডাঙ্গা রেলক্রসিং পার হওয়ার সময় মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি নিহত হন বলে যশোর রেলওয়ে পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান। তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত […]
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতা জাহিদ হোসেন

পেশায় চিকিৎসক জাহিদ হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দুজনেরই জ্বর, কাশি ও শরীরের ব্যথা আছে। অন্য কোনো উপসর্গ এখন পর্যন্ত নেই।” সোমবার করোনাভাইরাস পরীক্ষায় ফল ‘পজেটিভ’ আসার পর দুজনেই বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান এই বিএনপি নেতা। দলের নেতা-কর্মীদের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। অধ্যাপক জাহিদ হোসেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব। […]
নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা, চাচা আটক
সোমবার রাতে নোয়াখালী পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন জানান। নিহত মোহাম্মদ আলী মনু (৩২) ওই এলাকার আকবর আলীর ছেলে। নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খালেদ মোশাররফ রাজু জানান, মনু শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। এ ঘটনায় মনুর […]
নোয়াখালীতে ‘বন্ধুকে উদ্ধার করতে গিয়ে’ যুবক খুন
বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, মঙ্গলবার সকালে পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. পারভেজ হোসেন (২৪) আলাইয়াপুর ইউনিয়নের আক্তাররামপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় রুদ্রপুর গ্রামের নজির আহমদের ছেলে রিয়াদ হোসেন (২৭), মো. পারভেজ (২৫) ও হেঞ্জু মিয়ার ছেলে আজাদ হোসেনসহ (৩২) চারজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতরা জানান, রুদ্রপুর গ্রামের […]
বলিউডের ছবি: আবেদন নিয়েই অনিশ্চয়তা

গত বছরের নভম্বেরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে বলিউডের ছবি আমদানির দাবি তুলেছিল হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে বৈঠক আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে আবেদন করার কথা জানিয়েছিলেন মন্ত্রী। চার মাস পেরোলেও আবেদনের জন্য সংগঠনগুলো নিজেদের মধ্যে ঐক্যমতে আসতে […]