ক্যাটাগরি

বিজিএমইএর নেতৃত্বের জন্য এগিয়ে থাকলেন ফারুক হাসান

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের এই সংগঠনের নির্বাচনের ফল রোববার মধ্যরাতে প্রকাশিত হয়। সেখানে দেখা গেছে, ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের মধ্যে সম্মিলিত পরিষদ পেয়েছে ২৪টি। আর বর্তমানে বিজিএমইএর বর্তমান নেতৃত্বে থাকা ফোরাম পেয়েছে ১১টি। সংখ্যাগরিষ্ঠতার কারণে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ফারুক হাসানের ভবিষ্যৎ সভাপতি হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। তিনি সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে […]

কালবৈশাখী কেড়ে নিল ১৩ জনের প্রাণ

রোববার ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানা এ ঝড়ে গাইবান্ধায় ১০ জন, ফরিদপুরে দুইজন এবং কুষ্টিয়ায় একজনের মৃত্যু হয়। এদিকে, জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, “ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র কালবৈশাখী বয়ে গেছে। এরমধ্যে ঢাকায় সর্বোচ্চ ৭৪ কিলোমিটার বেগে ঝড় হয়েছে।” সোমবারও দেশের বিভিন্ন স্থানে […]

‘লকডাউনে’ আদালত চলবে সীমিত পরিসরে

রোববার রাতে এ সংক্রান্ত আলাদা তিনটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এসব বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুধু আপিল বিভাগের চেম্বার আদালত, হাই কোর্টের চারটি বেঞ্চ চালু থাকবে। আর মুখ্য বিচারকি হাকিম বা মুখ্য মহানগর হাকিমের আদালত সীমিত পরিসরে চালু থাকবে, তবে সব অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের কার্যক্রম […]

নারায়ণগঞ্জে লঞ্চ ডুবি: জেলা প্রশাসনের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, লঞ্চ ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেটকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।   রোববার সন্ধ্যায় শহরের মদনগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ‘সাবিত আল আসাদ’ নামের এই লঞ্চ ডুবে যায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারি জানান, এই যাত্রীবাহী লঞ্চডুবির পর পাঁচ নারীর লাশ উদ্ধার করা হয়েছে।   […]

যেভাবে বুঝবেন হৃদযন্ত্র পরীক্ষা করা দরকার

বাবা-মায়ের অসুস্থতা কোনো সন্তানেরই কাম্য নয়। তবে বয়স বাড়লে অনেকেই ‍অবুঝের মতো আচরণ করেন। বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিলেও অনেক সময় বাড়ির বয়োজ্যেষ্ঠরা সময় মতো স্বাস্থ্য পরীক্ষা করতে চান না। এই অবহেলা স্বাস্থ্যের জন্য যেমন ঝুঁকিপূর্ণ তেমনি নানান রোগ বাসা বাঁধতে পারে দেহে। যার একটি হল হৃদযন্ত্রের বিভিন্ন রোগ। আর বাবা-মায়ের হৃদযন্ত্রে কোনো অসুখ বাসা […]

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছেন প্রিন্স হামজা: জর্ডান

রোববার বিবিসির কাছে প্রিন্স হামজার পাঠানো দুইট ভিডিও প্রকাশের পর তাকে ‘গৃহবন্দি করে রাখার’ কারণ ব্যাখ্যায় এ কথা বলেন প্রধানমন্ত্রী সাফাদি। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার খবরে বলা হয়, প্রিন্স হামজা বিবিসির কাছে পাঠানো ভিডিওর মাধ্যমে তথ্য বিকৃত করতে এবং সহানুভূতি আদায় করতে চাইছেন। রোববার এক সংবাদ সম্মেলনে সাফাদি আরো বলেন, ‘‘প্রিন্স […]

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: নারী ফুটবলে সেরা মাগুরা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার টাইব্রেকারে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ৩-২ গোলে হারায় মাগুয়া। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়। জেসমিন আক্তারের ষোড়শ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া। ৩৪তম মিনিটে অপির্তার গোলে সমতায় ফিরে মাগুরা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে একই দিনে সেমি-ফাইনাল ও ফাইনাল আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সন্ধ্যা ৭টায় ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল […]