নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

বুধবার দুপুরে চার আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়েরা জজ দ্বিতীয় আদালতের বিচাররক সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন, রেজাউল করিম পলাশ (৩০)। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, নিহতের স্ত্রী রিক্তা বেগম (২৫), ইমরান হোসেন (২০) ও মাসুম (২৪)। অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমিন আহম্মেদ জানান, পোশাক কারখানার শ্রমিক আমিনুল ইসলাম কালুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে রেজাউল করিম পলাশ […]
হুমকির মুখে বিবিসির বেইজিং প্রতিনিধি চীন ছেড়েছেন

বুধবার বিবিসি জানায়, সুডওয়ার্থ নিজের পরিবার নিয়ে বেইজিং ত্যাগ করেছেন। শিনজিয়াং অঞ্চলে উইঘুর জনগোষ্ঠীর উপর চীন সরকারের দমন নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সুডওয়ার্থ পুরস্কার জিতেছেন। তার ওই কাজ চীন সরকারের মোটেও পছন্দ হয়নি। তাই তিনি সরকারের বিরাগভাজনে পরিণত হন। বিবিসি কর্তৃপক্ষ বলেছেন, তারা সুডওয়ার্থের প্রতিবেদন নিয়ে গর্বিত এবং তিনিই চীনে বিবিসির প্রতিনিধি থাকবেন। শিনজিয়াংয়ে […]
ইউরোতে ৫ বদলির সিদ্ধান্ত

এক বিবৃতিতে বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে প্রতিযোগিতাটির আয়োজক সংস্থা উয়েফা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে যাওয়া প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত। খেলা হবে ইউরোপের ১২টি দেশে। গত বছর করোনাভাইরাসের অনাকাঙ্ক্ষিত বিরতির পর ঠাসা সূচিতে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির বিবেচনায় গত মৌসুমে প্রতি ম্যাচে বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার সিদ্ধান্ত […]
বিএনপি-হেফাজত-জামায়াতের মিলিত নাশকতা ব্রাহ্মণবাড়িয়ায়: হানিফ

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান দেখে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম সমর্থকরা। শুক্রবার, শনিবার ও রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বহু প্রাণহানি হয়। হামলাকারীরা তিন দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায়। তারা […]
তিন পার্বত্য জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবান ও খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এর আগে রাঙামাটি থেকেই একই ধরণের ঘোষণা আসে। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে পহেলা এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। “এ সময় সারাদেশের মতো যানবাহনে সিট […]
তরঙ্গ পুনর্বিন্যাসে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন হতে পারে: বিটিআরসি

প্রথম ধাপে বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৭টা এবং দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারকারীরা কিছুটা সমস্যায় পড়তে পারেন বলে বিটিআরসি জানিয়েছে। বুধবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মার্চ নিলামের মাধ্যমে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ এবং ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে […]
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: প্রথম ব্যক্তিগত সোনা নৌবাহিনীর ইমতিয়াজের

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার ফেন্সিংয়ের ইপি ইভেন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপির সাগর খানকে হারিয়ে সেরা হন ইমতিয়াজ। দুটি ব্রোঞ্জপদক পেয়েছেন আনসারের শরিফুল ইসলাম ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আবদুর রহিম। প্রতিযোগিতার প্রথম সোনা জয়ের পর ইমতিয়াজের দৃষ্টি এখন টোকিও অলিম্পিকের বাছাইয়ে। “বাংলাদেশ গেমসে সোনা জিততে পেরে আমি গর্বিত। সামনেই টোকিও অলিম্পিকের বাছাইপর্ব হবে […]
কোকেনকাণ্ড: বিচার শেষ করতে সময়ের আবেদন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই মামলাটি ২৮ মার্চের মধ্যে শেষ করতে নির্দেশনা দিয়েছিল হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ। গত বুধবার (২৪ মার্চ) পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, মামলা পরিচালনায় সময় বাড়াতে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আবেদন করবে। বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার সাক্ষী যেহেতু ৬৪ জন, তাই সাক্ষ্যগ্রহণ ও বিচার কাজ শেষ করতে বিচারিক […]
বঙ্গবন্ধু কাবাডিতে সব ম্যাচ জিতে ফাইনালে বাংলাদেশ

জাতীয় ভলিবল স্টেডিয়ামে বুধবার রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে জমজমাট লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩৩-৩১ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে দল এগিয়ে ছিল ১৪-০৯ ব্যবধানে। প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিয়ার বিপক্ষে ৩২-২৯ পয়েন্টে জেতে। আর নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩৫-২০ পয়েন্টে জেতে দল। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও […]
প্রায় ১৩ লাখ টাকা বহনের সময় রোহিঙ্গাসহ দুইজন আটক

বুধবার সন্ধ্যায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বিজিবির দমদমিয়া চেকপোস্টে এক অভিযানে তাদের আটক করা হয়। বিজিবির প্রাথমিক ধারণা, আটকরা ‘ইয়াবা লেনদেনের’ টাকা বহন করে গন্তব্যে নিয়ে যাচ্ছিল। আটকরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার মো. জালাল আহম্মেদের ছেলে মো. জুবায়ের (২৪) এবং একই ইউনিয়নের নয়াপাড়ার ২৬ নম্বর রোহিঙ্গা […]