করোনাভাইরাসের টিকা নিলেন শাকিব খান

সোমবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে টিকার প্রথম ডোজ নিয়েছেন এ অভিনেতা। টিকাগ্রহণের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানান শাকিব খান। প্রায় মাসখানেক ধরে পাবনায় ‘অন্তরাত্মা’ চলচ্চিত্রের শুটিং করছেন তিনি; শুটিং থেকে ঢাকায় ফিরেই টিকা নিলেন শাকিব। শিগগিরই তার দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে। ‘অন্তরাত্মা’ ছাড়াও শিগগিরই […]
লকডাউন বাড়ছে কিনা বৃহস্পতিবার বৈঠকের পর সিদ্ধান্ত

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন। অব্যাহত ঊর্ধ্বমুখী সংক্রমণের ধারা সামাল দিতে শনিবার ‘লকডাউনের’ ঘোষণা দেয় সরকার, যা সোমবার সকাল থেকে শুরু হয়েছে। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার এ সময়ে কী করা যাবে আর কী করা […]
আরও ভাতা পাবেন বিভিন্ন শ্রেণির বীর মুক্তিযোদ্ধারা

এখন থেকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে বছরে দুটি উৎসব ভাতা এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে বাংলা নববর্ষ ভাতা দেবে সরকার। এছাড়া জীবিত সব বীর মুক্তিযোদ্ধা পাবেন পাঁচ হাজার টাকা করে বিজয় দিবসের ভাতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে ‘ খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব […]
বায়ার্ন ম্যাচের আগে পিএসজির আরেক ধাক্কা

ফরাসি চ্যাম্পিয়নরা সোমবার টুইটারে ৩০ বছর বয়সী এই ইতালিয়ান ডিফেন্ডারের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানায়। গত শুক্রবার মিডফিল্ডার ভেরাত্তির আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল তারা। ফ্রান্সে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে তাকে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয়। তাই স্বাভাবিকভাবে ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ আটের প্রথম লেগে আগামী বুধবার বায়ার্নের মাঠে ভেরাত্তি ও ফ্লোরেন্সিকে পাবে না […]
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

সোমবার দুপুরে সদর উপজেলার বকচর সীমান্তে তার মরদেহ পাওয়া যায়। ফারুক হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ এলাকার সুরুজ আলীর ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বলেন, বকচর সীমান্তের শূন্যরেখা থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ফারুকের মরদেহ পড়েছিল। “সকালে টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা পুলিশকে খবর […]
‘লকডাউনের’ দিনে ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

তবে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক যে পরিমাণ বেড়েছে তাতে আগের দিনের পতনের অর্ধেকটাও পুনরুদ্ধার হয়নি। যদিও লকডাউনের কারণে আগের চেয়ে ২ ঘণ্টা কম লেনদেন হয়। আগের দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮১ দশমিক ৫৪ পয়েন্ট বা ৩ দশমিক ৪৪ শতাংশ কমে ৫ হাজার ৮৮ দশমিক ৯৯ পয়েন্টে নামে। […]
কোভিড-১৯ চিকিৎসায় হেপাটাইটিস সি-র ওষুধ অনুমোদনের আবেদন ভারতে

শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ওই ওষুধটি ব্যবহার করে আশাব্যঞ্জক অন্তর্বর্তী ফল পাওয়া গেছে বলে ওষুধ প্রস্তুতকারক কোম্পানিটি সোমবার জানিয়েছে। স্টক এক্সচেঞ্জগুলোকে দেওয়া এক বিবৃতিতে ক্যাডিলা বলেছে, প্রাথমিক পর্যায়ে হেপাটাইটিস সি-র ওষুধটির একটি একক ডোজ কোভিড-১৯ রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে ও রোগের পরবর্তী পর্যায়ে দেখা দেওয়া জটিলতা এড়াতে সহায়তা করতে পারে। তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের […]
শাহবাগে র্যাবের অভিযান, মাস্ক না পরায় জরিমানা

অপ্রয়োজনীয় চলাচল বন্ধ ও মাস্ক পরা নিশ্চিত করতেই অভিযানটি চালানো হচ্ছে বলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান। তিনি বলেন, “সরকারের নির্দেশনাগুলো বলবৎ করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নিচ্ছে। লকডাউনে যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছে তাদের সচেতন করা হচ্ছে। “বেলা ১২টা চলা অভিযানে মাস্ক না পরায় কয়েক জনকে ২০০ থেকে ৫০০ টাকা […]
রমজানে অফিস ৯টা-সাড়ে ৩টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে সোমবার এ সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুরো রমজানে এই […]
আমিন জুয়েলার্সের মালিকের মৃত্যু করোনাভাইরাসে

সিরাজুল ইসলামের সহকারী একান্ত সচিব আসাদুল করিম জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়লে তাকে সেখানে ভর্তি করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের বর্তমান সংসদ সদস্য মনজুর […]